Homeসিলেটবাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন...

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন

আধুনিক ডেস্ক :

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ জুলাই) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লাস্কর রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

অভিষেক অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যূত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ সকল শহীদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রদর্শন করা হয় শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে নিয়ে ‘এখন টিভি’ সিলেটের ব্যুরো প্রধান গোলজার আহমেদের নির্মিত প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।

অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ-সমাজের বাস্তবচিত্র তুলে ধরেন। তারা দেশ ও সমাজের জন্য নিস্বার্থভাবে কাজ করেন। যার প্রমাণ জুলাই অভ্যুত্থানে নিজের জীবন আত্মোৎসর্গকারী ফটো সাংবাদিক শহীদ এটিএম তুরাব।

বক্তারা বলেন, প্রেস লিখা ভেস্ট পরা অবস্থায় সাংবাদিক তুরাব গুলিবিদ্ধ হয়েছে। যে পুলিশ কর্মকর্তা গুলি করেছেন তিনি সাংবাদিক পরিচয় জেনেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হয়তো ব্যক্তি তুরাব অথবা সাংবাদিকতা পেশার প্রতি তার ঘৃণা ছিল। যে কারণে সাংবাদিক তুরাবকে ‘টার্গেট কিল’ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা রাজনৈতিক দলের লেজুড়ভিত্তি করলে নানা সম্যসার সম্মুখিন হতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। ঐক্য অপশক্তির দৌরাত্ম দূর করতে পারে। এটিএম তুরাব হত্যাকান্ডে জড়িতদের শাস্তির ব্যাপারে সিলেটের সাংবাদিক সমাজকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশিক উদ্দিন আশোক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার আমীর মাওলানা হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সিলেট মহানগরীর আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, ২০১৮ সালে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সভাপতি ইকরামুল কবীর, জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, ইমজা’র সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু।

বক্তব্য রাখেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, দৈনিক নয়াদিগন্তের সিলেটের ব্যুরো প্রধান আব্দুল কাদির তাফাদার, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক সমকালের ব্যুরো প্রধান ফয়সল আহমদ বাবলু।
এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেনের কোরআন তেলাওয়াত এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাসের গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি হুমায়ূন কবীর লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও মো. দুলাল হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের সংগঠক ও কলামিস্ট মো. আব্দুল ওদুদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. শাহ রিয়াজ জামান পলাশ, সিলেট চেম্বারের সাবেক সহ সভাপতি মো. আব্দুস সামাদ তুহেল, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার মো. জহির হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মো. আব্দুল কাদির সমছু, জিয়া মঞ্চের আহবায়ক সাহেদ আহমদ, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়োজিদ খান, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, রহমানিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতাউর রহমান সামছু।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, দৈনিক ডেসটিনির সিলেট প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, গাজী টিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, দৈনিক আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি ইয়াহইয়া মারুফ, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাশ জয়, একাত্তর টিভির সিনিয়র রির্পোটার আব্দুল মুহিত দিদার ও স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ, দৈনিক সিলেটের ডাকের রিপোর্টার ইউনুস চৌধুরী, ইমজার সহসভাপতি আলমগীর হোসেন, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আহবায়ক ও ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার মাসুদ আহমদ রনি, সিলেটে উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের খবর সিলেটের প্রতিনিধি শাকিলা ববি, চ্যানেল টুয়েন্টি ফোরের সিলেট প্রতিনিধি আজহারুল ইসলাম শিমুল, নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন সেলিম আহমদ, ইনডিপেনডেন্ট টিভির ক্যামেরাপার্সন মোজাম্মেল হক, এটিএন নিউজের ক্যামেরাপার্সন রুবেল আহমদ, দৈনিক শ্যামল সিলেটের রির্পোটার তাইনুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আফতাব উদ্দিন, সহসভাপতি শেখ আব্দুল মজিদ, সহসাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রেজা রুবেল, কার্যকরি সদস্য ইফসুফ আলী, আজমল আলী, শাহ মো. কয়েস, শংকর দাস, মো. শাহীন আহমদ, আনিস মাহমুদ, মো. ইকবাল মুন্সি, এইচ এম শহিদুল ইসলাম, নূরুল ইসলাম-২, একরাম হোসেন, মো. আব্দুল খালিক, মামুন হোসেন, সহযোগী সদস্য রত্মা আহমদ তামান্না ও শিপন আহমদ।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম।...

spot_img

পড়ুন

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্স, ইনোভেশন এন্ড ইডুকেশন (আই.সি.ই.আর.আই.ই) সম্মেলনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।  ‎‎ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব অভিযানে মোট ৪৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি বিশেষ টহল...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের...

নদী গর্ভে বিলীনের পথে গোলাপগঞ্জের শদাই শাহ (র:) এর মাজার

রুহুল আমিন, গোলাপগঞ্জ: এক সময় যেখানে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকিরের মধুর আওয়াজে কম্পিত হত পুরো এলাকা।সমাগম ছিল মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকের।দূর দুরান্ত হতে শিরনী নিয়ে আসতেন অসংখ্য ভক্ত ও আশেকান। আজ ভাঙ্গনের মুখে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ। স্থানীয়...

‎শাবির পরিবহন সেবা  সীমিত করায় ভোগান্তিতে শিক্ষার্থীরা,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে সীমিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।‎ ইরান-ইজরাইল ও আমেরিকা যুদ্ধের কারনে দেশে তেলের তীব্র সংকট...