Homeসংবাদছাতকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া...

ছাতকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বেগম আরার বসতঘর তৈরি করে দিলো লতিফি হ্যান্ডস

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারকে বসত-ঘর নির্মাণ করে দিলো ‘লতিফি হ্যান্ডস’ নামের একটি মানবিক সংস্থা।

সোমবার নির্মাণ কাজ শেষে ঘর বুঝিয়ে দেয়া হয় পরিবারকে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী, নগদ অর্থ, নতূন জামা কাপড়, শীতবস্ত্রসহ নিত্য প্রয়োজনীয় মালামাল তাদেরকে দেওয়া হয়।

জানা যায়, গেল ২৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের বেগম আরা এর বসতঘর মুহুর্তের মধ্যে পুড়ে ছাঁই হয়ে যায়। এর পর থেকে পরিবারটি ক’য়দিন খোলা আকাশের নীচে সীমাহীন কষ্টে বসবাস করে আসছিলের।

তাদের খোঁজখবর নেয়নি কেউ। অবশেষে লতিফি হ্যান্ডস এর ব্যাবস্থাপক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী এগিয়ে আসেন। সোমবার দিনভর ৭জন মিস্ত্রি ও স্বেচ্ছাসেবীদের শ্রমের বিনিময়ে নির্মিত হয় একটি টিনশেডের বসত-ঘর। এতে মাথা রাখার ঠাঁই হয় ওই অসহায় পরিবারের। বিকেলে অসহায় পরিবারকে ঘরটি বুঝিয়ে দেওয়া হয়।

জানা গেছে, লতিফি হ্যান্ডস নামের মানবিক এ সংস্থার মাধ্যমে দীর্ঘদিন ধরে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের বসতঘর, মসজিদ নির্মাণ, টিউবওয়েল স্থাপন, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, খতনা ক্যাম্প, শ্রমিকদের বিনামূল্যে রিকশা ও ঠেলাগাড়ি বিতরণ, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, প্রতিবন্ধি ভাতা ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

শিশুদের সুশিক্ষায় গড়ে তোলা আমাদের প্রথম অগ্রাধিকার : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর...

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এমন বক্তব্যের...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত...

সিলেটে পাহাড়ি ঢল ও বন্যার শঙ্কা, ২৮ এপ্রিলের মধ্যে ধান কাটার পরামর্শ

আধুনিক ডেস্ক :: সিলেট বিভাগের হাওর এলাকায় অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।...

spot_img

পড়ুন

শিশুদের সুশিক্ষায় গড়ে তোলা আমাদের প্রথম অগ্রাধিকার : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বিএনপি সরকার প্রাথমিক শিক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে। শিশুদের শিক্ষা ও মানষিক বিকাশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এই দেশ ও দেশের মানুষের জন্য, আমাদের সন্তানদের জন্য আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে তাদেরকে সুশিক্ষায় গড়ে তোলা৷ শনিবার দুপুর...

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। https://www.youtube.com/embed/fHlwF4BWzHQ জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না—সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট। তবে স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের...

সিলেটে পাহাড়ি ঢল ও বন্যার শঙ্কা, ২৮ এপ্রিলের মধ্যে ধান কাটার পরামর্শ

আধুনিক ডেস্ক :: সিলেট বিভাগের হাওর এলাকায় অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের মেঘালয় ও বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। উদ্ভূত পরিস্থিতিতে হাওরের কৃষকদের আগামী ২৮ এপ্রিলের মধ্যে জমির পাকা...

রাজশাহীর কলেজে নারী শিক্ষককে লাঞ্ছনা, অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

আধুনিক ডেস্ক ::রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজে অধ্যক্ষ ও নারী শিক্ষককে (প্রদর্শক) মারধর ও কার্যালয় ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা নারী প্রদর্শককে মারধর করে চুল ধরে বাইরে টেনে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার কলেজের স্নাতক (ডিগ্রি) পরীক্ষার সময় ১৪৪ ধারা ভঙ্গ করে হামলাকারীরা কলেজ প্রাঙ্গণে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। অভিযোগ...

সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয়...

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পোশাক ও পাটের ব্যাগ দেবে সরকার পরিবেশের দূষণ রোধে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায়...

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র জানিয়েছেন, আজ সকাল ৬টা ২৯...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামের দুইজন মোরগ সরবরাহকারী আহত হয়েছেন এবং আড়াই লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টায় এ ঘটনায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেই সাথে সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। পরে সকাল সাড়ে...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের নিচে চাপা পড়ে সাকির আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়ক এর ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায়...

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

আধুনিক ডেস্ক :: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির...