Homeরাজনীতিবিএনপি নেতা ফজলুর রহমানকে...

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

আধুনিক ডেস্ক ::
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার (২৪আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে- আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপি’র সাড়ে ৪০০-এর অধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরণের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এ ধরণের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শীয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এক অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ত সবাইকে জামায়াত শিবির বলে উল্লেখ করেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

সাস্টে ৩ দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ প্রশিক্ষণ সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে...

শাবিপ্রবিতে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন বিবিএ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে...

লাখাইয়ে গ্রেফতার আর জামিনেই চলছে মাহফুজের জীবন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মাহফুজ মিয়া (৫৫)।...

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের...

spot_img

পড়ুন

সাস্টে ৩ দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ প্রশিক্ষণ সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ বিষয়ক অনুসরণমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি আয়োজন করা হয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ প্রতিপাদ্য...

শাবিপ্রবিতে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন বিবিএ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সম্পন্ন হয়েছে। ফাইনালে সমাজকর্ম বিভাগকে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের...

লাখাইয়ে গ্রেফতার আর জামিনেই চলছে মাহফুজের জীবন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মাহফুজ মিয়া (৫৫)। দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার, কারাবাস ও জামিনে মুক্তির মধ্যেই তার জীবন ঘুরপাক খাচ্ছে বলে পুলিশের অভিযোগ। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার এক বছরের সাজাও...

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।‎‎গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকালে কলেজের রাষ্ট্রবিজ্ঞান গ্যালারিতে রাষ্ট্রবিজ্ঞান ফোরামের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, অধ্যক্ষ, মুরারিচাঁদ কলেজ,...

লাখাইয়ে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার ডিসি রোড থেকে ইউনিয়ন পরিষদ হয়ে লাখাই বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। এতে প্রতিদিন চলাচলকারী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে পাকা আস্তরণ, খোয়া ও ইট উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি...

কচুরিপানায় অতিষ্ঠ লাখাইয়ের কৃষক, দেশীয় প্রযুক্তিতে তৈরি আধা-স্বয়ংক্রিয় যন্ত্রে মিলছে সমাধান

নাজিম উদ্দিন,লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় খাল-বিল, জলাশয় ও ফসলি জমিতে কচুরিপানার স্তূপ জমে নৌচলাচল ব্যাহত হওয়া এবং কৃষিকাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তি ও নিজেদের মেধা কাজে লাগিয়ে কচুরিপানা অপসারণের একটি আধা-স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করেছেন স্থানীয় কয়েকজন কৃষক। সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো সহযোগিতা ছাড়াই নিজেদের...

‎শাবিপ্রবিতে ‘খোয়াই বন্ধন’-এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খোয়াই বন্ধন’র নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ‎‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা...

এমসি কলেজের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মিনারের মৃত্যু, সহপাঠীদের মধ্যে শোক

‎‎এমসি কলেজ প্রতিনিধি: ‎সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মিনার আর নেই। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।‎‎আব্দুল কাইয়ুম মিনার এমসি কলেজের অনার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষ...

শিক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন শান্তিগঞ্জের রুমা চক্রবর্তী

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ২০২৬ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী। গত ২০ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ায় তাঁকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সম্মতিক্রমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন...

শাবিপ্রবির পরিবহনপুলে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) উপহার হিসেবে একটি মাইক্রোবাস দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য জি এম রবিউল...

শাবিপ্রবিতে বাফসার ২১তম কমিটি গঠন: সহ-সভাপতি আলভী, সাধারণ সম্পাদক আসিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ‘বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ (বাফসা)-এর ২১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিফ জামি আলভী এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ আদনান নির্বাচিত হয়েছেন। রবিবার...

ধর্মপাশায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক চিকিৎসক লাঞ্ছিত ও ভাঙচুর

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তিন মাস বয়সী সিয়াম নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কে লাঞ্ছিত ও জরুরি বিভাগের কক্ষের জানালার কাঁচ এবং সেখানে থাকা একটি নেভুলাইজার মেশিন ভঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার...