কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সৃজনশীল উদ্যোগ, সঠিক পরিকল্পনা ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেটের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) তিন বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।
৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নেতৃত্বে রয়েছেন—সভাপতি এডভোকেট মোঃ আরিজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জুয়েল আহমদ, সহ-সভাপতি আহমেদ শাহ নেওয়াজ লিটন, হাজী উসমান আলী, আনোয়ার হোসেন রবি ও আবুল কালাম। সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আসাদুল হক আসাদ।
এছাড়া অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ উসমান খান, যুগ্ম সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, ওমর ফারুক, মোঃ আজিজুল হক, সুহেল রানা, আজিজুর রহমান, ইকবাল হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ওবায়দুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ, শাহীন আলম, আলমগীর হাবিব শাহীন ও আল-আমিন সারোয়ার।
অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক ঈশা তালুকদার, প্রচার সম্পাদক মেহেদি হাসান নাঈম, শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন নিশু, ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন, ক্রীড়া সম্পাদক মোঃ রোকুনুজ্জামান শুভ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ইমরান হোসেন সেলিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওমর ফারুক হামিম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইলিয়াস আহমেদ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ মিজানুর রহমান সাদিক।
অন্যদিকে, ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন—প্রধান উপদেষ্টা অধ্যাপক তোতিউর রহমান, উপদেষ্টা ড. মোঃ জফির উদ্দিন (জফির সেতু), মোঃ সিরাজুল ইসলাম, ড. মুহাম্মদ জিয়াউর রহমান, মঈন উদ্দিন মনি এবং সদস্য হিসেবে মোঃ মুর্শেদ আলম, আজির হাসিব, নাসরিন জাহান ফাতেমা ও শামীম আরা বেগম।
