কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থবছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো আউশ ধান প্রদর্শনীর “মাঠ দিবস”।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ দিবসটি রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হানিফ মিয়া, পরিচালনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ নাসিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দ্বীপক কুমার দাস,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এ প্রকল্পের সিলেট জেলার মনিটরিং কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মতিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ বেল্লাল হোসেন৷ উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হিতাংশু শেখর দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেন, গণমাধ্যমকর্মী ফখর উদ্দিন।
মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণনির্ভর কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে কৃষকের আয় বাড়ানো সম্ভব। সরকারের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে নিরলস কাজ চলছে।
আলোচনা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে প্রযুক্তি বিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয় এবং মাঠে বাস্তব প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্যোক্তা কৃষকদের মধ্যে ছিলেন,মনিরুজ্জামান মনির, শাহাব উদ্দিন, আম্বর আলী, ফয়সাল মিয়া, আক্কাস মিয়া, আমীর আলী, আসাদ মিয়া, কটুল মিয়া, নুর আলম, বদরুল ইসলাম, এবং কৃষাণী হেপ্পি আক্তার ও সালমা আক্তারসহ শতাধিক কৃষক-কৃষাণীর সরব অংশগ্রহণে মাঠ দিবসটি প্রাণবন্ত হয়ে ওঠে। সবাই আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও কৃষিকে আরও গতিশীল ও টেকসই করে তুলবে।


