Homeসংবাদজৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে...

জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়-এ নবনিযুক্ত এডহক কমিটির দায়িত্বগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়। এ কমিটির সভাপতি মনোনীত হন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ। অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন এবং পদাধিকার বলে সদস্য সচীব মনোনীত হন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে দায়িত্বভার অর্পণ করা হয়। প্রধান শিক্ষিকা আফরোজা বেগম সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রজত ভূষণ সরকারের সঞ্চালনায় সংবর্ধনা পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, নবনিযুক্ত সভাপতি মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন।

বক্তারা বলেন, এই বিদ্যালয় জৈন্তাপুরে নারী শিক্ষার পথিকৃত হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও এই প্রতিষ্ঠান নারীদের শিক্ষিত করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বক্তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত এডহক কমিটি বিদ্যালয়ের সকল চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা কাটিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নবনিযুক্ত সভাপতি মাসুক আহমেদ তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ উন্নয়ন ও ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিদ্যালয়ের অগ্রযাত্রায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো এবং সকল শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. শাজাহান, চেমন আফরোজ পলি, হাসিনা আক্তার, কল্পনা রানী ঘোষ, পপি রানী রায়, মাহমুদুল হাসান, পূর্ণিমা অধিকারী, শুক্লদেব নাথ, মিলন কুমার, জয়গবিন তালুকদার, জাহিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য আবুল হাসনাত ও রুবেল আহমেদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

spot_img

Most Popular

আরও পড়ুন

বর্ষার সুরে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন: আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় হাইকমিশন, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ১৮ জুলাই...

আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সিলেটে ওরিয়েন্টেশন আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ ২০২৬-২৭-এর আওতায় নির্বাচিত...

হলের খাবারের মান নিয়ে প্রতিবাদ করায় শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৩ দফা দাবি ইনকিলাব মঞ্চের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলে ক্যান্টিনের খাবারের...

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে আসছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

আধুনিক ডেস্ক :: বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত...

spot_img

পড়ুন

বর্ষার সুরে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন: আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় হাইকমিশন, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ‘শ্রাবণ সন্ধ্যা’ শীর্ষক এক মনোমুগ্ধকর বর্ষা-সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। বাংলা ও ভারতীয় সাহিত্য-সংস্কৃতিতে বর্ষা ঋতুর অনন্য আবেদনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকৃতির সৌন্দর্য, আবেগ এবং ঐতিহ্যের নানা অনুষঙ্গ সঙ্গীতের মাধ্যমে তুলে...

আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সিলেটে ওরিয়েন্টেশন আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ ২০২৬-২৭-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট শনিবার (১৮ জুলাই) নগরীর একটি অভিজাত হোটেলে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী...

হলের খাবারের মান নিয়ে প্রতিবাদ করায় শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৩ দফা দাবি ইনকিলাব মঞ্চের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলে ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রভোস্টকে ট্যাগ করে অভিযোগ জানান সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকার। এর জের ধরে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি উত্থাপন করেছে শাখা...

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে আসছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

আধুনিক ডেস্ক :: বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করা হয়েছে। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে রোববার সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া...

পুলিশের পোশাক পরে ডাকাতি, গ্রেপ্তার ৩

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের অলিপুর রেলক্রসিং এবং মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া, মাধবপুর...

প্রাথমিকে সাধারণ বৃত্তি পেয়েছে দক্ষিণ সুরমার হাজেরা

আধুনিক ডেস্ক: ২০২৬ সলের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হাজেরা আক্তার ভুঁইয়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সে দক্ষিণ সুরমার মিনিখলা গ্রামের আব্দুল হাকিম ভুঁইয়ার মেয়ে। হাজেরা মেনিখলা মৌরিবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। হাজেরা ডাক্তার হতে চায়। তার উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন মা-বাবা। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৭৯,২৪৬ জন...

শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের শাস্তি দাবি শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা। রোববার (১৯ জুলাই) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মুহাম্মদ শাকিল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি...

কমলগঞ্জে ধলাই নদীর ব্রিজ ও বাড়িঘরের নিচ থেকে বেপরোয়া বালু উত্তোলন, হুমকিতে শতাধিক বসতবাড়ি ও ধলাই সেতু

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধলাই নদীর ব্রিজ ও নদী সংলগ্ন বাড়িঘরের নিচ থেকে ড্রেজার মেশিনে বেপরোয়াভাবে বালু উত্তোলনের হিড়িক শুরু হয়েছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কর্মকান্ডের ফলে নদীর ব্রিজ, শতাধিক বসতবাড়ি, রাস্তাঘাট, নদীর প্রতিরক্ষা বাঁধ, ফসলি জমি ও স্থানীয় জনপদ হুমকির মুখে পড়েছে। ব্রিজের...

শাবিপ্রবিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল ঘিরে নিরাপত্তা জোরদার: বহিরাগত ও যান চলাচলে নিষেধাজ্ঞা

শাবিপ্রবি প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার ( ১৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এক...

শাবিপ্রবি শিক্ষার্থীকে ছাত্রদলের দুই নেতার মারধর, তিন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের খাবার নিয়ে মন্তব্যের জেরে দুই ছাত্রদল নেতা কর্তৃক খাইরুল খন্দকার নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও তিন দফা দাবি তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দাবি না মানা হলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ...

মারধরের ঘটনায় শাবিপ্রবি শাখা ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

শাবিপ্রবি প্রতিনিধি : ক্যান্টিনের খাবার নিয়ে হলের গ্রুপে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধর ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। বহিষ্কতরা হলেন শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান এবং সহ দপ্তর সম্পাদক তারেক রহমান। রবিবার (১৯ জুলাই) রাতে জাতীয়তাবাদী...