শাবি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রুদ্র সেনের নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে রুদ্র মেমোরিয়াল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। আজ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনে টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করা হয়।
টুর্নামেন্টে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলোর মধ্যে রয়েছে অনিরুদ্ধ ২৭, আখালিয়া ডর্টমান্ড,বাইনারি স্ট্রাইকারস, কারাভা মার্টার্স, গ্রিন গার্ডিয়ান, হান্টার্স, লিগ্যাসি স্ট্রাইকার্স, লেনসিয়েন্সি সিগমা স্কয়াড, কোয়ান্টাম স্ট্রাইকার, সার্ভাইভরস ইউনাইটেড, সুপার ৮, টিম হাইপোথিসিস, করপোরেট স্ট্রাইকার, হিট এন্ড রান, এপিক এক্সআই, একন এসেস।
টুর্নামেন্টের আহ্বায়ক সজীব সাজ বলেন, শহীদ রুদ্র সেনকে স্মরণে রাখতে আমাদের এই উদ্যোগ। টুর্নামেন্টের শিক্ষার্থীদের অংশগ্রহণ আছে। আশা করি এটি প্রানবন্ত আয়োজন হতে চলেছে।


