শাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশের চতুর্থ প্রজন্মের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মেঘনা ব্যাংক পিএসসির ১৩তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
রোববার (১০ মে) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট সাব ব্রাঞ্চের উদ্যোগে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এসময় মেঘনা ব্যাংক পিএলসি শাবিপ্রবি গেট সাব ব্রাঞ্চের অফিসারবৃন্দ, ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মেঘনা ব্যাংক পিএলসি ২০১৩ সালের ৯ মে “Together We Sail” স্লোগান নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বর্তমানে সত্তরউর্ধ্ব শাখা-উপশাখা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান কর যাচ্ছে ব্যাংকটি।
