Homeজাতীয়রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে...

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় একজন নিহত

আধুনিক ডেস্ক ::
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুরের ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা ঝুটু মিস্ত্রি পাড়ার বাসিন্দা আজাদ মোল্লার ছেলে। তিনি নুরাল পাগলার দরবারের খাদেম ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দফায় দফায় দরবারে হামলা করে একদল লোক। তাঁরা শরিয়ত–পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন। উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। সেখানে পুলিশের দুটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে অনেক বছর আগে দরবার শরিফ গড়ে তোলেন নুরুল হক। গত ২৩ আগস্ট বার্ধক্যের কারণে মারা যান নুরুল হক। ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় আস্তানায় তাঁর লাশ দাফন করেন ভক্তরা। এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করাসহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ।

এ নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি ও নুরাল পাগলার পরিবারের সদস্যদের কয়েক দফায় বৈঠক হয়। তবে কবর নিচু না করায় দুই দফা সংবাদ সম্মেলন করে আন্দোলনের হুঁশিয়ারি দেয় ইমান-আকিদা রক্ষা কমিটি। তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতলসহ বিভিন্ন দাবি জানায়। অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে ‘মার্চ ফর গোয়ালন্দ’ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি। বেলা দুইটার পর থেকে আনসার ক্লাবে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শত শত মানুষ। বেলা আড়াইটার দিকে হাতুড়ি, শাবল ও লাঠিসোঁটা নিয়ে একদল লোক মিছিল নিয়ে আসে। এ সময় আয়োজকদের পক্ষ থেকে লাঠিসোঁটা, হাতুড়ি মঞ্চে জমা দিতে বলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মঞ্চে বক্তব্য চলাকালে কিছু লোক পুলিশের ওপর হামলা করে দুটি গাড়ি এবং ইউএনওর গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বেলা তিনটার দিকে মঞ্চ থেকে ইমান-আকিদা রক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক, সদস্যসচিব বিএনপি নেতা আইয়ুব আলী খান সবাইকে সমাবেশে থাকার আহ্বান জানান। কিন্তু উত্তেজিত লোকজন মিছিল নিয়ে নুরাল পাগলার দরবারে হামলা করেন। ভেতর থেকে প্রতিরোধের চেষ্টা করেন নুরাল পাগলার ভক্তরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। এ সময় কিছু লোক দরবারের দেয়াল টপকে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেন এবং মালামাল লুটপাট করেন। একপর্যায়ে বিকেল পাঁচটার দিকে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে গোয়ালন্দ পদ্মার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর নিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরিফ ইসলাম জানান, রাসেল মোল্লা (৩০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুরে পাঠানো হয়। খবর নিয়ে জানতে পেরেছেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, হাসপাতালে আসার পরে রাসেল মোল্লা নামের এক ব্যক্তি মারা গেছেন।
ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দরবার। পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক আছেন। হতাহতের সংখ্যা জানা না থাকলেও শুনেছেন একজন মারা গেছেন। তবে নিশ্চিত করে বলতে পারছেন না।

spot_img

Most Popular

আরও পড়ুন

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হলেন আবদুল কুদ্দুস চৌধুরী

আধুনিক ডেস্ক :: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন...

বর্ষার সুরে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন: আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় হাইকমিশন, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ১৮ জুলাই...

আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সিলেটে ওরিয়েন্টেশন আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ ২০২৬-২৭-এর আওতায় নির্বাচিত...

হলের খাবারের মান নিয়ে প্রতিবাদ করায় শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৩ দফা দাবি ইনকিলাব মঞ্চের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলে ক্যান্টিনের খাবারের...

spot_img

পড়ুন

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হলেন আবদুল কুদ্দুস চৌধুরী

আধুনিক ডেস্ক :: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। এসএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম। অন্যদিকে, বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই)...

বর্ষার সুরে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন: আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় হাইকমিশন, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ‘শ্রাবণ সন্ধ্যা’ শীর্ষক এক মনোমুগ্ধকর বর্ষা-সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। বাংলা ও ভারতীয় সাহিত্য-সংস্কৃতিতে বর্ষা ঋতুর অনন্য আবেদনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকৃতির সৌন্দর্য, আবেগ এবং ঐতিহ্যের নানা অনুষঙ্গ সঙ্গীতের মাধ্যমে তুলে...

আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সিলেটে ওরিয়েন্টেশন আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ ২০২৬-২৭-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট শনিবার (১৮ জুলাই) নগরীর একটি অভিজাত হোটেলে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী...

হলের খাবারের মান নিয়ে প্রতিবাদ করায় শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৩ দফা দাবি ইনকিলাব মঞ্চের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলে ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রভোস্টকে ট্যাগ করে অভিযোগ জানান সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকার। এর জের ধরে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি উত্থাপন করেছে শাখা...

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে আসছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

আধুনিক ডেস্ক :: বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করা হয়েছে। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে রোববার সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া...

পুলিশের পোশাক পরে ডাকাতি, গ্রেপ্তার ৩

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের অলিপুর রেলক্রসিং এবং মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া, মাধবপুর...

প্রাথমিকে সাধারণ বৃত্তি পেয়েছে দক্ষিণ সুরমার হাজেরা

আধুনিক ডেস্ক: ২০২৬ সলের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হাজেরা আক্তার ভুঁইয়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সে দক্ষিণ সুরমার মিনিখলা গ্রামের আব্দুল হাকিম ভুঁইয়ার মেয়ে। হাজেরা মেনিখলা মৌরিবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। হাজেরা ডাক্তার হতে চায়। তার উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন মা-বাবা। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৭৯,২৪৬ জন...

শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের শাস্তি দাবি শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা। রোববার (১৯ জুলাই) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মুহাম্মদ শাকিল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি...

কমলগঞ্জে ধলাই নদীর ব্রিজ ও বাড়িঘরের নিচ থেকে বেপরোয়া বালু উত্তোলন, হুমকিতে শতাধিক বসতবাড়ি ও ধলাই সেতু

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধলাই নদীর ব্রিজ ও নদী সংলগ্ন বাড়িঘরের নিচ থেকে ড্রেজার মেশিনে বেপরোয়াভাবে বালু উত্তোলনের হিড়িক শুরু হয়েছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কর্মকান্ডের ফলে নদীর ব্রিজ, শতাধিক বসতবাড়ি, রাস্তাঘাট, নদীর প্রতিরক্ষা বাঁধ, ফসলি জমি ও স্থানীয় জনপদ হুমকির মুখে পড়েছে। ব্রিজের...

শাবিপ্রবিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল ঘিরে নিরাপত্তা জোরদার: বহিরাগত ও যান চলাচলে নিষেধাজ্ঞা

শাবিপ্রবি প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার ( ১৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এক...

শাবিপ্রবি শিক্ষার্থীকে ছাত্রদলের দুই নেতার মারধর, তিন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের খাবার নিয়ে মন্তব্যের জেরে দুই ছাত্রদল নেতা কর্তৃক খাইরুল খন্দকার নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও তিন দফা দাবি তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দাবি না মানা হলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ...