স্পোর্টস ডেস্ক ::
অনুশীলনের সময়ই ইনজুরিতে পড়েছিলেন অধিনায়ক লিটন দাস। তাকে নিয়ে শঙ্কা ছিল। তবে, একেবারে যে খেলতে পারবেন না, তেমনটা জানা গেলো আজ টসের সময়। কারণ, লিটন দাস নন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে টস করতে নাসমলেন জাকের আলী অনিক। কয়েন ছুঁড়লেন সূর্যকুমার। হেড কল করলেন জাকের। হেডই উঠলো। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। জীবনে এই প্রথম কোনো ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের সন্তান জাকের আলী অনিক এবং তাও বড় কোনো ম্যাচে, ভারতের মত প্রতিপক্ষের বিপক্ষে।
লিটন না থাকায় একটি পরিবর্তন তো অবশ্যম্ভাবী ছিল। তবে, একটি নয় মোট চারটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। বলা যায় টাইগারদের পুরো বোলিং কম্বিনেশনই পরিবর্তন করে ফেলা হয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীও জানালেন, ইনজুরির কারণে নেই লিটন। তবে দ্রুতই তিনি ফিরবেন আশা করা যায়।
তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মেহেদী হাসানকে বাদ দেয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন, তানজিম সাকিব এবং সাইফউদ্দিন। লিটনের পরিবর্তে ব্যাটার হিসেবে সুযোগ পেলেন পারভেজ হোসেন ইমন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকে), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জাগোনিউজের খবর পেতে ফলো করুন
Jagonews24 Google News Channel
অভিশেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলাদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তি।
