Homeসংবাদসুনামগঞ্জ জেলা কমিটিতে শান্তিগঞ্জের...

সুনামগঞ্জ জেলা কমিটিতে শান্তিগঞ্জের তিন নেতা: উচ্ছ্বসিত উপজেলা বিএনপি

শান্তিগঞ্জ প্রতিনিধি:

অর্ধ যুগেরও বেশি সময় পর সোমবার (৪ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা বিএনপির ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রিয় বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনকে। একই কমিটিতে স্থান পেয়েছেন শান্তিগঞ্জ উপজেলার তিন নেতা। তারা হলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক আহমদ এবং জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক নূর আলী। জেলা কমিটিতে এই তিন নেতার স্থান পাওয়াতে উচ্ছ্বসিত উপজেলার বিএনপি পরিবার। সেই সাথে আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়া ত্যাগী নেতারা পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে। আনছার উদ্দিন, ফারুক আহমদ ও নূর আলী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন।

নেতাকর্মীরা জানান, শান্তিগঞ্জ উপজেলা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উর্বর ভূমি। এখানে আনছার উদ্দিন ও ফারুক আহমদের মতো ত্যাগী নেতাদের জন্ম হয়েছে। রাজনীতিতে স্থানীয় পর্যায়ে বিএনপি পরিবারটিকে এগিয়ে নিতে এই দুই নেতা আলাদা বলয়ে হোক আর আর এক সাথেই হোক দিনরাত পরিশ্রম করেছেন। গত সরকারের দেওয়া মামলা, হামলায় তারা অনেক নির্যাতন সহ্য করেছেন৷ জেল খেটেছেন। গ্রেফতার এড়াতে হাওর-জঙ্গলে অসংখ্য রাত কাটিয়েছেন। শান্তিগঞ্জে রাজনৈতিক কোনো গ্রুপিং নয়, আছে রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা। এটাই রাজনীর সৌন্দর্য।

জেলা বিএনপিতে এই ত্রয়ী নেতার স্থান পাওয়া নিয়ে কথা হয় উপজেলার একাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর সাথে। বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত তারা।

শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম বলেন, আনছার উদ্দিন, ফারুক আহমদ ও নূর আলী আমাদের রাজনৈতিক অভিভাবক। তারা জেলার ৩২ জনের আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় আমরা খুবই খুশি, আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা বিশ্বাস করি তাদের নেতৃত্বে একটি যোগ্য কমিটি পেতে যাচ্ছি আমরা। যে কমিটিতে ত্যাগী, কারা বরণকারী, নির্যাতিত কর্মীরা স্থান পাবেন। তারা ত্যাগীদের মূল্যায়ণ করবেন বলে আমাদের বিশ্বাস। আমাদের উপজেলা থেকে তিন নেতাকে কমিটিতে স্থান দেওয়ায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, কয়ছর এম আহমদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। সেই সাথে আহ্বায়ক কমিটির তিন সদস্যকে অভিনন্দন!

উপজেলা যুবদল নেতা ফরিদ গাজী, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম ও ছাত্রদল নেতা মানছুর আহমদ বলেন, আমাদের উপজেলা থেকে তিন নেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আমরা খুবই উচ্ছ্বসিত। শান্তিগঞ্জ উপজেলা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উর্বর ভূমি। শান্তিগঞ্জে রাজনৈতিক কোনো গ্রুপিং নয়, আছে রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা। এটাই রাজনীর সৌন্দর্য। ফ্যাসিস্ট সরকারের উত্তাল সময়েও শান্তিগঞ্জ বিএনপি সক্রিয় ছিলো। ত্যাগী নেতারা সদস্য নির্বাচিত হওয়ায় কার্যক্রম আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি। তবে এই কমিটিতে কিছু ত্যাগী, কারা বরণকারী নেতারা বঞ্চিত হয়েছেন। আমরা আশা করবো, পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় তারাও মূল্যায়িত হবে।

বিএনপির সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির সদস্য পদে স্থান পাওয়া তিন নেতা আনছার উদ্দিন, ফারুক আহমদ ও নূর আলী বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদসহ যারা আমাদেরকে মূল্যায়ণ করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা মনে করছি এই কমিটির মধ্য দিয়ে ত্যাগীদের মূল্যায়ণ করা করা হয়েছে। আর যারা বাদ পড়েছেন পূর্ণাঙ্গ কমিটিতে তারা স্থান পাবেন বলে আমাদের বিশ্বাস। শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আগেও সক্রিয় ছিলো এখনো সক্রিয়। আমাদের উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে আমরা চেষ্টা করবো তা যথাযথভাবে পালন করার। শান্তিগঞ্জে যারা কারা বরণ করেছেন, নির্যাতিত ছিলেন, হামলা-মামলার স্বীকার হয়েছেন তারা মূল্যায়িত হবেন। ত্যাগী নেতাকর্মীদের বিকল্প নেই।

spot_img

Most Popular

আরও পড়ুন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

আধুনিক ডেস্ক ::২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের...

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

spot_img

পড়ুন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

আধুনিক ডেস্ক ::২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট ২০২৬। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য জানান। পূর্বঘোষণা অনুযায়ী, ২০ জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। এর...

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আধুনিক ডেস্ক :: ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের 'গণহত্যার' অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ -এ...

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড....

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে দুই ছেলে–মেয়েসহ বাংলাদেশি নারী নিহত

আধুনিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তার ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ...

শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক শোকবার্তায়...

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা টিপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এমদাদ হোসেন টিপু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু আগামী উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত (সম্ভাব্য) চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা...

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা।...