শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্স, ইনোভেশন এন্ড ইডুকেশন (আই.সি.ই.আর.আই.ই) সম্মেলনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সরওয়ার উদ্দিন চৌধুরী এবং মোবাইল অ্যাপের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।
আন্তর্জাতিক সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মস্তাবুর রহমান বলেন, আজকের এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধনের মাধ্যমে আমাদের সম্মেলনের যাত্রা শুরু হয়েছে। এখন থেকেই অংশগ্রহণকারীরা তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে সম্মেলন সংশ্লিষ্ট সকল তথ্য প্রদান করা হবে।
তিনি আরো বলেন, এটি আমাদের ৯ম আন্তর্জাতিক সম্মেলন। দুই বছর পরপর এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলননে শাবিপ্রবির এপ্লাইড সাইন্সেস অনুষদের ৯টি বিভাগ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ ও তার সাথে সংশ্লিষ্ট ইন্সিটিউট এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের তিনিটি বিভাগর সরাসারি সম্পৃক্ত থাকবে।
ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, এপ্লাইড সাইন্সেস অনুষদের ডিন ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাইফুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. চৌধুরী আবুল আনাম রাশেদ, অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ রাব্বি, অধ্যাপক ড. মো. ইমরান কবির, অধ্যাপক ড. মো. অনিমেষ সরকার, অধ্যাপক ড. মো. বশিরুল হক, সদস্য অধ্যাপক ড. আবুল হায়াৎ মিঠু, অধ্যাপক ড. মো. সালাতুল ইসলাম মজুমদার, অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুর রহমান, অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান, অধ্যাপক আর ইফতেকার রহমান, ড. মোহাম্মদ রাশেদুজ্জামান, ড. মো. নুরুজ্জামান সাকিব, অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মুনিম ও মো. আসাদুজ্জামান প্রমুখ।
