Homeসংবাদশিশুদের সুশিক্ষায় গড়ে তোলা...

শিশুদের সুশিক্ষায় গড়ে তোলা আমাদের প্রথম অগ্রাধিকার : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বিএনপি সরকার প্রাথমিক শিক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে। শিশুদের শিক্ষা ও মানষিক বিকাশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এই দেশ ও দেশের মানুষের জন্য, আমাদের সন্তানদের জন্য আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে তাদেরকে সুশিক্ষায় গড়ে তোলা৷

শনিবার দুপুর ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কয়ছর আহমদ বলেন, ‘শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেনো তারা আগামীর শান্তিগঞ্জের দায়িত্ব নিতে পারে। তাদেরকে নিজেদের সন্তানের মতো করে মমতা দিয়ে শিক্ষা দান করতে হবে। অভিভাবকরা শুধুমাত্র শিক্ষকদের দিকে না তাকিয়ে নিজেরাও দায়িত্ব নিতে হবে। তাহলেই শিক্ষার মান বাড়বে।

উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্ব অনেক। স্কুল, শিক্ষক-শিক্ষার্থী ও পুরো ইউনিয়নের অভিভাবক আপনারা। সবগুলো স্কুলের প্রতি আপনাদের সমান দৃষ্টি রাখতে হবে। স্কুলের শিক্ষা, খেলাধুলাসহ সবকিছুর প্রতি সজাগ দৃষ্টি রাখলেই স্কুল এগিয়ে যাবে৷ শিক্ষার মান বাড়ার সাথে সাথে আপনার ইউনিয়নেরও সম্মান বাড়বে।

আয়োজিত টুর্নামেন্টের বালক দলের ফাইনাল খেলায় শিমুলবাঁক ইউনিয়নের জীবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা। এর আগে বৃহস্পতিবার মেয়েদের ফাইনাল খেলায় গনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আমরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।

পরে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন এমপি কয়ছর আহমদ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

দেশের শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত ধর্ষকামী তরুণ তৈরি করছে: ছাত্র ইউনিয়ন

শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি ও গঠনমূলক চিন্তার বিকাশের ক্ষেত্র হওয়ার কথা থাকলেও...

🔴 পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ঢাকা-সিলেট রেলরূট যতটা সম্ভব সোজা করা এখন সময়ের দাবি, বাড়তি ১১০ কিলোমিটার রাস্তা কমবে

ঢাকা-সিলেট রেলরূট যতটা সম্ভব সোজা করা এখন সময়ের দাবি, বাড়তি ১১০...

চায়ের দোকানে এইচএসির উত্তরপত্র মূল্যায়ন, ১ বস্তা খাতা জব্দ

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের চায়ের দোকানে আড্ডায় বসে উচ্চ-মাধ্যমিক-(এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন অবস্থায়...

spot_img

পড়ুন

দেশের শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত ধর্ষকামী তরুণ তৈরি করছে: ছাত্র ইউনিয়ন

শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি ও গঠনমূলক চিন্তার বিকাশের ক্ষেত্র হওয়ার কথা থাকলেও এদেশের শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত ধর্ষকামী তরুণ তৈরি করছে বলে অভিযোগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্র ইউনিয়ন। সোমবার (৩ আগস্ট) মধ্যরাতে শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেওয়া এক সংবাদ...

🔴 পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের...

ঢাকা-সিলেট রেলরূট যতটা সম্ভব সোজা করা এখন সময়ের দাবি, বাড়তি ১১০ কিলোমিটার রাস্তা কমবে

ঢাকা-সিলেট রেলরূট যতটা সম্ভব সোজা করা এখন সময়ের দাবি, বাড়তি ১১০ কিলোমিটার রাস্তা কমবে। বৃটিশ আমলে ত্রিপুরা আর আসামকে রেলসুবিধা দেওয়ার জন্য রেললাইন আঁকাবাঁকা ও ধনুবাঁকা করে তৈরি করেছিলো। ১৯৪৭ এ দেশভাগের পরে আসাম-ত্রিপুরা এদেশে না থাকাতে দেশের মানচিত্র অনেকাংশে পাল্টে গেছে। সেই ইংরেজ সরকারের করা অধুনা সীমান্তঘেঁষা...

চায়ের দোকানে এইচএসির উত্তরপত্র মূল্যায়ন, ১ বস্তা খাতা জব্দ

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের চায়ের দোকানে আড্ডায় বসে উচ্চ-মাধ্যমিক-(এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন অবস্থায় প্রায় ১ বস্তা খাতা জব্দ করেছে সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (১লা আগস্ট) রাত সাড়ে এগারটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে এ উত্তরপত্রের খাতা জব্দ করেন বলে জানান...

ছিনতাইয়ের শিকার শাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১

শাবিপ্রবি প্রতিনিধি: অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে সিলেটের গোয়াবাড়ি চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী মো....

ছাতকে নোঙর করা নৌযান থেকে নানা অজুহাতে অর্থ আদায়ের অভিযোগ

ছাতক প্রতিনিধিঃছাতক উপজেলার পেপার মিল ও লক্ষীবাউর এলাকায় সুরমা নদীর তীরে নোঙর করা বিভিন্ন মালবাহী নৌযান থেকে নিরাপত্তার অজুহাতে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, অর্থ পরিশোধ করলে নৌযান নিরাপদ থাকে, আর না দিলে চুরি, ছিনতাই, মারধর ও নানা ধরনের হয়রানির ঝুঁকি বাড়ে। শ্রমিক ও নৌযানসংশ্লিষ্টদের অভিযোগ,...

মাদকবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি

জুবায়ের আহমদ সাব্বির গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন চলাকালে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল টায় মামার বাজার পয়েন্ট থেকে লিফলেট...

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির সাঁড়াশি অভিযান, প্রায় ৭৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৭৮ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম...

সহপাঠীর জীবন বাঁচাতে শাবিপ্রবিতে ‘সাস্ট চ্যারিটি রান’ অনুষ্ঠিত

হিমেল হান্নান, শাবিপ্রবি: ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। ক্যাম্পাসের কিলোরোডের স্নিগ্ধ বাতাসে একদল তরুণের চোখেমুখে ছিল ক্লান্তিহীন উদ্দীপনা। লক্ষ্য দৌড়ানো, তবে কেবল শরীরের ফিটনেসের জন্য নয়—একজন সহপাঠীর জীবন বাঁচানোর তাগিদে। এমন এক মানবিক সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসার ফান্ড সংগ্রহে চ্যারিটি রান...

শাবি প্রেসক্লাবের সাথে ‘স্বপ্নোত্থান’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ‘শাবি প্রেসক্লাব’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’-এর মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল চারটায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় বক্তব্য...

কোম্পানীগঞ্জে কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ক্লাবের উপদেষ্টামণ্ডলী ও সদস্যদের সর্বসম্মতিক্রমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য রজন মিয়াকে সভাপতি নির্বাচিত...

লাখাইয়ে বিষাক্ত মদ পানে একই দিনে ৬ জনের মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষাক্ত অ্যালকোহল ও বাংলা মদ পানে একই দিনে ৬ জনের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বেডে জীবনের সঙ্গে লড়ছেন আরও একজন। স্থানীয়দের জোর ধারণা— বাজার থেকে কেনা বিষাক্ত অ্যালকোহলের বিষক্রিয়াতেই ঘটেছে এই ট্র্যাজেডি। প্রাথমিক অবস্থায় স্বজনেরা হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত ভেবে...