Homeবাছাইলন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট...

লন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট এসেছিলেন, এরপর পথে পথেই ৫৫ বছর

আধুনিক ডেস্ক ::

তরুণ বয়সে উন্নত জীবনের আশায় লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন ইসাক মিয়া। স্বপ্ন পূরণে জমি বিক্রির টাকা নিয়ে সিলেট আসেন তিনি। সেখানে দালালের খপ্পরে পড়ে তার আর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। স্বপ্ন ভেঙে যাওয়ায় বাড়িতেও ফেরা হয়নি। এরপর পথে পথে কেটে গেছে জীবন। ইসাক মিয়ার বর্তমান বয়স ৮০ বছর ছুঁইছুঁই। জীবনের পড়ন্ত বেলায় অনেকটা মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধকে খুঁজে পেয়েছেন স্বজনরা। সামাজিক মাধ্যমে তাঁর সন্ধান পেয়ে গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে ছুটে আসেন ভাগনে ও ভাতিজা। দুপুরে ওই বৃদ্ধকে তাদের হাতে তুলে দেয় উপজেলা প্রশাসন।

ইসাক মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। মৃত সাদ মিয়ার সাত সন্তানের মধ্যে ইসাক সবার ছোট। মহান মুক্তিযুদ্ধের পরপর বিদেশ যাওয়ার স্বপ্নে জমি বিক্রি করে ৭৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে রোগশোকে কাতর হয়ে সম্প্রতি কুমারখালী রেলস্টেশনে অবস্থান করছিলেন। তার অবস্থা দেখে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা। এরপর একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওর সূত্রে তার খোঁজ পান স্বজনরা। কুমারখালীতে আসেন ভাগনে বাচ্চু মিয়া (৬০) ও হাজী সাজাহান মিয়া (৬৫) এবং ভাতিজা তাহের মিয়া (৩৫)।
গতকাল কুমারখালী রেলস্টেশনে দেখা গেছে, বয়সের ভারে অনেকটা নুইয়ে পড়েছে ইসাকের শরীর। অসুস্থ শরীর নিয়ে কখনও বসছেন চেয়ারে, কখনওবা মেঝেতে শুয়ে পড়ছেন। তাঁকে পেয়ে আবেগাপ্লুত স্বজনরা। ভাঙা ভাঙা কণ্ঠে ইসাক মিয়া বলেন, ‘বিদেশ যাওয়ার লাইগা জাগাজমি সব বেইচা দিয়া সিলেট গেছলাম। দালালে টেহা মাইরা দিছে। পাগলের মতো পথে পথে ঘুরছি। আজ ভাগনে নিতে আইছে। বাড়ি যামু। ভাল লাগছে।’

তার ভাগনে বাচ্চু মিয়া জানান, তার মায়েরা সাত ভাই-বোন। তারা হলেন কালা মিয়া, ধলা মিয়া, ইসাক মিয়া, জজ বানু, কালেস্টার বানু, বালেস্টার বানু ও মালেস্টার বানু। তাঁর ছোট মামা ইসাক মিয়ার লন্ডনে যাওয়ার স্বপ্ন ছিল। সেজন্য সাত ভাই-বোন মিলে প্রায় ৫৫ বছর আগে দুই বিঘা জমি ও ৪০ শতাংশ বসতভিটা ৭৫ হাজার টাকায় বিক্রি করেছিলেন। সেই টাকা নিয়ে মামা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। তাঁর ভাষ্য, ইসাক মিয়া ছাড়া তাঁর আর কোনো ভাই-বোন বেঁচে নেই।

আরেক ভাগনে সাজাহান মিয়ার ভাষ্য, সপ্তাহখানেক আগে অনলাইনে এক ভিডিওতে দেখা যায় কুমারখালী স্টেশনে তাঁর মামা ইসাক। তিনি গ্রামের নাম ও তাঁর বাবা-ভাইদের নাম বলছেন। পরে স্থানীয় সাংবাদিক মনোয়ারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে নিতে এসেছেন। তাঁর বাড়িতে কেউ নেই। তারাই তাঁর চিকিৎসা করাবেন এবং যতদিন বাঁচেন আদরযত্নে রাখবেন। ভাতিজা তাহের মিয়া বলেন, ‘বাবার মুখে চাচার অনেক গল্প শুনতাম। এত দিন পরে চাচাকে ফিরে পাব তা কল্পনাও করিনি। বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন।’

ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক জানান, প্রায় ২৬ দিন আগে কুমারখালী স্টেশনের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন ইসাক মিয়া। প্রথমে সবাই ভেবেছিলেন মৃত। তবে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার পর কথা বলা শুরু করেন।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেন, প্রায় ৫৫ বছর পথে পথে ঘুরে গণমাধ্যমের কল্যাণে ইসাক মিয়া বাড়িতে ফিরছেন। যাচাই-বাছাইয়ের পর তাঁকে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ের ফরদাবাদে যোগাযোগের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

নাজিম উদ্দিন, লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের অন্তগর্ত ফরদাবাদে সাধারণ মানুষের...

ছাতকে দোকানে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গাবুরগাঁও পয়েন্টে মা ফটো স্টুডিও...

সাংগঠনিক কার্যক্রম জোরদারে শাবিপ্রবি ছাত্রদলের কমিটি গঠনের উদ্যোগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম...

কোম্পানীগঞ্জ পাথর কোয়ারি ও পর্যটন এলাকা ঘুরে দেখলেন জেলা প্রশাসক

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন...

spot_img

পড়ুন

লাখাইয়ের ফরদাবাদে যোগাযোগের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

নাজিম উদ্দিন, লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের অন্তগর্ত ফরদাবাদে সাধারণ মানুষের যাতায়াতের ভরসা এখন অস্থায়ী একটু বাঁশের সাঁকো। ফরদাবাদে প্রায় ৬০-৭০ টিরও বেশি পরিবার রয়েছে দূর্ভোগে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরদাবাদ পাড়ার উদ্যোগে প্রতিবছর ৩০০ ফুটের একটি বাঁশের অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করা হয়। এতে ফরদাবাদ মহল্লার কিছুটা...

ছাতকে দোকানে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গাবুরগাঁও পয়েন্টে মা ফটো স্টুডিও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন একই গ্রামের বাসিন্দা আরজক আলী। থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, শুক্রবার (১৭ জুলাই) বিকেল আড়াইটার দিকে জুমার নামাজ...

সাংগঠনিক কার্যক্রম জোরদারে শাবিপ্রবি ছাত্রদলের কমিটি গঠনের উদ্যোগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে আবাসিক হল, অনুষদ এবং বিভাগভিত্তিক নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স স্বাক্ষরিত এক...

কোম্পানীগঞ্জ পাথর কোয়ারি ও পর্যটন এলাকা ঘুরে দেখলেন জেলা প্রশাসক

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জেলার সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের পাথরসমৃদ্ধ এলাকা ও পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন। শনিবার (১৮জুলাই) দুপুরবেলা উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটন কেন্দ্র, লামাগ্রাম, বরমসিদ্দিপুর, বিজয়পাড়ুয়া, মাঝেরগাঁও এবং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক...

বিশ্ববিদ্যালয় শুধু স্বপ্ন দেখার নয়, বাস্তবায়নের প্রস্তুতি নেওয়ার জায়গা: শাবিপ্রবির নবীনবরণে শিবির সভাপতি

শাবিপ্রবি প্রতিনিধি:‎ বাংলাদেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ (কর্মক্ষম জনগোষ্ঠীর সুবিধা) নষ্ট হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সার্টিফিকেট দেওয়ার প্রতিষ্ঠান না বানিয়ে, দক্ষ ও যোগ্য মানুষ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। ‎‎শুক্রবার (১৭ জুলাই)...

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

আধুনিক ডেস্ক :: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সোয়াল। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আমরা জানতে পারছি, শেখ হাসিনা...

রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল; ১২ ঘণ্টার আল্টিমেটাম

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রুস্তম আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আস্তমা গ্রামের বিক্ষুব্ধ বাসিন্দারা। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার আস্তমা গ্রামের পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন গ্রামের বাসিন্দা সাজ্জাদ মিয়া,...

দেশে ফিরল সিলেটের কোম্পানীগঞ্জের দুই প্রবাসীর মরদেহ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে ফিরেছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বজনরা মরদেহ দুটি বুঝে নেন। নিহতের মামা নজির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান সিলেট-৪ আসনের সংসদ...

লন্ডন অচল করা সাইবার হামলায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার জুবায়েরের কারাদণ্ড, মিলতে পারে আরও বড় শাস্তি

আধুনিক ডেস্ক ::যুক্তরাজ্যের লন্ডনের লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান ভরসা ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) ডিজিটাল অবকাঠামো কয়েক দিনের জন্য কার্যত অচল হয়ে পড়েছিল এক নজিরবিহীন সাইবার হামলায়। বন্ধ হয়ে গিয়েছিল গুরুত্বপূর্ণ অনলাইন সেবা। স্থবির হয়ে পড়েছিল যাত্রীসেবা। ক্ষতির পরিমাণ পৌঁছে গিয়েছিল প্রায় ৩ কোটি ৯০ লাখ পাউন্ডে।...

শাবিপ্রবিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জুলাই শহীদ দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এই র‍্যালি শুরু হয়। এরপর র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক...

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী শিক্ষার্থীদের মাঝে কুরআন ও ফুলের চারা বিতরণ শাবিপ্রবি শাখা ইসলামি ছাত্রী সংস্থার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন ও ফুলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় শাবিপ্রবি শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, ইসলামী মূল্যবোধের...

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শাবিপ্রবিতে রাষ্ট্রীয় শোক পালন

শাবিপ্রবি প্রতিনিধি: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জোহরের নামাজের পর...