আধুনিক ডেস্ক ::
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সিলেটের শেখঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) স্থানীয় একটি ইনডোর মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো- শেখঘাট এ.বি.ডি. স্টার, শেখঘাট সুপারস্টার, শেখঘাট মাইটি সিক্সার্স ও একতা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে বিজয়ী হয় আবু বকর দিপুর নেতৃত্বাধীন দল এবং রানার্সআপ হয় সৈয়দ রাসেল আহমদ পাপলুর দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক খেলোয়াড় মু. ফখর উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক আসাদ, জুলাই আন্দোলনের মহানগর ছাত্র সমন্বয়ক আবু সাঈদ ও মাহবুবুর রহমান। অনুষ্ঠানে জুলাইযোদ্ধা হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় ওলিউর রহমান ও সৈয়দ রাসেল আহমদ পাপলুকে।
সংঘের সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন তাওসীফ জাওয়াদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল আহমদ পাপলু, প্রচার সম্পাদক আবু বক্কর দিপু, ক্রীড়া সম্পাদক রূপম আহমদ, সদস্য ওমর ফারুক, সিয়াম, ইশতিয়াক প্রমুখ।
অনুষ্ঠানে শেষে উপস্থিতদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।


