Homeক্যাম্পাসসাস্ট রিসার্চ সোসাইটির পোস্টার...

সাস্ট রিসার্চ সোসাইটির পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাস্ট রিসার্চ সোসাইটির উদ্যোগে আয়োজিত হয়েছে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৪টি দল এতে অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারোয়ার উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনতাহা রাকিব ও ড. মো. মাহবুবুল হাকিম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জাসির আহমেদ।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন। তিনি “Research & Publication Ethics” শীর্ষক এক গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন, যা উপস্থিত শিক্ষার্থী ও গবেষকদের জন্য ছিল অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক।

প্রতিযোগিতা শেষে বাছাইকৃত সেরা দশটি পোস্টার দলকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষাংশে সাস্ট রিসার্চ সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. সামুন জিয়া হৃদয় এবং সহ-প্রতিষ্ঠাতা ও প্রথম কর্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জান্নাতুল সাদিয়া ইসলাম ইভা সংগঠনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শান্ত বাবু দাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন পেট্রোলিয়াম ও খনিকৌশল বিভাগের সৈয়দ আলী মর্তুজা নাঈম। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন কাজী মাহমুদুর রহমান, এবং সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন সায়েম সাদিক ও সুমাইয়া ইসলাম চৌধুরী।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাদিকুর রহমান সৌরভ, ঋদিতা দাস ও পদ্মা তালুকদার বর্ষা। যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান সৌরভ, আব্দুল্লাহ আল নোমান ও ফারজানা আক্তার।
ডিরেক্টর অব ট্রেইনিং পদে দায়িত্ব পালন করবেন জান্নাতুল নাইম মিতুল, সাইফুল ইসলাম শোভন এবং সামাউন কবির। গবেষণা ও কর্মশালা বিষয়ক পরিচালক হয়েছেন ফারাহ দিবা বুশরা, হিরা আক্তার ও মাহিদুল আরফিন রিফাত।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোজাক্কির হোসেন আখঞ্জী, শহিদুল আলম তামিম, তারেকুল আলম, তাজনুর আক্তার, শ্রাবণী ভৌমিক ও আহসানুল হক নিয়াজ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াসিন আব্দুল্লাহ সাজিদ, মো. গোলাম সারোয়ার ও জাবের হোসেন।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন আফরোজা সুলতানা সিনজা ও প্রিতম নন্দি।
আয়োজন ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন মো. তৌফিক ওমর ও তাবাসসুম ইকবাল চৌধুরী। সহ-আয়োজন ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন উম্মে সাদিয়া তাবাসসুম, মাহবুবুল ইসলাম ও নেহা সরকার।
প্রচার সম্পাদক হয়েছেন সুইটি আক্তার, জারিন ফেরদৌস ও মো. মোজাহেদুল ইসলাম ইমন। তাদের সহযোগী হিসেবে সহ-প্রচার সম্পাদক হয়েছেন আল-মোরশেদ চৌধুরী ও নাবিলা তাসনিম।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভব রঞ্জন ভট্টাচার্য্য ও ইনতিসার আহমেদ চৌধুরী। সহকারী তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন মো. সপন মিয়া।
মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হেমলতা রায় এবং সহকারী মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন সানজিদা আহমেদ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মো. রাহাদ আলী এবং সহকারী আন্তর্জাতিক সম্পাদক হিসেবে রয়েছেন নাফিসা তাবাসসুম।
করপোরেট ও পাবলিক রিলেশন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. নাহিদুল ইসলাম ও সৈয়দ মোহিনুর রহমান। সহকারী করপোরেট ও পাবলিক রিলেশন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়াজুল বাসার রেজা।
দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাকবিন আক্তার তিন্নি।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আশরাফুল ইসলাম রাসেল, মাইশা মারজান শেফা, শাহিনুর আক্তার মিতু, মাহফুজা জাহান উর্মিলা, উর্মিলা সিনহা, ফারহানা অনন্য এবং আবিদা খান মৌ।

spot_img

Most Popular

আরও পড়ুন

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি...

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান...

শাবিপ্রবিতে লিফটে আটকে পড়া ২ শিক্ষার্থীকে দরজা ভেঙে ১ ঘণ্টা পর উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল...

শাবিপ্রবির শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের নেতৃত্বে সাদ-রায়হানুল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি...

spot_img

পড়ুন

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার, মিথ্যা ও অতিরিক্ত পেশাগত যোগ্যতা উল্লেখ, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ আগস্ট) পরিচালিত অভিযানে পানিউমদা বাজারের...

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।​ শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

শাবিপ্রবিতে লিফটে আটকে পড়া ২ শিক্ষার্থীকে দরজা ভেঙে ১ ঘণ্টা পর উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল হয়ে দুই শিক্ষার্থী আটকে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তীব্র শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

শাবিপ্রবির শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের নেতৃত্বে সাদ-রায়হানুল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ’-এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আবদুল্লাহ মুহাম্মদ সাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হানুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বুধবার (১২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা...

শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের চার ঘণ্টা আটকে রেখে র‍্যাগিং, বিকৃত যৌন অভিনয়ের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখে বিভিন্ন কায়দায় র‌্যাগিং দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে চেয়ারকে মেয়ে ও নবীন শিক্ষার্থী ছেলে সাজিয়ে যৌন কবিতার তালে তালে আপত্তিকর ও বিকৃত যৌন অভিনয় করান বিভিন্ন বিভাগের ৬ সিনিয়র শিক্ষার্থী।...

৭ মাস পর স্থগিতাদেশ প্রত্যাহার শাবিপ্রবির ছাত্রদল নেতার

শাবিপ্রবি প্রতিনিধি: সাত মাস পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে...

কোম্পানীগঞ্জে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, পরীক্ষা করালেন ১১৮ নারী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পে মোট ১১৮ জন নারী নিবন্ধন করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। গাইনোকলজিকেল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব বাংলাদেশ, ঢাকা...

শাবিপ্রবির ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’র নেতৃত্বে সবুর-জাবের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’-এর ৩৪তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই পরিষদে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের আব্দুস সবুর আহমেদ এবং সহকারী পরিচালক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের জাবের বিন আব্দুল খালেক...

শাবিপ্রবির ফিটনেস ক্লাবের নেতৃত্বে জিল্লুর– মনীষা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক একই বিভাগ ও শিক্ষাবর্ষের মনীষা মজুমদার মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে...

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মন্ত্রণালয়ে আবেদন,পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম ও নানা অব্যবস্থাপনা দূর করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনটি করেন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী মোহাম্মদ...

রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত শাবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ৬ সদস্যের তদন্ত কমিটি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লিপ্ত থাকার অভিযোগ অনুসন্ধানে একটি ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত...

শাবিপ্রবির দিক থিয়েটারের মৌলিক নাটক অদ্যপুরাণ, প্রদর্শনী শুরু ২৭ আগস্ট

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’-এর তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’। সংগঠনের ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উপলক্ষে আয়োজিত এ উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। উৎসবের উদ্বোধনী দিনেই মঞ্চস্থ হবে সংগঠনটির ৩৪তম...