Homeজাতীয়জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন,...

জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, বৃহস্পতিবার ঘোষণা হতে পারে

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন যেকোনো সময় এই নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারকে উদ্ধৃত করে বাসসের খবরে এ কথা জানানো হয়। আনোয়ারুল ইসলাম বলেন, ‘কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।’

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ নিয়ে বৈঠক করেছেন। এরপর আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে বৃহস্পতিবারই (২৮ আগস্ট) জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে বলে আভাস দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রোডম্যাপ প্রকাশে আর দেরি হবে না—হয়তো আগামীকালই তা প্রকাশ করা সম্ভব হতে পারে।

বুধবার বিকেলে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ এ কথা বলেন।

নির্বাচনী রোডম্যাপ কবে ঘোষণা হতে পারে—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘এই মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদের আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন।’

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে তাহলে? এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করেন না। একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে?’

জাতীয় সংসদের আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন নিয়ে নির্বাচন কমিশনে মারামারির ঘটনা ঘটে। নির্বাচন কমিশনে মারামারির মতো ঘটনা ঘটলে ভোটের দিন ভোটকেন্দ্রে কী হতে পারে এবং এ মারামারির ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি—এমন প্রশ্ন ছিল আখতার আহমেদের কাছে। জবাবে তিনি বলেন, ‘এটার সঙ্গে সরাসরি নির্বাচন কমিশন সম্পর্কিত না। আপনি যদি এখন আমার সঙ্গে বাইরে ধাক্কাধাক্কি করেন, কোনো একটা কারণে সেখানে তো সংস্থার সঙ্গে দায়ী করা যায় না। আমরা এ ব্যাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছি। যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি; পুলিশকে বলেছি যে আপনারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমার মনে হয় যে এই পর্যন্তই আমার বলা উচিত।’

নির্বাচন কমিশন কয়েকজনের পাসপোর্ট জব্দ করেছে এমন প্রশ্নের জবাবে এই জ্যেষ্ঠ সচিব বলেন, ‘এ রকম একটা খবর আমার কানেও এসেছে যে আমরা নাকি কারও কারও পাসপোর্ট জব্দ করেছি। আসলে পাসপোর্ট জব্দ করার এখতিয়ার আমাদের নাই এবং আমরা এটা করিনি।’

আখতার আহমেদ জানান, গত চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি হয়। এতে ১১৮৫টি আপত্তি ও ৭০৮ সুপারিশ জমা পড়ে। সর্বমোট আপত্তি ও সুপারিশের সংখ্যা ১ হাজার ৮৯৩।

২৪ আগস্ট ৬টি জেলার ১৮টি আসন, ২৫ আগস্ট ৯টি জেলার ২০টি আসন, ২৬ আগস্ট ৬টি জেলার ২৮টি আসন, আজ ২৭ আগস্ট ১২টি জেলার ১৮টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি হয়।

spot_img

Most Popular

আরও পড়ুন

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

আধুনিক ডেস্ক :: ডেঙ্গুতে সোমবার সকাল পর্যন্ত নয়জন মারা গিয়েছিলেন। সেটি ছিল...

শাবিপ্রবির ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসায় রিম মিউজিক্যাল ক্লাবের কনসার্ট

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের...

মুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম কমিটির আত্মপ্রকাশ, সভাপতি-মিলাদ ও সাধারণ সম্পাদক সজিব‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক...

লাখাইয়ে বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না সন্তানরা, আশ্রয়হীন অবস্থায় বৃদ্ধ ফুলবানু

নাজিম উদ্দিন , লাখাই: যে মা সন্তানদের জন্ম দিয়ে লালন পালন করে...

spot_img

পড়ুন

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

আধুনিক ডেস্ক :: ডেঙ্গুতে সোমবার সকাল পর্যন্ত নয়জন মারা গিয়েছিলেন। সেটি ছিল এ বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যু। আর মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে গেল। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ২৪ ঘণ্টায়...

শাবিপ্রবির ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসায় রিম মিউজিক্যাল ক্লাবের কনসার্ট

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুলের ক্যানসার চিকিৎসার সহায়তায় এক মানবিক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'রিম মিউজিক্যাল ক্লাব'। শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট প্রাঙ্গণে "অ্যাকুস্টিক শো: চ্যারিটি ফর আশরাফুল" শীর্ষক এই চ্যারিটি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের...

মুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম কমিটির আত্মপ্রকাশ, সভাপতি-মিলাদ ও সাধারণ সম্পাদক সজিব‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) ১৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মিলাদ আহমেদকে সভাপতি, মো. আব্দুল কাদের সজিবকে সাধারণ সম্পাদক এবং শাহনূর আলম মাহিরকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২৭ মেয়াদের ১৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা...

লাখাইয়ে বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না সন্তানরা, আশ্রয়হীন অবস্থায় বৃদ্ধ ফুলবানু

নাজিম উদ্দিন , লাখাই: যে মা সন্তানদের জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছেন, জীবনের দীর্ঘ সময় সন্তানদের জন্য কষ্ট করেছেন বয়সের ভারে নুয়ে পড়া সেই মায়েরই আজ ঠাঁই নেই নিজের সন্তানদের ঘরে। আশ্রয়ের সন্ধানে মানুষের দ্বারে দ্বারে থানায় ঘুরছেন হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বৃদ্ধা ফুলবানু বেগম...

মধ্যনগরে চান্দিনা ভিটের লীজমানি আদায়ে ক্যাম্পেইন

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি লিজকৃত ভিটের রাজস্ব (লীজমানি) আদায়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যনগর মধ্যবাজারের উন্মুক্ত স্থানে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে উপজেলার ২১৩টি চান্দিনা ভিটের লীজমানি আদায়ের কার্যক্রম পরিচালনা করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনে উপস্থিত থেকে...

নিউট্রিনো কণা শনাক্ত করে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আধুনিক ডেস্ক :: চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। দক্ষিণ মেরুর শত শত মিটার বরফের নিচে এমন এক বিশাল ফাঁদ পেতে...

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, সফর হতে পারে চার দিনের

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠেয় এই সফরে তাঁর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তারেক রহমান। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের...

‘মক্কা চুক্তি’ কার্যকর: সৌদি আরবে সেনা মোতায়েন করতে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আধুনিক ডেস্ক ।। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয় ও সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে এ তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠক শেষে গতকাল সোমবার এ সিদ্ধান্তের...

গান-কবিতা-নৃত্যে মুরারিচাঁদ কলেজ শরৎ কবিতা উৎসব-১৪৩৩

এমসি কলেজ প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ‘শরৎ কবিতা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ কলেজের শহিদমিনার প্রাঙ্গনে মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া উৎসবের উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক...

প্রেমঘটিত কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা শাবিপ্রবি শিক্ষার্থীর, হাসপাতালে ভর্তি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী প্রেমঘটিত কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার বাঁধন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা জেলায়। তিনি...

সাস্টে ৩ দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ প্রশিক্ষণ সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ বিষয়ক অনুসরণমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি আয়োজন করা হয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ প্রতিপাদ্য...

শাবিপ্রবিতে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন বিবিএ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সম্পন্ন হয়েছে। ফাইনালে সমাজকর্ম বিভাগকে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের...