Homeসংবাদসিলেট-২ আসন নৌকা প্রতীক...

সিলেট-২ আসন নৌকা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন শফিক চৌধুরীর স্ত্রী তাহমিনা চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি:

আসছে ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর নৌকা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তার সহধর্মীনি তাহমিনা আক্তার চৌধুরীসহ তাদের পরিবারের ২০ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসায় যুক্তরাজ্য থেকে শফিক চৌধুরীর স্ত্রী, ছেলে, মেয়ে, মেয়র জামাই, ভাই, ভাজিতা, ভাতিজিসহ প্রায় ২০ জন সদস্য দেশে ফিরে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। পৃথকভাবে তারা জনসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে সংসদ সদস্য প্রার্থীর নৌকার পক্ষে চাঙ্গা করছেন ভোটের মাঠ। আর স্ত্রী তাহমিনা আক্তার চৌধুরী নারী নেত্রীদের সাথে নিয়ে অনায়েসেই কাছে টানতে পারছেন নারী ভোটারদের। ভোট কেন্দ্রে যেতে তাদের উৎসাহিতও করছেন। ভোটের সময় ছাড়াও করোনাসহ প্রতিটি দুর্যোগে স্থানীয় জনসাধারণকে নানাভাবে সহযোগিতা করেছেন মিসেস শফিক চৌধুরী। ইতিমধ্যে ভোটের মাঠ নাড়া দিতে সক্ষম হয়েছেন তিনি। তাদের কাছে পেয়ে রীতিমতো উৎফুল্ল সাধারণ ভোটাররাও। নির্বাচনে এসব প্রার্থীর ঘনিষ্ঠ স্বজনদের নিজেদের দু:খ-সুখ এবং আশা-আকাঙ্ক্ষার কথা জানাতে পারে বেজায় খুশি ভোটাররাও।

পরিবারের সবার প্রচারণায় দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষে ঢল নেমেছে। তাইতো ২য় বারের মতো আসনটিতে নৌকার বিজয় নিশ্চিতের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চায় স্থানীয় ভোটাররা।

তাহমিনা আক্তার চৌধুরী বলেন, শফিক চৌধুরী রাজনীতির জন্য আমাদের পরিবারকে ছেড়ে দেশে চলে এসেছেন। তিনি শুধু জনগণের কল্যাণে কাজ করতে ভালবাসেন। তিনি আরও বলেন, চারদিকে দেখছি নৌকার পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে নৌকা মার্কায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে এখানকার ভোটাররা। আমরা আশাবাদী পরিচ্ছন্ন ও উজ্জ্বল ভাবমূর্তির শফিক চৌধুরীকে ভোটাররা ৭ জানুয়ারি নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করবেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

মাধবপুরে গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় দুই...

হজের মূল কার্যক্রম শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

আধুনিক ডেস্ক :: পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবের আরাফাতের...

‎শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের সাথে ‘সাস্টিয়ান ক্লাব’-এর মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড....

‎শাবিপ্রবিতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার...

spot_img

পড়ুন

মাধবপুরে গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক আহমেদ ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে।...

হজের মূল কার্যক্রম শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

আধুনিক ডেস্ক :: পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখো মুসল্লির সমবেত হওয়ার মধ্য দিয়ে। মঙ্গলবার (সৌদি আরবে ৯ জিলহজ) ফজরের নামাজের পূর্বেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। তাদের কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর...

‎শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের সাথে ‘সাস্টিয়ান ক্লাব’-এর মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও এক মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ক্লাব’।‎‎ সোমবার (২৫ মে) বিকেলে উপাচার্যের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা...

‎শাবিপ্রবিতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ সোমবার (২৫ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।‎‎ মতবিনিময় সভায় নিরাপত্তা...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সোমবার (২৫ মে) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই আন্তরিক অভ্যর্থনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুল...

নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই শাবিপ্রবির আবাসিক হল পরিদর্শনে নতুন উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল পরিদর্শন করেছেন। রবিবার (২৪ মে) বেলা ১২টায় তিনি হলসমূহ পরিদর্শনে যান। তিনি একে একে ছাত্রীদের জন্য নির্ধারিত আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল,...

ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। এতে সভাপতি মনোনীত হয়েছেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতিদলের যুগ্ম...

সিলেটের জৈন্তাপুরে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

জৈন্তাপুর পুতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের রাহুর খালে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) ও কবির আহমদের মেয়ে রাফা (৬)। তারা চাচাতো...

সিলেটের কিন ব্রিজ এলাকায় মাদকসেবীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

আধুনিক রিপোর্ট :: সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় মাদকসেবীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত র‌্যাব সদস্যের নাম ইমন আচার্য (বিপি- ৯৮১৮২১৯২০৫)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম আধুনিক কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।...

থমাস ডুলি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ

আধুনিক স্পোর্টস :: অবশেষে অবসান হলো সব জল্পনা-কল্পনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন থমাস ডুলি। শুক্রবার সকালে বাফুফে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ খবর জানায়। ‎বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ আজ সকালেই...

বাবা যখন ফজরের নামাজে, মা ‘হত্যা করলেন’ দেড় বছরের শিশুকন্যাকে

আধুনিক রিপোর্ট ::সিলেটে এক মায়ের বিরুদ্ধে তার দেড় বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিলেট মেট্রোপলিট পুলিশের জালালাবাদ থানাধীন কালারুকা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২২ মে) ভোরে যখন ঘটনাটি ঘটে শিশুটির বাবা আমির আলী তখর ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। খবর পেয়ে পুলিশ শিশুটির...

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু

আধুনিক ডেস্ক :: আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশই আমলে নিচ্ছে বর্তমান সরকার। কমিটির সুপারিশ হচ্ছে, তিন অর্থবছরে তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা। প্রথম দুই অর্থবছরে দেওয়া হবে ৫০ শতাংশ করে মূল...