Homeসংবাদবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস : সত্য ও স্বাধীনতার পথে সাহসী সাংবাদিকতা

শাবি প্রতিনিধি:

আজ ৩ মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ১৯৯৩ সালে এ দিবসটি ঘোষণা করে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য—“সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং: স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব”—এই প্রযুক্তিনির্ভর যুগে সাংবাদিকতার নতুন বাস্তবতাকে তুলে ধরেছে।

বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের সাংবাদিকরা তাঁদের ভাবনা ও অভিজ্ঞতা প্রকাশ করেছেন।

দৈনিক যুগান্তরের শাবি প্রতিনিধি এবং শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন, বলেন, “বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা আজ কঠিন পরীক্ষার মুখে। উন্নত দেশ হোক বা উন্নয়নশীল, অনেক রাষ্ট্রেই সাংবাদিকরা রয়েছেন নজরদারি, সেন্সরশিপ ও নিপীড়নের ছায়ায়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুযায়ী, প্রতি বছর অসংখ্য সাংবাদিককে হুমকি, নির্যাতন বা কারাবন্দির শিকার হতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটও উদ্বেগজনক।
বাংলাদেশের সংবিধানের ৩৯ নং ধারায় বাকস্বাধীনতা ও মুক্ত তথ্যপ্রবাহের কথা বলা হলেও মাঠপর্যায়ে সাংবাদিকদের অবস্থা ভিন্ন। সাংবাদিকদের বিভিন্ন সময়ে হয়রানি, হুমকি, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ও রাজনৈতিক চাপের মধ্যে সাংবাদিকতা আজ এক দুঃসাহসিক পেশা হিসেবে গণ্য হয়েছে। ক্যাম্পাস সাংবাদিকদের অবস্থা আরও সংকটাপন্ন। তথ্য সংগ্রহে বাধা, প্রশাসনের বিধিনিষেধ, ছাত্ররাজনীতির চাপ, হুমকি—এগুলোই তাদের প্রতিদিনের বাস্তবতা।
তবুও আমরা আশাবাদী, নতুন প্রযুক্তি, বিকল্প মিডিয়া এবং তরুণদের উদ্যম গণমাধ্যমে নতুন ধারার সূচনা করেছে। অনুসন্ধানী সাংবাদিকতা আজ আগের চেয়ে আরও সাহসী, আরও জনমুখী।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কেবল একটি প্রতীকী উপলক্ষ নয়, বরং এটি সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার সাহসিকতার স্মারক। আমাদের প্রত্যাশা, গণমাধ্যমকে হতে হবে মুক্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল। সাংবাদিকতার স্বাধীনতাই গণতন্ত্রের মূল স্তম্ভ। আর সেই স্তম্ভকে শক্ত রাখতে আমাদের সংগ্রাম থেমে যাবে না।”

জাগো নিউজের শাবি প্রতিনিধি এবং শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, বলেন, “সাংবাদিকতা হোক রাজনৈতিক প্রভাবমুক্ত। সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তারা সৃজনশীল চিন্তা দিয়ে মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও সংকটকে জনসমক্ষে আনেন—জনগণের কল্যাণে, দেশের কল্যাণে।
সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কারণ এটি জনমত গঠন করে, যা গণতন্ত্রের ভিত্তি। অথচ স্বাধীনতার ৫০ বছর পার হলেও সাংবাদিকতা এখনো পুরোপুরি স্বাধীন নয়। রাজনৈতিক প্রভাব এখনো এই পেশার বড় বাধা। সরকার বদলায়, কিন্তু গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রবণতা বদলায় না।
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমার প্রত্যাশা একটাই—সাংবাদিকতা হোক রাজনৈতিক প্রভাবমুক্ত, হোক সত্য ও স্বাধীনতার পক্ষে, হোক জনগণের কণ্ঠস্বর।”

দৈনিক ইত্তেফাকের শাবি প্রতিনিধি এবং শাবি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা, যেখানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজে সত্য ও সুন্দর তুলে ধরার দায়িত্ব পালন করেন। তবে তাদের এই নিরলস পরিশ্রম ও সাহসিকতার যথাযথ মূল্যায়নের অভাব একটি বড় চ্যালেঞ্জ। প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা না থাকায় অনেক ক্ষেত্রেই অপসাংবাদিকতার জন্ম হয়। তবে যারা সাংবাদিকতাকে সত্যিকারের মহান পেশা হিসেবে গ্রহণ করেন, তারা কখনোই অপসাংবাদিকতার চর্চা করতে পারেন না। তারা দেশ ও মাতৃকার জন্য সর্বদা দায়বদ্ধ এবং নৈতিক মূল্যবোধে অটল থাকেন।
মেধাবী, যোগ্য ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের সাংবাদিকতায় আকৃষ্ট করতে হলে এই পেশার সম্মান ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, সাংবাদিকদের সুরক্ষা, ন্যায্য বেতন ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতা গণমাধ্যমকে অপসাংবাদিকতা থেকে মুক্ত রাখতে পারে। সমাজের দুর্নীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কলমকে শাণিত রেখে সাংবাদিকরা যদি সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকেন, তবে সমাজের অনিয়মের শিকড় উপড়ে ফেলা সম্ভব। সাংবাদিকদের এই দায়িত্বশীল ভূমিকা শুধু সমাজ নয়, বরং একটি জাতির সামগ্রিক অগ্রগতির জন্য অপরিহার্য।”

spot_img

Most Popular

আরও পড়ুন

সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির সব...

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার পরিবেশের দূষণ...

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক...

spot_img

পড়ুন

সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয়...

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার পরিবেশের দূষণ রোধে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায়...

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র জানিয়েছেন, আজ সকাল ৬টা ২৯...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামের দুইজন মোরগ সরবরাহকারী আহত হয়েছেন এবং আড়াই লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টায় এ ঘটনায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেই সাথে সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। পরে সকাল সাড়ে...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের নিচে চাপা পড়ে সাকির আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়ক এর ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায়...

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

আধুনিক ডেস্ক :: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির...

শাবির উপাচার্যের সাথে চীনা রবীন্দ্র বিশেষজ্ঞ দং ইউ ছেনের সৌজন্য সাক্ষাৎ‎

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক ও রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক দং ইউ ছেন।‎‎ রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।‎ সাক্ষাৎকালে পারস্পরিক একাডেমিক...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...