শাবিপ্রবি প্রতিনিধি:
সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও ক্যাম্পাস সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ। এখানকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সারা দেশের ক্যাম্পাসগুলোর জন্য একটি উদাহরণ। নবনির্বাচিত কমিটি তাদের মেধা ও শ্রম দিয়ে এই ধারা অব্যাহত রাখবে।
শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, সিলেট প্রেসক্লাব সবসময় শাবি প্রেসক্লাবের সংকট ও সম্ভাবনায় পাশে ছিল। আমরা আশা করছি, পারস্পরিক আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের সম্পর্কের মাধ্যমে এ দুই প্রেসক্লাবের সাংবাদিকেরা সমাজের কল্যাণে কাজ করে যাবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সাবেক সভাপতি আল আজাদ, ক্লাবের সিনিয়র সদস্য লিয়াকত শাহ ফরিদী, শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মুকিত, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর), নির্বাহী সদস্য রাজীব রাসেল ও তুহিন আহমদ। এছাড়া রাশেদ বাপ্পী, সাদ্দাম হোসেন জাহিদ ও ইমতিয়াজ নাসির ইমদাদ উপস্থিত ছিলেন।
এদিকে, শাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ,কার্যনির্বাহী সদস্য মাঈন উদ্দিন, ইকবাল হোসাইন, সদস্য কাজী আতাহার উদ্দিন ও হিমেল হান্নান উপস্থিত ছিলেন।
সভা শেষে দুই প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
