শাবিপ্রবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় কার্যালয়ের সাথে মিল রেখে অনলাইন নিউজ পোর্টাল ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচি পালন করা হয়েছে৷
এ উপলক্ষে সোমবার (১১ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন৷
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “একটি উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। এশিয়া পোস্ট নিরপেক্ষ সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে এই প্রত্যাশা থাকবে। আমি এই পোর্টালটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
বিশেষ অতিথির বক্তব্য উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। আশা করি, ‘এশিয়া পোস্ট’ কেবল সংবাদ পরিবেশনই করবে না, বরং সমাজের অসঙ্গতি তুলে ধরে গঠনমূলক ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অর্জনগুলো বিশ্বদরবারে পৌঁছে দেবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম , রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, স্টেট শাখার প্রধান অধ্যাপক আবুল হাসনাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল, সাধারণ সম্পাদক নুর আলম, শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার, সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ, ছাত্র ইউনিয়নের শাবিপ্রবির সংগঠক নাজনীন লিজা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র ও দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক।
