শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (এসইউডিএস) ২৬তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সামিন ও সাধারণ সম্পাদক পদে পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজ চৌধুরী মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ই মে) সন্ধ্যা ৬টায় শাবিপ্রবির শিক্ষা ভবন বি এর ৩০১ নম্বর রুমে এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসইউডিএস এর উপদেষ্টা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন এবং এসইউডিএস এর সাবেক নেতৃবৃন্দ।
মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মুহতাসিম ফিরদৌস মাহিন, যুগ্ম সম্পাদক অং চো ছিন, কোষাধ্যক্ষ শেখ মো. শফিকুর রহমান , সহ-সাধারণ সম্পাদক নাজিফা তাসমিন নাজাহ, বাংলা বিতর্ক সমন্বয়ক সাফওয়ান রশিদ, সহ-বাংলা বিতর্ক সমন্বয়ক ফসিউজ্জামান ফুয়াদ, ইংরেজি বিতর্ক সমন্বয়ক সামানিয়া জান্নাতি , সহ-ইংরেজি বিতর্ক সমন্বয়ক মরিয়ম মেহেরিন আমিরা, সাংগঠনিক সম্পাদক আহমেদ সাদ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. লতিফুর রহমান নাইম ও মোহিত দাশ, প্রচার ও আইটি সম্পাদক তাকি তাহমিদ ও রুদ্র মজুমদার, সহ-প্রচার ও আইটি সম্পাদক তাহমিদ আল নাহিয়ান ও আদিব আবরার, এবং কার্যনির্বাহী সদস্য মো. সাজিদ হোসেন, নুজহাত রহমান মাইশা, মো. পারভেজ, শাহরিন সুলতানা, ও মো. মশিউর রহমান সামি।
