শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর সাব্বির আহমেদের বাবা চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে আরও প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, মীর সাব্বির আহমেদের বাবা গত নয় মাস ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত তাঁর চিকিৎসায় প্রায় ৫৩ লাখ টাকা ব্যয় হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী ধাপের চিকিৎসা শুরু করতেও বিপুল অর্থের প্রয়োজন, যা পরিবারের পক্ষে এককভাবে বহন করা কঠিন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে মীর সাব্বির আহমেদের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আর্থিক সহায়তা সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
সহায়তা পাঠানোর মাধ্যম-
বিকাশ: ০১৬০৫৫৪২০৫২
নগদ: ০১৮৩০১৮১৩৮৪
ব্যাংক: ডাচ্-বাংলা ব্যাংক হিসাবের নাম: Md. Raihan Kabir হিসাব নম্বর: ১৭০১০৫০০৬০১২৩শাখা: ২১৭ দেশপ্রিয় রোড, নরসিংদী বাজার, নরসিংদী রাউটিং নম্বর: ০৯০৬৮০৮৮৫


