Homeসংবাদসিলেট -৪ আসনে আরিফুল...

সিলেট -৪ আসনে আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণাকে স্বাগত জানিয়েছে কোম্পানীগঞ্জ বিএনপি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেট -৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার ঢাকায় জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। মনোনয়ন ঘোষণার পরপরই কোম্পানীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে সমর্থকেরা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি থানাবাজারস্থ নিজস্ব কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. আব্দুল মন্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলী আকবরের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. শওকত আলী বাবুল, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আলমগীর আলম চেয়ারম্যান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আবুল বাশার বাদশা, উপজেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. উসমান খা।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার মো. নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. এলাইছ আহমদ মেম্বার, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি আছিয়া খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আশরাফ রহমত, মো. আজিজুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু আল হেলাল, মো. হেলাল উদ্দিন, মামুন আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন সারোয়ার, জেলা তাঁতি দলের সদস্য নবী হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল পাশা, ৪নং ওয়ার্ড (কাঁঠালবাড়ি-রাজারখাল) বিএনপির সাধারণ সম্পাদক মো. মরম আলী, ৫নং ওয়ার্ড (ঢোলাখাল-লম্বাকান্দি-বাঘারপাড়) বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত খা প্রমুখ।

বক্তারা বলেন, “সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। দলের হাইকমান্ড, বিশেষ করে তারেক রহমান ও মহাসচিবসহ সকল নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই। অন্য মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েই ধানের শীষকে বিজয়ী করব।”

বক্তারা আরও বলেন, “আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাই আমরা কোনো আনন্দ মিছিল করবো না। আমরা দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।”

উল্লেখ্য, এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা মো. হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হাকিম চৌধুরী। তাদেরকে ঘিরেও এলাকায় ছিল আগ্রহ ও আলোচনা। বিএনপি চেয়ারপার্সনের নির্দেশে আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে প্রার্থী হন। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা না আসায় অন্য প্রার্থীরা মাঠে সরব ছিলেন। এ নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল। আজকের ঘোষণার মধ্য দিয়ে সেটিও সম্পন্ন হলো।

spot_img

Most Popular

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে...

spot_img

পড়ুন

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে দুই ছেলে–মেয়েসহ বাংলাদেশি নারী নিহত

আধুনিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তার ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ...

শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক শোকবার্তায়...

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা টিপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এমদাদ হোসেন টিপু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু আগামী উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত (সম্ভাব্য) চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা...

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা।...

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

আধুনিক ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা–৪...

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

আধুনিক ডেস্ক :: পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা ৩ জনসহ বাহিনীর ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি...

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের বিষয়টি সামনে আসার পর কয়েক সপ্তাহ ধরে এ সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেন সাহাবুদ্দিন। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি...