Homeশীর্ষ সংবাদছাতকের হাওরে বোরো আবাদে...

ছাতকের হাওরে বোরো আবাদে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের স্বপ্নে মাঠজুড়ে উৎসব

লুৎফুর রহমান শাওন, ছাতকঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বোরো মৌসুমে হাওর-বিলসহ ফসলি জমিতে ধান চাষাবাদ এখন শেষ পর্যায়ে। গত দুই বছর বড় কোনো বন্যা না হওয়ায় বোরো ধানে বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। সেই অভিজ্ঞতা থেকেই এবারও বেশ উৎসাহ ও ফুরফুরে মেজাজে মাঠে নেমেছেন কৃষক-কৃষানীরা।

ইতোমধ্যে উপজেলার হাওর এলাকায় হাইব্রিড জাতের ধান রোপণের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। তবে হাওরের বাইরে অন্যান্য এলাকায় এখনো প্রায় ৫৫ শতাংশ জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। এরই মধ্যে কয়েকটি হাওরে সেচ ও পানির সংকট দেখা দেওয়ায় বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক কৃষক। যদিও কিছু এলাকায় স্যালো ইঞ্জিনচালিত পাম্পের মাধ্যমে জমিতে পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ছাতক উপজেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৩৪ হাজার ৫৫৩ একর। চলতি বোরো মৌসুমে ১৪ হাজার ৯৯২ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকে বোরো ধানের রোপণ শুরু হয় এবং জানুয়ারি মাসের শেষ দিকে রোপণ কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

মঙ্গলবার পর্যন্ত উপজেলায় ৯ হাজার ৫১২ হেক্টর জমিতে ধান রোপণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় হাইব্রিড জাতের ধান রোপণ হয়েছে ৩৪৬ হেক্টর, উপশী জাত ২ হাজার ৯৭১ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ৬৫ হেক্টর জমিতে। সব মিলিয়ে হাওর এলাকায় ধান রোপণ শতভাগ শেষ হয়েছে। অন্যদিকে, হাওরের বাইরে এলাকায় হাইব্রিড ধান রোপণ হয়েছে ২ হাজার ১৮০ হেক্টর এবং উপশী জাতের ধান রোপণ হয়েছে ৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে।

কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্পের আওতায় বোরো চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনী প্লট স্থাপন করেছে। পাশাপাশি উপজেলার ১৩টি ইউনিয়নের ১ হাজার কৃষককে হাইব্রিড ধানের বীজ এবং ১ হাজার ৪শ’ কৃষককে উপশী জাতের ধানের বীজ সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রত্যেক কৃষককে জনপ্রতি ২০ কেজি করে সার সরকারি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় দেওয়া হয়েছে।

সরেজমিনে হাওর এলাকা ঘুরে দেখা যায়, কনকনে শীত উপেক্ষা করে কাকডাকা ভোরেই কৃষকরা কৃষি সরঞ্জাম হাতে মাঠে ছুটে যাচ্ছেন। কেউ কাদামাখা জমি থেকে চারা তুলছেন, কেউ পাওয়ার টিলার বা বলদের সাহায্যে জমি প্রস্তুত করছেন। প্রস্তুত জমিতে দলবেঁধে চলছে ধানের চারা রোপণ। রাসায়নিক সার প্রয়োগসহ সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা।

তবে এবছর বর্ষা মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় অনেক হাওর ও বিলে পানি ধরে রাখা সম্ভব হয়নি। ফলে বেশ কয়েকটি এলাকায় সেচের জন্য তীব্র পানির সংকট দেখা দিয়েছে। কিছু এলাকায় এখনো পর্যাপ্ত সেচ ব্যবস্থাও গড়ে ওঠেনি।

জাউয়াবাজার ইউনিয়নের বড় কাপন গ্রামের কৃষক ফখর উদ্দিন জানান, সোনাডুবি (ইন্দারবন) এলাকায় তিনি ১০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ করেছেন। ছেলে নুর হোসেনকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে দুই-তৃতীয়াংশ জমিতে চারা রোপণের কাজ শেষ হয়েছে। তবে পানির সংকটের কারণে কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে।

ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কৃষক কুটি মিয়া বলেন, তিনি ১৩ একর জমিতে বোরো আবাদ করেছেন এবং সরকারি প্রণোদনায় বিনামূল্যে কিছু হাইব্রিড ধানের বীজ পেয়েছেন। পানির সংকট মোকাবেলায় পাম্প মেশিনের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছেন তিনি।

নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের কৃষক আব্দুল কাদের জানান, তিনি ২০ একর জমিতে হীরা ও ২৮/২৯ জাতের ধান রোপণের কাজ শেষ করেছেন। তবে সঠিক সময়ে পর্যাপ্ত সেচ দিতে পারা নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বলেন, গত দুই বছর বড় বন্যা না হওয়ায় কৃষকরা আশানুরূপ ফলন পেয়েছেন। ফলে বোরো চাষের প্রতি আগ্রহ বেড়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বোরো ধান আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী। কৃষি উৎপাদন আরও বাড়াতে শিক্ষিত যুবসমাজকে কৃষিতে এগিয়ে আসতে হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

ধর্মপাশায় মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার৯

মো:ইমাম হোসেন, ধর্মপাশা - মধ্যনগর: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে...

শাবিপ্রবিতে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষনা: সভাপতি ফাহিম শাহরিয়ার, সাধারন সম্পাদক সাদিয়া তানজিম

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের...

জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে...

শাবিপ্রবিতে পাহাড় কাটার প্রভাব নিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটার ফলে খাদ্য নিরাপত্তা,...

spot_img

পড়ুন

ধর্মপাশায় মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার৯

মো:ইমাম হোসেন, ধর্মপাশা - মধ্যনগর: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ধর্মপাশা সদর ইউনিয়নের উকিলপাড়া ও শুক্রবার (২৬জুন) বিকেলে কান্দাপাড়া গ্রামের সজল মজুমদার ও মর্জিনার বসতঘরে পৃথক দুটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ । এ সময় বিপুল পরিমাণ গাঁজা, রেক্টিফাইড স্পিরিট,মাদক...

শাবিপ্রবিতে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষনা: সভাপতি ফাহিম শাহরিয়ার, সাধারন সম্পাদক সাদিয়া তানজিম

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন "রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন" -এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার স্বপ্ন এবং সাধারন সম্পাদক একই শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাদিয়া তানজিম আলভী। বৃহস্পতিবার (২৫...

জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট (সারফেস ওয়াটার) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

শাবিপ্রবিতে পাহাড় কাটার প্রভাব নিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটার ফলে খাদ্য নিরাপত্তা, জীবিকার ঝুঁকি এবং মানুষ-বন্যপ্রাণীর সংঘাতের প্রভাব নিয়ে হিট প্রকল্পের আওতায় পরিচালিত একটি গবেষণার অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে হিট প্রকল্পের আওতায় ‘বাংলাদেশে পাহাড় কাটার ফলে খাদ্য...

এমসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান–২০২৬ অনুষ্ঠিত

এমসি প্রতিনিধি: কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এমসি কলেজে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখা। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন। কলেজ শাখা ছাত্রশিবিরের...

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী আর প্রোগ্রামিং-এর উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলা একাডেমির সহায়তায় সিলেটের দুই কৃতি সন্তান 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম' শীর্ষক এ সেমিনারের আয়োজন করা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল ও শাহপরানের (রাহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার উদ্যোগ নিয়ে ব্যপক আলোচনায়...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে । বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম'-এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হবে। রবিবার...

মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২০),শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা...

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির অন্য...

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব...