Homeসংবাদওসমানীনগরে এক রাতের ব্যবধানে...

ওসমানীনগরে এক রাতের ব্যবধানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে এক রাতের ব্যবধানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে। বুধবার গভীর রা‌তে উপ‌জেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রথমপাশা সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়ে ও প্রথমপাশা জামেয়া মোহাম্মদীয়া আবাসিক মাদ্রাসার মসজিদে ঘটনাটি ঘ‌টে।

এসময় বিদ্যালয়ের ২য় শ্রেনী কক্ষের পিছনের জানালা ও গ্রীল ভেঙ্গে কক্ষে প্রবেশ করে ৩টি সিলিং ফ্যান নিয়ে যায় চোরচক্র। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা এবং মসজিদের গ্রীল কেটে ৩টি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মাইকের একটি ১২ ভোল্টের ব্যাটারী ও দান বাক্স চুরি করে নিয়ে যায় চক্রটি । ব্যাটারীর বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা হবে।

প্রথমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী জয়নাল মিয়া বলেন, রাত ৩ টার দি‌কে শ্রেনী কক্ষের জানালা ভাঙ্গার শব্দ শুনে রুম থেকে বাহির হয়ে গিয়ে দেখি কারা যেন দৌড়ে পালিয়ে যাচ্ছে। অন্ধকারের জন্য কাউকে চিনতে পারি নি। শ্রেনী কক্ষে ঢুকে দেখি জানালা কাটা আর ৩ টি সিলিং ফ্যান নেই। পরে সকাল ৭ টায় আমি প্রধান শিক্ষককে জানিয়েছি বিষয়টি ।

এ‌দি‌কে, খবর পে‌য়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অব‌হিতকরণ পূর্বক নির্দেশনা মোতা‌বেক বা‌দী হ‌য়ে বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর থানায় সাধারণ ডায়‌রি ক‌রেছেন বলে জা‌নি‌য়ে‌ছেন স্কু‌লের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দেব।
তিনি বলেন, চুরির খবর শুনে বিদ্যালয় এডহক কমিটির ভূমি দাতা সদস্য এমদাদুর রহমান খানকে নিয়ে বিদ্যালয় পরিদর্শন করেছি এবং থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছি।

প্রথমপাশা জামেয়া মোহাম্মদীয়া আবাসিক মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ হোসাইন মাহবুব বলেন, গতকাল রাতে মসজিদের গ্রীল কেটে ৩টি তালা ভেঙ্গে মসজিদে প্রবেশ করে মাইকের ব্যাটারী ও দান বাক্স নিয়ে গেছে চোরেরা। ব্যাটারী দাম আনুমানিক ১৫ হাজার টাকা হবে আর দান বাক্সে কত টাকা ছিল বলতে পারবো না।

ওসমানীনগর থানা অ‌ফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, অভিযোগ একটি পেয়েছি তদন্ত করে বিষয়টি আমরা দেখছি।

spot_img

Most Popular

আরও পড়ুন

খাবারের মান নিয়ে কথা বলায় শিক্ষার্থীকে মারধর: শাবিতে ছাত্রদলের ২ নেতা বহিস্কার,

দুই বছর ক্যাম্পাসে অবস্থান নিষেধ, আজীবন হলের সিট বাতিল শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান...

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হলেন আবদুল কুদ্দুস চৌধুরী

আধুনিক ডেস্ক :: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন...

বর্ষার সুরে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন: আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় হাইকমিশন, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ১৮ জুলাই...

আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সিলেটে ওরিয়েন্টেশন আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ ২০২৬-২৭-এর আওতায় নির্বাচিত...

spot_img

পড়ুন

খাবারের মান নিয়ে কথা বলায় শিক্ষার্থীকে মারধর: শাবিতে ছাত্রদলের ২ নেতা বহিস্কার,

দুই বছর ক্যাম্পাসে অবস্থান নিষেধ, আজীবন হলের সিট বাতিল শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে ( দলীয় পদ সদ্য বহিষ্কৃত) ৪ সেমিস্টার বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বহিষ্কৃত এ দুই শিক্ষার্থীকে আগামী দুই বছর...

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হলেন আবদুল কুদ্দুস চৌধুরী

আধুনিক ডেস্ক :: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। এসএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম। অন্যদিকে, বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই)...

বর্ষার সুরে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন: আইজিসিসির ‘শ্রাবণ সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় হাইকমিশন, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ‘শ্রাবণ সন্ধ্যা’ শীর্ষক এক মনোমুগ্ধকর বর্ষা-সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। বাংলা ও ভারতীয় সাহিত্য-সংস্কৃতিতে বর্ষা ঋতুর অনন্য আবেদনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকৃতির সৌন্দর্য, আবেগ এবং ঐতিহ্যের নানা অনুষঙ্গ সঙ্গীতের মাধ্যমে তুলে...

আইসিসিআর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সিলেটে ওরিয়েন্টেশন আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ ২০২৬-২৭-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট শনিবার (১৮ জুলাই) নগরীর একটি অভিজাত হোটেলে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী...

হলের খাবারের মান নিয়ে প্রতিবাদ করায় শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৩ দফা দাবি ইনকিলাব মঞ্চের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলে ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রভোস্টকে ট্যাগ করে অভিযোগ জানান সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকার। এর জের ধরে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি উত্থাপন করেছে শাখা...

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে আসছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

আধুনিক ডেস্ক :: বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করা হয়েছে। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে রোববার সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া...

পুলিশের পোশাক পরে ডাকাতি, গ্রেপ্তার ৩

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের অলিপুর রেলক্রসিং এবং মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া, মাধবপুর...

প্রাথমিকে সাধারণ বৃত্তি পেয়েছে দক্ষিণ সুরমার হাজেরা

আধুনিক ডেস্ক: ২০২৬ সলের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হাজেরা আক্তার ভুঁইয়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সে দক্ষিণ সুরমার মিনিখলা গ্রামের আব্দুল হাকিম ভুঁইয়ার মেয়ে। হাজেরা মেনিখলা মৌরিবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। হাজেরা ডাক্তার হতে চায়। তার উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন মা-বাবা। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৭৯,২৪৬ জন...

শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের শাস্তি দাবি শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা। রোববার (১৯ জুলাই) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মুহাম্মদ শাকিল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি...

কমলগঞ্জে ধলাই নদীর ব্রিজ ও বাড়িঘরের নিচ থেকে বেপরোয়া বালু উত্তোলন, হুমকিতে শতাধিক বসতবাড়ি ও ধলাই সেতু

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধলাই নদীর ব্রিজ ও নদী সংলগ্ন বাড়িঘরের নিচ থেকে ড্রেজার মেশিনে বেপরোয়াভাবে বালু উত্তোলনের হিড়িক শুরু হয়েছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কর্মকান্ডের ফলে নদীর ব্রিজ, শতাধিক বসতবাড়ি, রাস্তাঘাট, নদীর প্রতিরক্ষা বাঁধ, ফসলি জমি ও স্থানীয় জনপদ হুমকির মুখে পড়েছে। ব্রিজের...

শাবিপ্রবিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল ঘিরে নিরাপত্তা জোরদার: বহিরাগত ও যান চলাচলে নিষেধাজ্ঞা

শাবিপ্রবি প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার ( ১৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এক...