Home Blog Page 159

কিনব্রিজের পাশে খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের কিনব্রিজ এলাকায় যুবক খুনের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত কালা মিয়া (২৫) মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে ও নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা। শুক্রবার (৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কালা মিয়া ওই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। এ নিয়ে এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হলো। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কিন ব্রিজের নিচে আলী আমজদের ঘড়ির পাশে ছুরিকাঘাতে খুন হন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে ডালিম আহমদ। শুক্রবার (৮ আগস্ট) বিকালে ডালিম মিয়ার মা রীতা বেগম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪-৫ জনকে। এর আগে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে নাঈম আহমেদ রজব (১৯) নামের একজনকে আটক করে পুলিশ। রজব সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা জব্দ করে পুলিশ।

স্থানীয়সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডালিম ও হামলাকারী একত্রে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ হামলাকারী ছুরি বের করে ডালিমকে আঘাত করে। এরপর সে হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার হাতে অস্ত্র থাকায় উপস্থিত কেউ সাহস করে এগিয়ে আসতে পারেননি। বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর আগে স্থানীয়রা আহত ডালিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে খুন হন ডালিম আহমদ

ঢাবিতে হল ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ

0

আধুনিক ডেস্ক ::


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শুক্রবার (৮ আগস্ট) রাত ১২টার পর হলগুলোতে এই বিক্ষোভ হয়। মাস্টারদা সূর্য সেন হল, মুহসীন হল, রোকেয়া হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ‘হল পলিটিকসের ঠিকানা/এই ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদ, মুগ্ধ/শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দেন।

হলে কমিটি দেওয়ার প্রতিবাদে দুই দফায় বিক্ষোভ করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে কমিটি বাতিলের জন্য রাত পর্যন্ত সময় বেঁধে দিয়ে রাতে আবার বিক্ষোভ করেন তারা। রাত ১২টার পরও তাদের বিক্ষোভ চলছিল।

বিক্ষোভকারী রোকেয়া হলের শিক্ষার্থীরা প্রাধ্যক্ষকে স্মারকলিপি দিয়ে চারটি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো:

১. রোকেয়া হলকে প্রকাশ্য ও গুপ্ত—সব ধরনের ছাত্ররাজনীতি থেকে সম্পূর্ণভাবে মুক্ত ঘোষণা করতে হবে। নির্বাচিত হল সংসদ কমিটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠন হলভিত্তিক কমিটি ঘোষণা করলে তাদের আবাসিক সিট বাতিল করতে হবে।

২. ছাত্রদল, বাগছাস, শিবির, ছাত্রী সংস্থা, ছাত্রলীগসহ (নিষিদ্ধ) অন্য সব ক্রিয়াশীল সংগঠন কোনো রকম গোপন কমিটি দিতে পারবে না। প্রমাণসাপেক্ষে তাদের সিট বাতিল করাসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


৩. ১৭ জুলাইয়ের স্মারকলিপিতে স্মারক নম্বর বসিয়ে আইনি ভিত্তি রচনা করতে হবে।
৪. প্রভোস্ট, হাউস টিউটর, কর্মচারীসহ হল কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট রাজনৈতিক ছাত্রসংগঠনের মেয়েদের সহযোগিতা করার প্রমাণ পাওয়া গেলে শিক্ষার্থীরা তাদের পদত্যাগ করতে বাধ্য করবেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে থাকবে।

এ ছাড়া সুফিয়া কামাল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরাও হলে রাজনীতি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন।

এর আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল।

৬শ টাকা মজুরি নির্ধারণের দাবিতে রাজপথে চা-শ্রমিকরা

0

আধুনিক ডেস্ক ::

দৈনিক ৬শ টাকা মজুরি নির্ধারণ ও গেজেট ২০২৩ বাতিলের দাবিতে সিলেটে রাজপথে নেমেছেন চা-শ্রমিকরা। শুক্রবার বিকেল ৪টা এ দাবিতে তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

তৃষ্ণার হ্যাটট্রিক, বাংলাদেশের ৮ গোলের জয়

0

স্পোর্টস ডেস্ক ::

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (৮ আগস্ট) পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী। একটি করে গোল করেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা। আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর প্রথম ১৫ মিনিট খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠ থেকে গড়ে ওঠা একাধিক ভালো আক্রমণ নষ্ট করেছেন ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন শিখা।

৩৩ মিনিটে অলিম্পিক গোলে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। তাঁর নেওয়া কর্নার পূর্ব তিমুরের পোস্টে লেগে জালে চলে যায়। এর ঠিক তিন মিনিট পর আবার মার্ডির কর্নার, এবার চমৎকার হেডে গোল করেন নবীরণ খাতুন। প্রথমার্ধের যোগ করা সময়ে মোসাম্মত সাগরিকার বাড়ানো বল আলতো শটে জালে জড়িয়ে স্কোর ৪-০ করেন তৃষ্ণা রানী।

বিরতির পর লড়াই করা দূরে থাক, বাংলাদেশের আক্রমণ ঠেকিয়েই হয়রান পূর্ব তিমুর। ৫৭ মিনিটেই পঞ্চম গোল পেয়ে যায় পিটার বাটলারের দল। গোলমুখে জটলা থেকে নেওয়া শিখার শট রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি পূর্ব তিমুরের গোলকিপার হালিনা মার্চি। বক্সের মধ্যে বল পেয়ে ফিরতি শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল আদায় করে নেন তৃষ্ণা। ৭৩ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে গোলমুখের দিকে এগিয়ে যান সাগরিকা। বক্সের সামনে তখন পূর্ব তিমুরের গোলকিপার মার্চি ছাড়া আর কেউ নেই। তাকে কাটিয়েই স্কোর ৬-০ করে ফেলেন এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে ডান পাশ ধরে আক্রমণে ওঠা সাগরিকার বাড়ানো বল জালে ঠেলে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। আর রেফারির শেষ বাঁশি বাজানোর আগে অষ্টম গোলটি উপহার দেন মুনকি।
গত মাসে মিয়ানমারে এশিয়ান বাছাইয়ে নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। লাওসে চলমান অনূর্ধ্ব ২০ এশিয়ান বাছাই উতরাতে পারলে ছোটরাও লিখবে ইতিহাস।

‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই মূল পর্বের টিকিট কাটবে ৷ দ্বিতীয় হলেও বেঁচে থাকবে আশা। আট গ্রুপের সেরা আট দলের সঙ্গে সেরা তিন গ্রুপ রানার্সআপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ।

পরপর দুই জয়ে ৬ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষে থাকা বাংলাদেশ সেই সুযোগটা দারুণভাবে জিইয়ে রেখেছে। গ্রুপে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে হারিয়েছে ৯-০ গোলে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লাওসের বিপক্ষে খেলবে দক্ষিণ কোরিয়া। স্বাগতিক লাওস বাংলাদেশের কাছে হেরেছিল ৩-১ গোলে।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫

0

আধুনিক ডেস্ক ::

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে নিহত ব্যক্তির বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নগরের বাসন থানায় মামলাটি করেন। এদিকে ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।েএদিকে, ময়নাতদন্ত শেষে চান্দনা ঈদগাহ মাঠে জুমার নামাজের পর সাংবাদিক তুহিনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার দিকে আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তাঁকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্র জানা যায়, আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহাগরীর চৌরাস্তা এলাকায়। বৃহস্পবিার রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই স্থানীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, যাতে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেখা যায়। ওই ঘটনায় পুলিশ রাতেই মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রবিউল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। আশা করি, তাদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে। তাদের গ্রেপ্তার করলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

‘ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জেরে’ খুন হন ডালিম

0

আধুনিক ডেস্ক ::

সিলেটে ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন ডালিম আহমদ (৩৫) নামের এক যুবক। খুনের ঘটনায় প্রাথমিক তদন্তে এমনটিই জানতে পেরেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের সদস্য নাঈম আহমদ রজব (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কিন ব্রিজের নিচে, আলী আমজদের ঘড়ির পাশেই ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। আর শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে নাঈমকে আটক করা হয়।

নিহত ডালিম আহমদ তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। আটক নাঈম আহমদ রজব সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডালিম ও হামলাকারী একত্রে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ হামলাকারী ছুরি বের করে ডালিমকে আঘাত করে। এরপর সে হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার হাতে অস্ত্র থাকায় উপস্থিত কেউ সাহস করে এগিয়ে আসতে পারেননি। বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর আগে স্থানীয়রা আহত ডালিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. সজীব খান জানান, নাঈম আহমদকে হত্যার ঘটনায় রজব নামের একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ডালিম ও রজব দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন রুশনারা আলী

0

আধুনিক ডেস্ক ::

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেন তিনি। ২০২৪ সালের ৪ জুলাইয়ের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর রুশনারাকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। রুশনারা টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে নির্বাচন করে জয়ী হন। ২০১০ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হন।

সম্প্রতি পূর্ব লন্ডনের নিজস্ব টাউনহাউস থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে রুশনারার বিরুদ্ধে। এরপর সেই বাড়ির ভাড়া বাড়িয়ে ৭০০ পাউন্ড করেন তিনি। একটা সময় ভাড়াটিয়াদের শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকলেও; নিজেই এই কাজ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

যদিও রুশনারার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বাড়ি বিক্রি করার জন্য তিনি ভাড়াটিয়াতের তুলে দিয়েছিলেন। কিন্তু ক্রেতা না পাওয়ায় আবারও বাড়ি ভাড়া দিয়েছেন তিনি। এমন সমালোচনার মুখেই তার মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা আসল।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পাঠানো চিঠিতে রুশনারা লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, ভারাক্রান্ত মনে আমি মন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি। লেবার সরকারের প্রতি আমার আনুগত্য সবসময় বজায় থাকবে। এরপর ভাড়াটিয়া সংক্রান্ত অভিযোগের ব্যাপারে তিনি বলেন, আমি সবসময় আইন অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি এবং নিজের দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করেছি। কিন্তু আমি যদি মন্ত্রি হিসেবে থাকি তাহলে সরকারের কাজে ব্যঘাত ঘটতে পারে। এ কারণে আমি মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা

0

আধুনিক ডেস্ক ::

গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তাঁকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্র জানায়, আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহাগরীর চৌরাস্তা এলাকায়। পূর্বশত্রুতার জেরে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাঁকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাঁকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, ‘আমি দোকানে বসেছিলাম। হঠাৎ তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢুকে পড়ে। পরে তিনজন আমার দোকানের ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় দোকানের বাইরে দুজন রামদা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও কুপিয়ে হত্যা করার হুমকি দেয়।’ তিনি আরও বলেন, ‘ওই সময় অনেক লোক তাকিয়ে দেখেছে, কিন্তু কেউ বাঁচাতে আসেনি।’

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান বলেন, ‘আমরা এই ঘটনায় কিছু ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। কিছু ক্লুও পেয়েছি। আমরা এ ঘটনার জড়িতদের ধরতে অভিযান শুরু করেছি। একজন সাংবাদিককে এভাবে কুপিয়ে হত্যা খুবই দুঃখজনক।’

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানান, খবর পেয়ে বাসন থানা–পুলিশ নিহত সাংবাদিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

মেডিকেল ইমার্জেন্সি, ইস্তাম্বুলের দিকে ঘুরিয়ে দেওয়া হলো বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট

0

আধুনিক ডেস্ক ::

মেডিকেল ইমার্জেন্সির কারণে ইস্তাম্বুলের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সিলেট থেকে লন্ডনের হিথ্রোগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বিমানের ফ্লাইটটি লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলের পথ ধরে।

বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজটি সকাল ১১টা ২৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছাড়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানের ফ্লাইট ট্রেনিং প্রধান ক্যাপ্টেন সাজ্জাদুল হক ফ্লাইটটি পরিচালনা করছেন। ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে হিথ্রোতে অবতরণের কথা ছিল। মেডিকেল ইমার্জেন্সি বা কোনো যাত্রীর অসুস্থতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল : ইসি সানাউল্লাহ

0

আধুনিক ডেস্ক ::

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী মাস থেকে শুরু করে প্রবাসীদের ভোটার অ্যাডুকেশনের কাজ করবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালাও চূড়ান্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী ভোটারদের জন্য চ্যালেঞ্জ, কোনো প্রার্থীর প্রার্থিতা হারালে সেখানে সেই আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দিবে কমিশন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা। ভোটার তালিকা আইন অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

কমিশনের আজকের দিনের মতো সভা মুলতবি করা হয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, প্রতীক দেয়া থাকবে, তবে প্রার্থী নাম নয়। প্রতীক ব্যালট যাবে প্রবাসীদের কাছে। সময় কমাতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। আর বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।