শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
Homeবিশ্বএফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায়...

এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড

আধুনিক ডেস্ক ::

সীমান্ত নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনী। সংঘাতে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্যাংকক সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রতিবেশী দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এই সংঘাতের মধ্যে কম্বোডিয়ায় এফ–১৬ যুদ্ধবিমান দিয়ে বোমাবর্ষণ করেছে থাইল্যান্ড।

কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব শত বছরের বেশি পুরোনো। সীমান্তে বিরোধপূর্ণ অঞ্চলটি ‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ নামে পরিচিত। এই অঞ্চলে ১১ শতকের একটি মন্দির নিয়ে ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়া-থাইল্যান্ড শত্রুতা বাড়ে। এরপর বছরের পর বছর ধরে সীমান্ত সংঘাতে দুই দেশে হতাহতের ঘটনা ঘটেছে।

সীমান্তে তা মোয়ান থম নামের একটি মন্দিরের কাছে আজ প্রথম দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। সংঘাত শুরুর জন্য একে অপরের ওপর দোষারোপ করছে তারা। থাইল্যান্ডের দাবি, সীমান্তের কাছে তাদের বাহিনীর ওপর কম্বোডিয়া নজরদারি করতে ড্রোন মোতায়েনের জেরে সংঘাত শুরু হয়েছে। আর কম্বোডিয়ার দাবি, চুক্তি লঙ্ঘন করে ওই মন্দিরের দিকে অগ্রসর হয়েছিল থাই বাহিনী।

থাইল্যান্ডের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কম্বোডিয়ার হামলায় দেশটির সুরিন, উবন রাতচাথানি ও শ্রিসাকেত প্রদেশে হতাহতের ঘটনা ঘটেছে। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সমসাক থেপসুথিন বলেছেন, হামলায় নিহত ১২ জনের মধ্যে এক শিশুসহ ১১ জনই বেসামরিক লোকজন। আর একজন সেনাসদস্য রয়েছেন। কম্বোডিয়ার গোলাবর্ষণে ২৪ জন বেসামরিক নাগরিক ও ৭ সেনাসদস্য আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিজেদের কোনো হতাহতের তথ্য জানায়নি কম্বোডিয়া সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, থাইল্যান্ডের যুদ্ধবিমান কম্বোডিয়ার একটি সড়কে দুটি বোমা বর্ষণ করেছে। বোমা হামলার কথা স্বীকার করে থাইল্যান্ডের সেনা কর্মকর্তা রিচা সুকসুওয়ানন রয়টার্সকে বলেছেন, তাঁদের একটি এফ-১৬ যুদ্ধবিমান কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

সংঘাত শুরুর পর সীমান্ত এলাকা থেকে নিজ নিজ দেশের বাসিন্দাদের সরে যেতে বলেছে কম্বোডিয়া ও থাইল্যান্ড। নিরাপদ স্থানে ৪০ হাজার জনকে সরিয়ে নিচ্ছে ব্যাংকক সরকার। এ ছাড়া কম্বোডিয়ার সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করেছে থাইল্যান্ড। আর প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক অবনমন করেছে কম্বোডিয়া। কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ডের সামরিক বাহিনী ‘অত্যধিক শক্তি’ প্রয়োগ করেছে।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার শুরু মে মাসে। সে সময় সংঘাতে কম্বোডিয়ার এক সেনা নিহত হন। বিগত কয়েক সপ্তাহে সীমান্তে সেনা উপস্থিতিও বাড়িয়েছে দুই দেশ। এরই মধ্যে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাইল্যান্ডের এক সেনা আহত হন। এরপর গত বুধবার কম্বোডিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে নেয় থাইল্যান্ড। কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকিও দেওয়া হয়। এতে উত্তেজনা বাড়ে।

সংঘাত শুরুর পর থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেছেন, দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আন্তর্জাতিক আইন মেনে সমাধান করতে হবে। অপরদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, তাঁর দেশও শান্তিপূর্ণ সমাধান চায়। তবে সামরিক ‘আগ্রাসনের’ জবাব সামরিকভাবে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এমন পরিস্থিতিতে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমান সভাপতি। এই জোটের সদস্য থাইল্যান্ড ও কম্বোডিয়া।

spot_img

Most Popular

আরও পড়ুন

জৈন্তাপুরে চেকপোস্টে ভারতীয় চোরাই পণ্যসহ একজন আটক

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময়...

নির্বাচনী জনসভায় শাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

বিএনপি চেয়ারম্যান হিসেবে সিলেটে ‘অভিষেক’ তারেক রহমানের

আধুনিক রিপোর্ট :: দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়,...

সিলেটে তারেক রহমান, বৃহস্পতিবার থেকে শুরু নির্বাচনী প্রচারণা

আধুনিক রিপোর্ট সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুই দশকেরও বেশি সময়...

spot_img

পড়ুন

জৈন্তাপুরে চেকপোস্টে ভারতীয় চোরাই পণ্যসহ একজন আটক

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় এসআই জাকিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি...

নির্বাচনী জনসভায় শাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরওয়ার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। আইন অমান্য করে রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি...

বিএনপি চেয়ারম্যান হিসেবে সিলেটে ‘অভিষেক’ তারেক রহমানের

আধুনিক রিপোর্ট :: দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ উল্লেখ করে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি দলের চেয়ারম্যান হিসেবেও তার প্রথম জনসভা। এর আগে অনেক জনসভায় বক্তব্য দিয়েছেন, তবে দলের চেয়ারম্যান হিসেবে এবারই প্রথন কোনো জনসভায় বক্তব্য দিলেন...

সিলেটে তারেক রহমান, বৃহস্পতিবার থেকে শুরু নির্বাচনী প্রচারণা

আধুনিক রিপোর্ট সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুই দশকেরও বেশি সময় পর সিলেটে সফরের অংশ হিসেবে সিলেট পৌঁছেই বুধবার রাত সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারত করেন। এর আগে রাত ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সরাসরি শাহজালাল (র.)–এর মাজারে গিয়ে ফাতেহা...

মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী রূপনগর এলাকায় ভারতীয় গরু আটককে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ও রাতে মধ্যনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা...

শাকসু নির্বাচন স্থগিত ও উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য বরাবর ইউটিএলের ৪ দফা দাবি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়ায় এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপাচার্যের সাথে সাক্ষাৎ করে ৪ দফা সম্বলিত একটি দাবিদাওয়া পেশ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক(ইউটিএল), সাস্ট চ্যাপ্টার। বুধবার(২১ জানুয়ারি) সন্ধ্যায় ইউটিএল,সাস্ট চ্যাপ্টারের প্রচার বিভাগ থেকে এক বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে...

বাংলাদেশের অনুরোধ খারিজ, পূর্বনির্ধারিত সূচিতেই বিশ্বকাপ

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে বিকল্প ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা খারিজ করে দিয়েছে আইসিসি। তারা নিশ্চিত করেছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে এবং বিশ্বকাপের পূর্বনির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসবে না। বুধবার ভার্চুয়াল বোর্ড সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ...

শাকসু নির্বাচন: সুপ্রিম কোর্টের রায় প্রত্যাশা অনুযায়ী না হলে কমপ্লিট শাটডাউনের ডাক

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা শাকসু নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায় তাদের প্রত্যাশা অনুযায়ী না হলে ক্যাম্পাসে 'কমপ্লিট শাটডাউনে'র ডাক দিয়েছেন। বুধবার বিকেলে ক্যাম্পাসের গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়টির ২৮টি বিভাগের শিক্ষার্থীরা বুধবার থেকে...

ছাতকের হাওরে বোরো আবাদে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের স্বপ্নে মাঠজুড়ে উৎসব

লুৎফুর রহমান শাওন, ছাতকঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় বোরো মৌসুমে হাওর-বিলসহ ফসলি জমিতে ধান চাষাবাদ এখন শেষ পর্যায়ে। গত দুই বছর বড় কোনো বন্যা না হওয়ায় বোরো ধানে বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। সেই অভিজ্ঞতা থেকেই এবারও বেশ উৎসাহ ও ফুরফুরে মেজাজে মাঠে নেমেছেন কৃষক-কৃষানীরা। ইতোমধ্যে উপজেলার হাওর এলাকায় হাইব্রিড জাতের...

শাবিপ্রবির স্নাত্তক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’ ও ‘বি’ ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার রাতে (২১ জানুয়ারি) প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের বিস্তারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে। ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন...

জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন জাতীয় নির্বাচনের আগে আয়োজনের জন্য দাবি তুলেছেন শাকসুর প্রার্থীরা।অন্যথায়, ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ও শিক্ষার্থী সহ সহযোদ্ধাদের নিয়ে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা। বুধবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলনে হাইকোর্টের রায়...

ভোটের প্রচারে নেমে প্রথম দিনে সিলেট বিভাগের তিন জেলা ছয় জেলায় সমাবেশ করবেন তারেক রহমান

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার সিলেট থেকে শুরু করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই ছয়টি জেলায় সমাবেশে যোগ দেবেন। জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু...