আধুনিক ডেস্ক ::
৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ৪ দিনব্যাপী কর্মসূচি সমাপ্ত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) কর্মসিূচির শেষ দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর
শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বের রাস্তা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী। বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী হেলাল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উপদেষ্টা সাব্বির আহমদ, আজমল হোসেন, ফখর উদ্দিন, জসিম উদ্দিন, আবুল কাশেম, নুরুল আলম, আব্দুল কাদির, জহিরুল হক মাহমুদ, আব্দুল মালিক ও শামীম আহমদ প্রমূখ।


