Homeশীর্ষ সংবাদসিলেটে পাহাড়ি ঢল ও...

সিলেটে পাহাড়ি ঢল ও বন্যার শঙ্কা, ২৮ এপ্রিলের মধ্যে ধান কাটার পরামর্শ

আধুনিক ডেস্ক ::

সিলেট বিভাগের হাওর এলাকায় অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের মেঘালয় ও বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। উদ্ভূত পরিস্থিতিতে হাওরের কৃষকদের আগামী ২৮ এপ্রিলের মধ্যে জমির পাকা ধান কেটে ফেলার পরামর্শ দেয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পূর্বাভাসে মোস্তফা কামাল পলাশ এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পর্বত এলাকা, বিশেষ করে চেরাপুঞ্জি অঞ্চল এবং বাংলাদেশের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর প্রায় প্রতিদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, টানা এই বৃষ্টির ফলে সিলেট বিভাগের নদ-নদীগুলোতে উজান থেকে আসা পাহাড়ি ঢল নামতে পারে। এতে হাওর অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে।

হাওর এলাকার কৃষকদের প্রতি বিশেষ পরামর্শ দিয়ে এই গবেষক বলেন, জমিতে থাকা পাকা ধান আগামী ২৮ এপ্রিলের মধ্যে কেটে ফেলার চেষ্টা করুন। কারণ, ২৮ এপ্রিলের পর হাওর এলাকার বিলগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত এপ্রিলের শেষ ও মে মাসের শুরুতে মেঘালয়ে অতিবৃষ্টির কারণে ঢল নেমে বাংলাদেশের হাওরের বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলা বিভাগের "শতবর্ষে মুসলিম...

🔴 শাবিতে জুলাইশহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণে ২ দফা দাবি

শাবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শহীদ রুদ্র...

শাবিপ্রবিতে স্পোর্টস সাস্টের চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট, দল নিবন্ধন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের কিডনি বিকল...

spot_img

পড়ুন

শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলা বিভাগের "শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার" শীর্ষক প্রথম আন্তর্জাতিক ভাষা ও সাহিত্য সম্মেলনের (আইসিবিএলএল-২০২৬) নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন বাংলা বিভাগের প্রধান ও সম্মেলনের...

🔴 দ্রব্যমূল্য-গ্যাস-বিদ্যুৎ নিয়ে সরকারের মাথাব্যথা নেই, তারা ব্যস্ত সংবিধান ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির পরিকল্পনায় : জামায়াত

🔴 সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত, দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে তাদের মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত।...

🔴 শাবিতে জুলাইশহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণে ২ দফা দাবি

শাবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ ও প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ২ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার (৩ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের উত্থাপিত দুই দফা দাবি...

শাবিপ্রবিতে স্পোর্টস সাস্টের চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট, দল নিবন্ধন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের কিডনি বিকল সাবেক শিক্ষার্থী আশরাফুল আলমের জীবন বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের খেলাধুলাবিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট আয়োজন করতে যাচ্ছে একটি চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্ট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্জুণতলায় সংগঠনটির টেন্টে শুরু হয়েছে দল নিবন্ধন কার্যক্রম। সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির...

দেশের শিক্ষাব্যবস্থা ধর্ষকামী তরুণ তৈরি করছে: ছাত্র ইউনিয়ন

শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি ও গঠনমূলক চিন্তার বিকাশের ক্ষেত্র হওয়ার কথা থাকলেও এদেশের শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত ধর্ষকামী তরুণ তৈরি করছে বলে অভিযোগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্র ইউনিয়ন। সোমবার (৩ আগস্ট) মধ্যরাতে শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেওয়া এক সংবাদ...

চলতি বছরে ডেঙ্গুতে সিলেটে প্রথম মৃত্যু

আধুনিক ডেস্ক :: সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছরে সিলেটে ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে...

🔴শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন বিরোধী দলের নেতারা : মির্জা ফখরুল

🔴 বর্তমান বিরোধী দলের নেতারা গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভাষা ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯১ ও ১৯৯৬ সালে শেখ হাসিনা যেভাবে ‘এক দিনের জন্যও শান্তিতে থাকতে দেব না’ বা ‘পাঁচ বছর সরকার চালাতে দেব...

দেশের শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত ধর্ষকামী তরুণ তৈরি করছে: ছাত্র ইউনিয়ন

শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি ও গঠনমূলক চিন্তার বিকাশের ক্ষেত্র হওয়ার কথা থাকলেও এদেশের শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত ধর্ষকামী তরুণ তৈরি করছে বলে অভিযোগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্র ইউনিয়ন। সোমবার (৩ আগস্ট) মধ্যরাতে শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেওয়া এক সংবাদ...

🔴 পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

🔴 পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে...

ঢাকা-সিলেট রেলরূট যতটা সম্ভব সোজা করা এখন সময়ের দাবি, বাড়তি ১১০ কিলোমিটার রাস্তা কমবে

ঢাকা-সিলেট রেলরূট যতটা সম্ভব সোজা করা এখন সময়ের দাবি, বাড়তি ১১০ কিলোমিটার রাস্তা কমবে। বৃটিশ আমলে ত্রিপুরা আর আসামকে রেলসুবিধা দেওয়ার জন্য রেললাইন আঁকাবাঁকা ও ধনুবাঁকা করে তৈরি করেছিলো। ১৯৪৭ এ দেশভাগের পরে আসাম-ত্রিপুরা এদেশে না থাকাতে দেশের মানচিত্র অনেকাংশে পাল্টে গেছে। সেই ইংরেজ সরকারের করা অধুনা সীমান্তঘেঁষা...

🔴 চায়ের দোকানে এইচএসির উত্তরপত্র মূল্যায়ন, ১ বস্তা খাতা জব্দ

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের চায়ের দোকানে আড্ডায় বসে উচ্চ-মাধ্যমিক-(এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন অবস্থায় প্রায় ১ বস্তা খাতা জব্দ করেছে সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে এগারটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে এ উত্তরপত্রের খাতা জব্দ করেন বলে...

ছিনতাইয়ের শিকার শাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১

শাবিপ্রবি প্রতিনিধি: অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে সিলেটের গোয়াবাড়ি চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী মো....