আধুনিক রিপোর্ট:
সিলেটে সরকারি শিশু পরিবার বালক ও সরকারি শিশু পরিবার বালিকায় এতিম শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সিলেট জেলা প্রশাসন।
শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বাগবাড়ির সরকারি শিশু পরিবার বালক ও রায়নগরের সরকারি শিশু পরিবার বালিকাদের মাঝে কম্বল বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এবং জেলা প্রশাসকের সহধর্মিণী।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, প্রচণ্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে । অসহায় দরিদ্র এবং এতিমদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দকৃত কম্বল থেকে আমি এবং আমার সহকর্মীরা কম্বল নিয়ে অসহায় দরিদ্র এবং এতিমদের দ্বারে হাজির হচ্ছি। আমরা ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। এছাড়াও প্রকৃত শীতার্তদের ও সড়কের পাশে থাকা অসহায়দের খুঁজে বের করে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কনকনে শীতে কম্বল পেয়ে খুশি এসব অসহায় পিতৃমাতৃহীন এতিম ছেলেমেয়েরা ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ মোবারক হোসেন ও তার সহধর্মিনী, উপ-পরিচালক, সমাজসেবা মোঃ আব্দুর রফিক,সিলেট জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এবং সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ ।
সিলেট জেলার সমাজসেবা অফিস পরিচালিত পিতৃমাতৃহীন এতিম শিশুদের মাঝে ১৮১ টি কম্বল বিতরণ করা হয়েছে ।


