Homeসংবাদরুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে...

রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল; ১২ ঘণ্টার আল্টিমেটাম

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রুস্তম আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আস্তমা গ্রামের বিক্ষুব্ধ বাসিন্দারা। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার আস্তমা গ্রামের পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন গ্রামের বাসিন্দা সাজ্জাদ মিয়া, নিহত রুস্তম আলীর ভাই মাওলানা মোজাহিদ আহমদ, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ হোসাইন আহমদ ও আজিমুল হক বাইতুল্লাহ।

বক্তারা বলেন, নিহত রুস্তম আলী একজন নিরীহ ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি কখনো গ্রামের কোনো ঝামেলায় জড়িত ছিলেন না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। অথচ তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে সক্রিয় রয়েছে। পুলিশ প্রশাসনের উদ্দেশে তারা বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল হোতাসহ সব আসামিকে গ্রেফতার করা না হলে এ দাবিতে আস্তমা গ্রামবাসী রাজপথে আন্দোলনে নামবেন।

নিহতের ভাই মাওলানা মোজাহিদ আহমদ বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বড় ভাই রুস্তম আলী। আমার লেখাপড়া ও পরিবারের আর্থিক খরচ তিনিই বহন করতেন। তাঁর মৃত্যুর পর আমরা অসহায় হয়ে পড়েছি। আমার ভাই অন্ধকার কবরে শায়িত, আর খুনিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আমার ভাই হত্যার বিচার চাই।’

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা আস্তমা গ্রামে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামের বাসিন্দা গয়াছ মিয়া, আরিছ আলী, আবদুল মন্নান, আমরাজ আলী, সেবুল মিয়া, শফিকুন নূর, গুলজার আহমদ, সুজন মিয়া, জোবায়ের আহমদ, বদরুল আলম, ফারুক আহমদ, শাকিল আহমদ, মোশাররফ হোসেন ও আজিম উদ্দিনসহ আরও অনেকে।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, রুস্তম আলী হত্যা মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় শুধু স্বপ্ন দেখার নয়, বাস্তবায়নের প্রস্তুতি নেওয়ার জায়গা: শাবিপ্রবির নবীনবরণে শিবির সভাপতি

শাবিপ্রবি প্রতিনিধি:‎ বাংলাদেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে দেশের ‘ডেমোগ্রাফিক...

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

আধুনিক ডেস্ক :: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে...

দেশে ফিরল সিলেটের কোম্পানীগঞ্জের দুই প্রবাসীর মরদেহ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই...

লন্ডন অচল করা সাইবার হামলায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার জুবায়েরের কারাদণ্ড, মিলতে পারে আরও বড় শাস্তি

আধুনিক ডেস্ক ::যুক্তরাজ্যের লন্ডনের লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান ভরসা ট্রান্সপোর্ট...

spot_img

পড়ুন

বিশ্ববিদ্যালয় শুধু স্বপ্ন দেখার নয়, বাস্তবায়নের প্রস্তুতি নেওয়ার জায়গা: শাবিপ্রবির নবীনবরণে শিবির সভাপতি

শাবিপ্রবি প্রতিনিধি:‎ বাংলাদেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ (কর্মক্ষম জনগোষ্ঠীর সুবিধা) নষ্ট হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সার্টিফিকেট দেওয়ার প্রতিষ্ঠান না বানিয়ে, দক্ষ ও যোগ্য মানুষ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। ‎‎শুক্রবার (১৭ জুলাই)...

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

আধুনিক ডেস্ক :: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সোয়াল। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আমরা জানতে পারছি, শেখ হাসিনা...

দেশে ফিরল সিলেটের কোম্পানীগঞ্জের দুই প্রবাসীর মরদেহ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে ফিরেছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বজনরা মরদেহ দুটি বুঝে নেন। নিহতের মামা নজির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান সিলেট-৪ আসনের সংসদ...

লন্ডন অচল করা সাইবার হামলায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার জুবায়েরের কারাদণ্ড, মিলতে পারে আরও বড় শাস্তি

আধুনিক ডেস্ক ::যুক্তরাজ্যের লন্ডনের লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান ভরসা ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) ডিজিটাল অবকাঠামো কয়েক দিনের জন্য কার্যত অচল হয়ে পড়েছিল এক নজিরবিহীন সাইবার হামলায়। বন্ধ হয়ে গিয়েছিল গুরুত্বপূর্ণ অনলাইন সেবা। স্থবির হয়ে পড়েছিল যাত্রীসেবা। ক্ষতির পরিমাণ পৌঁছে গিয়েছিল প্রায় ৩ কোটি ৯০ লাখ পাউন্ডে।...

শাবিপ্রবিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জুলাই শহীদ দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এই র‍্যালি শুরু হয়। এরপর র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক...

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী শিক্ষার্থীদের মাঝে কুরআন ও ফুলের চারা বিতরণ শাবিপ্রবি শাখা ইসলামি ছাত্রী সংস্থার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন ও ফুলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় শাবিপ্রবি শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, ইসলামী মূল্যবোধের...

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শাবিপ্রবিতে রাষ্ট্রীয় শোক পালন

শাবিপ্রবি প্রতিনিধি: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জোহরের নামাজের পর...

জানুয়ারিতে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের তিন দিনব্যাপী রি-ইউনিয়ন

শাবিপ্রবি প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের তিন দিনব্যাপী রি-ইউনিয়ন ২০২৭ সালের ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 'অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাস্ট' (এএবিএ সাস্ট)-এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের সহযোগিতায় এই উৎসব ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সম্প্রতি...

শাবিপ্রবির বাংলা বিভাগে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‘ফলে মিলুক পুষ্টি, প্রাণে জাগুক প্রীতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'ডি'-তে বাংলা সমিতির আয়োজনে এই ফল উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

সাগরে আবার লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আধুনিক ডেস্ক :: বঙ্গোপসাগরে আবার একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। সোমবার সকালেই এটি সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, লঘুচাপটির নিম্নচাপে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এতে দু–এক দিন বৃষ্টি বাড়লেও প্রায় আট দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা মোটেও হবে না। এই লঘুচাপের কারণে অবশ্য আজ দেশের...

কোম্পানীগঞ্জের তেলিখাল ইউপির প্রশাসক হলেন উপজেলা মৎস্য কর্মকর্তা

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওদুদ আলফু ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে গত ২১ জুন পদত্যাগপত্র জমা দেন। তিনি সিলেট জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে পদত্যাগ করেন। চেয়ারম্যানের পদত্যাগের পর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয়...

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে ভুল, সিলেট শিক্ষা বোর্ডের চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

আধুরিক ডেস্ক ::এবার এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্র মডারেশনের (পরিশোধন) দায়িত্বে থাকা চারজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই পরীক্ষার প্রশ্নপত্রে দুটি প্রশ্ন ভুল ছিল। তা ছাড়া প্রশ্ন কঠিন হয়েছে বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। সোমবার হওয়া ওই পরীক্ষা আবার নেওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন...