আধুনিক রিপোর্ট ::
ট্রাফিক আইন যারা মানেন না প্রায়ই তাদের বিরুদ্ধে অ্যাকশনে নামে পুলিশ। আর যারা আইন মানেন, তাদের বেলায় কী? তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। স্বয়ং এসএমপির বড়কর্তা ফুল হাতে হাজির হলেন রাজপথে। নগরের হুমায়ূন রশীধ চত্বরে ট্রাফিক আইন মেনে গাড়ি-মোটরসাইকেল নিয়ে যারা রাস্তায় চলছিলেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস টৌধুরী। কারও কারও সাথে সেলফিবন্দিও হয়েছেন তিনি।
সিলেট নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে মহানগর পুলিশের পক্ষ থেকে ৫টি নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা জারির পর বৃহস্পতিবার সরেজমিন তদারকিতে নামেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। শুধু এসএমপি কমিশনারই নয়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রমে অংশগ্রহণ নেন এসএমপির উর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়।
নগরীর মেন্দিবাগ পয়েন্টে অতিরিক্ত পুলিশ কমিশনার, সোবহানিঘাট পয়েন্টে উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), নাইওরপুল পয়েন্টে উপ পুলিশ কমিশনার (সিটিএসবি), বন্দরবাজার পয়েন্টে উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন), চৌহাট্টা পয়েন্টে উপ পুলিশ কমিশনার (ট্রাফিক), শিবগঞ্জ পয়েন্টে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ), নয়াসড়ক পয়েন্টে উপ পুলিশ কমিশনার (উত্তর), টিলাগড় পয়েন্টে উপ পুলিশ কমিশনার (পিওএম), লামাবাজার পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি), সুবিদবাজার পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর প্রশাসন), মদিনা মার্কেট পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর অপরাধ), মেজরটিলা পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ প্রশাসন), রিকাবিবাজার পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ অপরাধ) আম্বরখানা পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক ) মুক্তযোদ্ধা চত্বরে সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ), জিন্দাবাজার পয়েন্টে সহকারী পুলিশ কমিশনার (উত্তর ) ও হুমায়ুন রশিদ চত্বরে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) ও স্টাফ অফিসাররা ফুলেল শুভেচ্ছা জানান।
