শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নব-নির্বাচিত (২১তম কার্যনির্বাহী) কমিটির অভিষেক আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার(৫ মে) বিকেলে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন কমিটির অভিষেকের পূর্বে ২০ তম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২১ তম কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে একটি অভিষেক স্মারকের মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শাবি প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি নোমান ফয়সাল।
অনুষ্ঠানে ২১তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশনাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত থাকবেন।
এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শাবি প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনেরা উপস্থিত থাকার কথা রয়েছে।’ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
