Home Blog Page 276

নৌকার মনোনয়ন পেলেন যারা

0

আধুনিক কাগজ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৩০০ আসনে আওয়ামী লীগ প্রার্থীদের তালিকা –

পঞ্চগড়-১ মো. নাঈমুজ্জামান ভুঁইয়া
পঞ্চগড়-২ মো. নূরুল ইসলাম সুজন

ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন
ঠাকুরগাঁও-২ মো. মাজহারুল ইসলাম
ঠাকুরগাঁও-৩ মো. ইমদাদুল হক

দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল
দিনাজপুর-২ খালিদ মাহ্মুদ চৌধুরী
দিনাজপুর-৩ ইকবালুর রহিম
দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী
দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান
দিনাজপুর-৬ মো. শিবলী সাদিক

নীলফামারী-১ মো. আফতাব উদ্দিন সরকার
নীলফামারী-২ আসাদুজ্জামান নূর
নীলফামারী-৩ মো. গোলাম মোস্তফা
নীলফামারী-৪ মো. জাকির হোসেন বাবুল

লালমনিরহাট-১ মো. মোতাহার হোসেন
লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ
লালমনিরহাট-৩ মো. মতিয়ার রহমান

রংপুর-১ মো. রেজাউল করিম রাজু
রংপুর-২ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী
রংপুর-৩ তুষার কান্তি মন্ডল
রংপুর-৪ টিপু মুনশি
রংপুর-৫ রাশেক রহমান
রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী

কুড়িগ্রাম-১ মো. আছলাম হোসেন সওদাগর
কুড়িগ্রাম-২ মো. জাফর আলী
কুড়িগ্রাম-৩ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে
কুড়িগ্রাম-৪ মো. বিপ্লব হাসান

গাইবান্ধা-১ আফরুজা বারী
গাইবান্ধা-২ মাহব্বু আরা বেগম গিনি
গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি
গাইবান্ধা-৪ মো. আবুল কালাম আজাদ
গাইবান্ধা-৫ মাহমুদ হাসান

জয়পুরহাট-১ সামছুল আলম দুদু
জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন

বগুড়া-১ সাহাদারা মান্নান
বগুড়া-২ তৌহিদুর রহমান মানিক
বগুড়া-৩ মো. সিরাজুল ইসলাম খান রাজু
বগুড়া-৪ মো. হেলাল উদ্দিন কবিরাজ
বগুড়া-৫ মো. মজিবর রহমান (মজনু)
বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু
বগুড়া-৭ মো. মোস্তফা আলম

চাঁপাইনবাবগঞ্জ-১ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল
চাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমান
চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ

নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার
নওগাঁ-২ মো. শহীদুজ্জামান সরকার
নওগাঁ-৩ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী
নওগাঁ-৪ মো. নাহিদ মোর্শেদ
নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল (জন)
নওগাঁ-৬ মো. আনোয়ার হোসেন হেলাল

রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী
রাজশাহী-২ মোহাম্মদ আলী
রাজশাহী-৩ মোহা. আসাদুজ্জামান আসাদ
রাজশাহী-৪ মো. আবুল কালাম আজাদ
রাজশাহী-৫ মো. আব্দুল ওয়াদুদ
রাজশাহী-৬ মো. শাহরিয়ার আলম

নাটোর-১ মো. শহিদুল ইসলাম (বকুল)
নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল
নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক
নাটোর-৪ মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী

সিরাজগঞ্জ-১ তানভীর শাকিল জয়
সিরাজগঞ্জ-২ মোছা. জান্নাত আরা হেনরী
সিরাজগঞ্জ-৩ মো. আব্দুল আজিজ
সিরাজগঞ্জ-৪ মো. শফিকুল ইসলাম
সিরাজগঞ্জ-৫ আব্দুল মমিন মন্ডল
সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম

পাবনা-১ মো. শামসুল হক টুকু
পাবনা-২ আহমেদ ফিরোজ কবির
পাবনা-৩ মো. মকবুল হোসেন
পাবনা-৪ গালিবুর রহমান শরীফ
পাবনা-৫ গোলাম ফারুক খন্দকার প্রিন্স

মেহেরপুর-১ ফরহাদ হোসেন
মেহেরপুর-২ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক

কুষ্টিয়া-১ আ কা ম সরওয়ার জাহান
কুষ্টিয়া-২ পরে প্রকাশ করা হবে
কুষ্টিয়া-৩ মো. মাহবুবউল আলম হানিফ
কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ

চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)
চুয়াডাঙ্গা-২ মো. আলী আজগার
ঝিনাইদহ-১ মো. আব্দুল হাই
ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী
ঝিনাইদহ-৩ মো. সালাহ উদ্দিন মিয়াজী
ঝিনাইদহ-৪ মো. আনোয়ারুল আজীম (আনার)

যশোর-১ শেখ আফিল উদ্দিন
যশোর-২ মো. তৌহিদুজজামান
যশোর-৩ কাজী নাবিল আহমেদ
যশোর-৪ এনামুল হক বাবুল
যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য
যশোর-৬ শাহীন চাকলাদার

মাগুরা-১ সাকিব আল হাসান
মাগুরা-২ শ্রী বীরেন শিকদার

নড়াইল-১ বি এম কবিরুল হক
নড়াইল-২ মাশরাফী বিন মোর্ত্তজা

বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন
বাগেরহাট-২ শেখ তন্ময়
বাগেরহাট-৩ হাবিবুন নাহার
বাগেরহাট-৪ এইচ এম বদিউজ্জামান সোহাগ

খুলনা-১ ননী গোপাল মন্ডল
খুলনা-২ সেখ সালাহউদ্দিন
খুলনা-৩ এস এম কামাল হোসেন
খুলনা-৪ আব্দুস সালাম মূর্শেদী
খুলনা-৫ নারায়ন চন্দ্র চন্দ
খুলনা-৬ মো. রশীদুজ্জামান

সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন
সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু
সাতক্ষীরা-৩ আ ফ ম রুহুল হক
সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক

বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শমভু
বরগুনা-২ সুলতানা নাদিরা

পটুয়াখালী-১ মো. আফজাল হোসেন
পটুয়াখালী-২ আ স ম ফিরোজ
পটুয়াখালী-৩ এস এম শাহজাদা
পটুয়াখালী-৪ মো. মহিববুর রহমান

ভোলা-১ তোফায়েল আহমেদ
ভোলা-২ আলী আজম
ভোলা-৩ নুরন্নবী চৌধুরী
ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব

বরিশাল-১ আবুল হাসানাত আবদুল্লাহ্
বরিশাল-২ তালুকদার মো. ইউনুস
বরিশাল-৩ সরদার মো. খালেদ হোসেন
বরিশাল-৪ শাম্মী আহমেদ
বরিশাল-৫ জাহিদ ফারুক
বরিশাল-৬ আবদুল হাফিজ মল্লিক

ঝালকাঠি-১ বজলুল হক হারুন
ঝালকাঠি-২ আমির হোসেন আমু

পিরোজপুর-১ শ ম রেজাউল করিম
পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস
পিরোজপুর-৩ মো. আশরাফুর রহমান

টাঙ্গাইল-১ মো. আব্দুর রাজ্জাক
টাঙ্গাইল-২ ছোট মনির
টাঙ্গাইল-৩ মো. কামরুল হাসান খান
টাঙ্গাইল-৪ মো. মোজহারুল ইসলাম তালুকদার
টাঙ্গাইল-৫ মো. মামুন-অর-রশিদ
টাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম (টিটু)
টাঙ্গাইল-৭ খান আহমেদ শুভ
টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়

জামালপুর-১ নূর মোহাম্মদ
জামালপুর-২ মো. ফরিদুল হক খান
জামালপুর-৩ মির্জা আজম
জামালপুর-৪ মো. মাহবুবুর রহমান
জামালপুর-৫ মো. আবুল কালাম আজাদ

শেরপুর-১ মো. আতিউর রহমান আতিক
শেরপুর-২ মতিয়া চৌধুরী
শেরপুর-৩ এ ডি এম শহিদুল ইসলাম

ময়মনসিংহ-১ জুয়েল আরেং
ময়মনসিংহ-২ শরীফ আহমেদ
ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম
ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান
ময়মনসিংহ-৫ মো. আব্দুল হাই আকন্দ
ময়মনসিংহ-৬ মো. মোসলেম উদ্দিন
ময়মনসিংহ-৭ মো. হাফেজ রুহুল আমীন মাদানী
ময়মনসিংহ-৮ মো. আব্দুছ ছাত্তার
ময়মনসিংহ-৯ আব্দুস সালাম
ময়মনসিংহ-১০ ফাহ্মী গোলন্দাজ (বাবেল)
ময়মনসিংহ-১১ কাজিম উদ্দিন আহম্মেদ

নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী
নেত্রকোনা-২ মো. আশরাফ আলী খান খসরু
নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল
নেত্রকোনা-৪ সাজ্জাদুল হাসান
নেত্রকোনা-৫ আহমদ হোসেন

কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর
কিশোরগঞ্জ-২ আবদুল কাহার আকন্দ
কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান
কিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহাম্মদ তৌফিক
কিশোরগঞ্জ-৫ মো. আফজাল হোসেন
কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান

মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম
মানিকগঞ্জ-২ মমতাজ বেগম
মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক
মুন্সীগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ
মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন
মুন্সীগঞ্জ-৩ মৃনাল কান্তি দাস

ঢাকা-১ সালমান ফজলুর রহমান
ঢাকা-২ মো. কামরুল ইসলাম
ঢাকা-৩ নসরুল হামিদ
ঢাকা-৪ সানজিদা খানম
ঢাকা-৫ হারুনর রশীদ মুন্না
ঢাকা-৬ মোহাম্মদ সাইদ খোকন
ঢাকা-৭ মোহাম্মদ সোলায়মান সেলিম
ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম
ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী
ঢাকা-১০ ফেরদৌস আহমেদ
ঢাকা-১১ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন
ঢাকা-১২ আসাদুজ্জামান খান
ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক
ঢাকা-১৪ মো. মাইনুল হোসেন খান
ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার
ঢাকা-১৬ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ
ঢাকা-১৭ মোহাম্মদ আলী আরাফাত
ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান
ঢাকা-১৯ ডা. মো. এনামুর রহমান
ঢাকা-২০ বেনজীর আহমদ

গাজীপুর-১ আ ক ম, মোজাম্মেল হক
গাজীপুর-২ মো. জাহিদ আহসান রাসেল
গাজীপুর-৩ রুমানা আলী
গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি)
গাজীপুর-৫ মেহের আফরোজ

নরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলাম
নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান
নরসিংদী-৩ ফজলে রাব্বি খান
নরসিংদী-৪ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
নরসিংদী-৫ রাজি উদ্দিন আহমেদ

নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী
নারায়ণগঞ্জ-২ মো. নজরুল ইসলাম বাবু
নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ-আল-কায়সার
নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৫ পরে প্রকাশ করা হবে

রাজবাড়ী-১ কাজী কেরামত আলী
রাজবাড়ী-২ মো. জিল্লুল হাকিম
ফরিদপুর-১ মো. আব্দুর রহমান
ফরিদপুর-২ শাহদাব আকবর
ফরিদপুর-৩ শামীম হক
ফরিদপুর-৪ কাজী জাফর উল্যাহ

গোপালগঞ্জ-১ মুহাম্মদ ফারুক খান
গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম
গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা

মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী
মাদারীপুর-২ শাজাহান খান
মাদারীপুর-৩ মো. আবদুস সোবহান মিয়া

শরীয়তপুর-১ মো. ইকবাল হোসেন
শরীয়তপুর-২ এ কে এম এনামুল হক শামীম
শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক

সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার
সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ
সুনামগঞ্জ-৩ এম এ মান্নান
সুনামগঞ্জ-৪ মোহম্মদ সাদিক
সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক

সিলেট-১ এ কে আব্দুল মোমেন
সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী
সিলেট-৩ হাবিবুর রহমান
সিলেট-৪ ইমরান আহমদ
সিলেট-৫ মাসুক উদ্দিন আহমদ
সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ

মৌলভীবাজার-১ মো. শাহাব উদ্দিন
মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী
মৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমান
মৌলভীবাজার-৪ মো. আব্দুস শহীদ

হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী
হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরীফ
হবিগঞ্জ-৩ মো. আবু জাহির
হবিগঞ্জ-৪ মো. মাহাবুব আলী

ব্রাহ্মণবাড়িয়া-১ বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন
ব্রাহ্মণবাড়িয়া-২ মোঃ শাহজাহান আলম
ব্রাহ্মণবাড়িয়া-৩ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক
ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৬ ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম

কুমিল্লা-১ মো. আবদুস সবুর
কুমিল্লা-২ সেলিমা আহ্মাদ
কুমিল্লা-৩ ইউসুফ আব্দুল্লাহ হারুন
কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল
কুমিল্লা-৫ আবুল হাসেম খান
কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দীন
কুমিল্লা-৭ প্রান গোপাল দত্ত
কুমিল্লা-৮ আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন
কুমিল্লা-৯ মো. তাজুল ইসলাম
কুমিল্লা-১০ আহম মুস্তফা কামাল
কুমিল্লা-১১ মোঃ মুজিবুল হক

চাঁদপুর-১ সেলিম মাহমুদ
চাঁদপুর-২ মোফাজ্জল হোসাইন চৌধুরী
চাঁদপুর-৩ ডা. দীপু মনি
চাঁদপুর-৪ মুহম্মদ শফিকুর রহমান
চাঁদপুর-৫ রফিকুল ইসলাম

ফেনী-১ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী
ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী
ফেনী-৩ মো. আবুল বাশার

নোয়াখালী-১ এইচ এম ইব্রাহিম
নোয়াখালী-২ মোরশেদ আলম
নোয়াখালী-৩ মো. মামুনুর রশীদ কিরন
নোয়াখালী-৪ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী
নোয়াখালী-৫ ওবায়দুল কাদের
নোয়াখালী-৬ মোহাম্মদ আলী

লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান
লক্ষ্মীপুর-২ নূর উদ্দিন চৌধুরী নয়ন
লক্ষ্মীপুর-৩ মোহাম্মদ গোলাম ফারুক
লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী

চট্টগ্রাম-১ মাহাবুব উর রহমান
চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার
চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান
চট্টগ্রাম-৪ এস এম আল মামুন
চট্টগ্রাম-৫ মোহাম্মদ আবদুস সালাম
চট্টগ্রাম-৬ এবিএম ফজলে করিম চৌধুরী
চট্টগ্রাম-৭ মোহাম্মদ হাছান মাহমুদ
চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ
চট্টগ্রাম-৯ মহিবুল হাসান চৌধুরী
চট্টগ্রাম-১০ মো. মহিউদ্দিন বাচ্চু
চট্টগ্রাম-১১ এম আবদুল লতিফ
চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী
চট্টগ্রাম-১৪ মো. নজরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন
চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী

কক্সবাজার-১ সালাহ উদ্দীন আহমদ
কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক
কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল
কক্সবাজার-৪ শাহীন আক্তার

খাগড়াছড়ি- কুজেন্দ্র লাল ত্রিপুরা
রাঙ্গামাটি- দীপংকর তালুকদার
বান্দরবান- বীর বাহাদুর উ শৈ সিং

ওবায়দুল কাদের জানান দুটি আসনের প্রার্থীর নাম আজ প্রকাশিত হবে না। একটি হলো নারায়ণগঞ্জ-৫ আসন এবং আরেকটি কুষ্টিয়া-২ আসন।

এর আগে, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের আগে সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

মনোনয়ন ঘোষণা হবে জেনে এদিন সকাল থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। কার্যালয়ের বাইরেও বহু নেতাকর্মী নিজেদের পছন্দের প্রার্থীর মনোনয়ন পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সেখানে নেতাকর্মীরা মনোনয়নপ্রত্যাশীদের পক্ষে নানান স্লোগান দিচ্ছেন।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন।

গণভবনে সাকিব

0

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবনে প্রবেশ করেন।

কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন সাকিব আল আসান। এবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলেন তিনি। তবে এটি কোনো দ্বিপাক্ষিক সাক্ষাৎ নয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের জন্য তাদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ উপলক্ষে গণভবনে প্রবেশ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

রোববার সকাল থেকে দীর্ঘলাইনের মাধ্যমে গণভবনে প্রবেশ করেছেন দলের মনোনয়নপ্রত্যাশীরা। মোট ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীকে গণভবনে ডাকা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আরও বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

এদিকে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।

সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

0

আধুনিক কাগজ ডেস্ক:

বিএনপি, জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দল ও জোটের ডাকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরুতে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি, জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দল ও জোট ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে।

শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আপনি আমি-আমরা একা নই। সবার অংশগ্রহণে একদফার আন্দোলন আরও বিস্তৃত, বেগবান ও তেজোদীপ্ত হবে। মনে রাখবেন, দেশের গণতন্ত্রকামী মানুষ, বিশ্বের গণতান্ত্রিক শক্তিও আর বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। সরকারের পতন হবেই।

অপরদিকে এক প্রেস বিবৃতিতে দেশবাসীকে কর্মসূচি সফলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

পৃথক বিবৃতিতে দেশে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধ সফলে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকার ভয়ে দিশাহারা।

এক বিবৃতিতে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি দায়িত্ব পালন করছে।

এছাড়াও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর থেকে দেশব্যাপী দু’দফা হরতাল ও ছয় দফা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনাদলগুলো।

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৭৮.৬৪ শতাংশ

0
ছবি: সংগৃহীত

২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তরের পর কম্পিউটারের বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে ও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাচ্ছে।

এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হার কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ।

জানা গেছে, ঢাকা বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ। বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, চট্টগ্রামে ৭৩ দশমিক ৮১ শতাংশ। এছাড়া কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ, যশোর বোর্ডে ৬৯ দশমিক ৮৮, ময়মনসিংহ ৭০ দশমিক ৪৪ ও রাজশাহী বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৫ শতাংশ।

ফলাফল দেখার জন্য শিক্ষার্থীরা অনলাইনে বা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এছাড়া, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য https://dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হয়েছে।

এইচএসসির ফলাফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

0

কাগজ ডেস্ক ::

কম্পিউটারের বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের (২০২৩) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানেরা।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বেলা ১১টায় শিক্ষার্থীরা ফলাফল পাওয়ার কথা। তারপর বেলা দুইটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
যেভাবে ফলাফল জানা যাবে-
শিক্ষার্থীরা অনলাইনে বা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ—HSC ‍SYL 123456 2023 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে পরীক্ষার ফলাফল।
এ ছাড়া ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করা যাবে।
তাছাড়া সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট–এ Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশের চাইতে ভারতেই বেশি ব্যস্ত জয়া!

0

বিনোদন প্রতিবেদক

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। সাম্প্রতিক কয়েক বছর ধরে এই বাংলাদেশী শোবিজ তারকা ঢাকার পাশাপাশি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিয়মিত কাজ করছেন। বলা যায়, হালে দেশের চেয়ে প্রতিবেশী দেশ ভারতের চলচ্চিত্রেই তাকে বেশি অভিনয় করতে দেখা যাচ্ছে। ইদানিং এটার মাত্রা আরও বেড়ে যাওয়ায় বলা যেতে পারে ভারতময় বছর কাটাচ্ছেন জয়া।

জানা যায়, এখন তিনি ভারতেই অবস্থান গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ায়। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত পাঁচটি চলচ্চিত্র প্রদর্শন হবে। স্বভাবতই ভারতেই ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। আর এই ব্যস্ততার শুরুটা হয়েছে তার অভিনীত ছবি ‘অর্ধাঙ্গিনী’ দিয়ে। চলতি বছর কলকাতায় মুক্তি পেয়েছে এটি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ নামে জয়া অভিনীত আরও একটি ছবি।

এছাড়াও কলকাতায় ‘পুতুল নাচের ইতিকথা’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন জয়া। এটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। শুধু তাই নয়, জয়া প্রথমবার হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটির নাম ‘কড়ক সিং’। অনিরুদ্ধ রায় পরিচালিত এই ছবিতে জয়া’র সহশিল্পী জনপ্রিয় বলিউড অভিনেতা পংকজ ত্রিপাঠী।

এদিকে সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে জয়াকে। কবি জীবনানন্দ দাশের জীবনী নির্ভর এই ছবির জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন তিনি। তবে এত সব ব্যস্ততার মাঝে নেই কোনো দেশি ছবির আভাস। সর্বশেষ জয়া আহসান বাংলাদেশে ‘বিউটি সার্কাস’ ছবিতে অভিনয় করেছেন।

নোবেলকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি!

0

বিনোদন প্রতিবেদক

বহুল বিতর্কিত – সমালোচিত ও নিন্দিত গায়ক মইনুল হাসান নোবেলকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন গায়কের পারিবারিক একটি সূত্রে। সূত্রমতে, ক্রমেই তার মাদকাসক্তির মাত্রা বেড়ে যাওয়ায় পরিবারের লোকজন তাকে বৃহস্পতিবার ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করেছেন।

জানা যায়, কয়েক মাস আগে বারবার বিতর্ক তৈরি করা নোবেল কুড়িগ্রামে একটি কনসার্টে মাতাল অবস্থায় মঞ্চে ওঠেন। সেখানে জড়ানো কণ্ঠে বেসুরো গান গাইতে শুরু করলে দর্শক – শ্রোতারা তাকে পানির বোতল ছুঁড়তে শুরু। বিষয়টি নিয়ে তখন দেশব্যাপী তোলপাড় হয়।

সম্প্রতি খুলনা থেকে এক তরুণীকে নিয়ে আসার অভিযোগ ওঠে নোবেলের বিরুদ্ধে। ওই তরুণীর পরিবার তাকে নোবেলের কাছ থেকে নিয়ে যেতে ঢাকায় এসে দেখেন, নোবেলের সঙ্গে ওই তরুণীও মাদক সেবন করছেন। এই  বিষয়টি ফেসবুক লাইভে জানিয়েছেন ওই তরুণীর স্বামী। পরিবারের সঙ্গে সম্প্রতি মেয়েটি খুলনায় ফিরে গেছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তরুণীর স্বামী ও ভাই নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গুঞ্জন ওঠেছে – এই মামলা থেকে বাঁচানোর জন্যই তাকে রিহ্যাবে নেওয়া হয়েছে।

ওয়েব সিরিজে জুটি বাঁধলেন চিত্রনায়িকা মৌসুমী-হাসান জাহাঙ্গীর

0

বিনোদন প্রতিবেদক

সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমী আমেরিকাতে গিয়েছিলেন। সেখানে আগেই অবস্থান করছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। ১৮ই নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল ৩ টা ৪০ মিনিটে দুই বছরের কন্টাকে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেন মৌসুমী। তবে বিয়েটি ছিল একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য। ‘কন্টাক বিয়ে’ নামের ওয়েব সিরিজটির শুটিং হয়েছে আমেরিকাতে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকারাও। অসহায় মানুষের সহায়তা করা – ওয়ার্ল্ড ওয়াইজ সংগঠন হিউম্যান রাইটস এর তত্ত্বাবধানে এস এ এস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর।

সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমিকে। মৌসুমির চরিত্র কে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি। আমেরিকাতে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্যে আমাদের দেশের মেয়েরা দুই বছরের কন্টাক বিয়ে করেন । তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ – আমেরিকার বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।

হাসান জাহাঙ্গীর সম্প্রতি আমেরিকাতে গোল্ডেন এইজ হোম কেয়ার এর বিজ্ঞাপন নির্মাণ করেছেন। এতে জাহাঙ্গীর অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াতের সঙ্গে। বৈশাখী টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’ এবং এনটিভির ‘প্রবাসী পরিবার’ সিরিয়াল দুটিতে নিয়মিতভাবে অভিনয় করছেন এই অভিনেতা । হাসান জাহাঙ্গীর দেশে ফিরেই সিনেমা নির্মাণের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন।

মুরাদ নূরের সুরে বিজয় উল্লাসে গাইলেন মাটি রহমান

0

বিনোদন প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় শহীদুল্লাহ ফরায়জীর কথায়, মুরাদ নূরের সুরে, শেখ সাদী খানের সঙ্গীত পরিচালনায় ‘আমার বাংলাদেশ’ শিরোনামের একটি দেশের গানে কণ্ঠ দিলেন তরুণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মাটি রহমান।

এ প্রসঙ্গে মাটি রহমান বলেন, ভীষণ ভালো লাগছে। এই প্রথম শেখ সাদী খান স্যারের সঙ্গীত পরিচালনায় গাইলাম। অনেকদিনের স্বপ্ন ছিলো বরেণ্যজনদের সাথে কাজ করার। মুরাদ নূর ভাইয়ের দেওয়া সুযোগের কারনে তা পূরণ হলো।
‘আমার বাংলাদেশ’ শিরোনামের গানটি আমার জীবনে অন্যতম মৌলিক গান। সবার দোয়া চাই।

সুরকার ও আয়োজক প্রধান মুরাদ নূর বলেন, বরেণ্য গীতিকবিদের কথায়, শেখ সাদী খান গুরুজ্বির সঙ্গীত পরিচালনায়, আমার সুরে পাঁচটি গানই গেয়েছেন সময়ের জনপ্রিয় তরুণ কণ্ঠেশিল্পীরা। মাটি তাঁর যোগ্যতায় বিজয় উল্লাসে স্থান পেয়েছে। তাঁর জন্য শুভ কামনা।

বিজয়ের উল্লাস আসছে ১লা ডিসেম্বর, শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমির সঙ্গীতশালা মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে পাঁচটি গান’ই প্রকাশিত হবে।

অভিনেত্রী তানজিন তিশা সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন

0

বিনোদন প্রতিবেদক:

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা অবশেষে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়ে ক্ষমা চাইলেন।
শনিবার (২৫ নভেম্বর) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন তিশা। পাশাপাশি পুনোরায় একসঙ্গে কাজ করার জন্য আহ্বানও জানান এই অভিনেত্রী।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিবি প্রধান হারুন অর রশিদন, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসানসহ আরও অনেকে৷

তিশা বলেন, আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম দুই-একটি নিউজ পোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম, যার সঙ্গে আমার পূর্ব পরিচয় নেই সে আমাকে একটি মেসেজ করে যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে প্রশ্নটি এই সময়ের জন্য যৌক্তিক ছিলো না।

অভিনেত্রী আরও বলেন, আমি ভাবতেই পারিনি এই সময়ে আমাকে কেউ এমন বিষয়ে মেসেজ করতে পারে বা একজন নারীকে এমন প্রশ্ন করতে পারে। আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে কল দিয়ে মেসেজের বিষয় নিয়ে নিউজ করলে আমি সর্বোচ্চ ব্যবস্থা নেব বলি। আমি তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি আমি তা সঠিক নয়। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পেরে সকলের কাছেই দুঃখ প্রকাশ করেছি।

এরমধ্যে আমার ফোনের রেকর্ড শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে গিয়ে প্রতিবাদ করেন। যা খুবই যৌক্তিক। তবে আমাকে এবং আমার পরিবারকে ঘিরে অনেকেই অসত্য, মনগড়া আজেবাজে সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়াতে লেখেন যাতে একজন নারী হিসেবে একজন শিল্পী হিসেবে ভীষণ অসম্মানজনক।

তিশা বলেন, এমনকি অনেকে আমি ছাড়াও সকল শিল্পীদেরকে সাইবার বুলিং, হুমকি ও নানান কুৎসা রটনা করতে থাকেন। এসব দেখে আমি ডিবি অফিসে অভিযোগ করতে আসি। সেখানেও গণমাধ্যমকর্মীরা আমাকে প্রশ্ন করলে আমি তামিমের সঙ্গে তার প্রতিষ্ঠানের কথাও উল্লেখ করি। যা একদমই উদ্দেশ্যমূলক ছিলো না এবং এটা আমি তামিমের পরিচয় বুঝাতে গিয়ে উল্লেখ করি। সেজন্যও আমি প্রতিষ্ঠানের সকলের প্রতি দুঃখ প্রকাশ করছি। তামিম তার ভুল বুঝতে পেরেছে বিধায় আমি পুলিশের কাছে যে অভিযোগ করেছি সেটাও তুলে নিচ্ছি।

তবে যারা আমার এবং আমার পরিবার ঘিরে অসত্য ও অসম্মানজনক নিউজ ও লেখা প্রকাশ করেছেন তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং লেখা গুলো সরিয়ে নেবেন সেটাও আমি প্রত্যাশা করি।

সবশেষে তিশা বলেন, আমিও এটাও চাই মূলধারার সংবাদ মাধ্যম ও সাংবাদিক যারা আছেন তারাও সাংবাদিকতার নামে যে সকল অপসাংবাদিক আছে, পোর্টাল আছে, যারা শিল্পীদের অসম্মান করে ফায়দা লুটতে চায় তাদের প্রতিহত করতে আমার পাশে, শিল্পীদের পাশে সবসময় যেমন ছিলেন তেমনি থাকবেন। যারা সবসময় আমার পাশে ছিলেন আছেন এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। সুন্দর থাকবেন।