Homeজাতীয়যারা জাতীয় পার্টিসহ ১৪...

যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ চায়, তারা আদালতে অভিযোগ দিতে পারে: সালাহউদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::

নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। দলের এই অবস্থান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে, তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে। আদালতের মাধ্যমেই এ বিষয়ে ফয়সালা হওয়া উচিত বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। লেট দ্য কোর্ট ডিসাইড (আদালতকে নির্ধারণ করতে দিন)।’

আইনি প্রক্রিয়ায় যদি কোনো দলের বিরুদ্ধে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়, তাহলে আদালত সেই দলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নির্ধারিত হয়, সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য। এ ছাড়া অন্য যেকোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ংকর চর্চা। কারণ, এখন যাঁরা জাতীয় পার্টিসহ ১৪ দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন, তাঁদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তাঁরা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে, আইন তো আছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক।’

তবে আওয়ামী লীগের বিষয় সম্পূর্ণ আলাদা বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী। তারা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী। সেই ফ্যাসিস্ট সরকারের যারা প্রধানমন্ত্রীসহ অন্যদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা দায়ের হয়েছে, আরও হবে, বিচার চলছে।’

রাজনৈতিক দল হিসেবে বিএনপিই সর্বপ্রথম আওয়ামী লীগের বিচারের দাবি তুলেছিল বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের আওতায় আনা হোক। আদালত নির্ধারণ করবে তারা এ দেশে রাজনীতি এবং নির্বাচন করতে পারবে কি পারবে না। সেই প্রক্রিয়ায় যদি আরও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই অভিযোগ থাকে, সেটা আদালতে উত্থাপন করা যেতে পারে।’

আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়েও সতর্ক করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে সেটার সূত্র ধরে কথিত ফ্যাসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পরের বিরুদ্ধে এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না।

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা এই ব্যবস্থার পক্ষে, তারা যেন নির্বাচনী ইশতেহারে তা তুলে ধরে জনগণের ম্যান্ডেট নেয়। জনগণের ইচ্ছা ছাড়া পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়া যাবে না।

নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার যেকোনো রাজনৈতিক কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ ১৬-১৭ বছর ধরে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সুতরাং এই পথে যারাই বাধা সৃষ্টি করতে চাইবে কৌশলে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, দলীয় হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সেটা জনগণ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি। এখন শেষবিচারে জনগণই হচ্ছে বিচারক।’

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার।...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর...

spot_img

পড়ুন

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী আর প্রোগ্রামিং-এর উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলা একাডেমির সহায়তায় সিলেটের দুই কৃতি সন্তান 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম' শীর্ষক এ সেমিনারের আয়োজন করা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল ও শাহপরানের (রাহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার উদ্যোগ নিয়ে ব্যপক আলোচনায়...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে । বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম'-এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হবে। রবিবার...

মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২০),শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা...

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির অন্য...

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব...

‎শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত: র‍্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।‎‎ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও...

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়োমে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল...

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় হল প্রশাসনের উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি...

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

শাবিপ্রবি প্রতিনিধি: উপকূল রক্ষায় গবেষণার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন আর দূরবর্তী...

শাবিপ্রবিতে প্রক্টোরিয়াল বডির র‍্যাগিংবিরোধী আবেগঘন ক্যাম্পেইন ও প্রশাসনের কঠোর সতর্কতা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য র‍্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে একযোগে নানামুখী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর অফিস। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত...