Homeক্যাম্পাসমেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই...

মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর পাশে শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ ‎

শাবিপ্রবি প্রতিনিধি:

মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।বিশ্ববিদ্যালয়ের বাস চালক মনসুর আলীর দুই সন্তান আবদুল্লাহ ও হাবিবুল্লাহর চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ‎

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন কিনের উপদেষ্টা ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন চৌধুরী।

জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ১০ দিনব্যাপী এক বিশাল বইমেলার আয়োজন করেছিল ‘কিন’। দেশের খ্যাতনামা বিভিন্ন প্রকাশনীর অংশগ্রহণে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল সেই মেলা। সেই উৎসব থেকে অর্জিত লভ্যাংশের পুরো অর্থই থ্যালাসেমিয়ায় আক্রান্ত এই দুই শিশুর চিকিৎসায় ব্যয় করা হচ্ছে। ‎

কিনের তরুণ স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে অধ্যাপক ড. জায়েদা শারমিন চৌধুরী বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে কিন যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা পড়াশোনার পাশাপাশি আশেপাশের সুবিধাবঞ্চিত ও এতিম বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে। আমি তাদের জন্য গর্বিত যে, তারা শিক্ষার্থী হয়েও এই অল্প বয়সে এত বড় দায়িত্ব নিচ্ছে।”

‎ তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার উদ্দেশ্য শুধু একটা সার্টিফিকেট নিয়ে যাওয়া নয়, বরং মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে তা পালন করা। সহায়তার পরিমাণ খুব বড় না হলেও, আশা করছি এটি চিকিৎসায় সামান্যতম হলেও কাজে আসবে।” ‎

কিনের সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, “’কিন বই উৎসব’ শুধুমাত্র একটি বইমেলা নয়, এটি মানবতার জন্য একটি সম্মিলিত প্রয়াস। বইপ্রেমীদের অংশগ্রহণ ও সবার সহযোগিতায় আমরা প্রতিবছর অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাই। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।” ‎

spot_img

Most Popular

আরও পড়ুন

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

আধুনিক ডেস্ক :: জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি...

বিছনাকান্দিতে নিখোঁজ শাবিপ্রবির শিক্ষার্থী, ২ ঘণ্টাতেও শুরু হয়নি সরকারি উদ্ধার অভিযান‎

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে শাহজালাল...

শাবির ডিবেটিং সোসাইটি’র ২৬তম কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি সামিন, সাধারণ সম্পাদক মিনহাজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি...

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি ::মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী...

spot_img

পড়ুন

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

আধুনিক ডেস্ক :: জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের...

বিছনাকান্দিতে নিখোঁজ শাবিপ্রবির শিক্ষার্থী, ২ ঘণ্টাতেও শুরু হয়নি সরকারি উদ্ধার অভিযান‎

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।‎‎ শুকবার (১৫ মে) বিছনাকান্দিতে ব্যাচের সহপাঠীদের সাথে ট্যুরে গিয়ে এই দুর্ঘটনার শিকার...

শাবির ডিবেটিং সোসাইটি’র ২৬তম কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি সামিন, সাধারণ সম্পাদক মিনহাজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র (এসইউডিএস) ২৬তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সামিন ও সাধারণ সম্পাদক পদে পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজ...

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি ::মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদ (২৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় অভিযান চালিয়ে একটি টিলা...

‎খেলায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাবিপ্রবিকে বিজয়ী ঘোষণা, আরও যেসব সিদ্ধান্ত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা চলাকালীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ম্যাচে সংঘটিত এ ঘটনায় শাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধর করে রক্তাক্ত করেছেন রাবির দলের সদস্যরা। এ ঘটনায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‎‎বৃহস্পতিবার(১৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

স্বপ্নের সংসারে যাত্রা স্বপ্নার

আধুনিক রিপোর্ট :: স্বপ্না আক্তারের কাছে সবকিছুই স্বপ্নের মতো লাগছিলো। ১৪ বছর আগে মাত্র চার বছর বয়সে রেল স্টেশনে কুড়িয়ে পাওয়া যে মেয়েটির ঠিকানা হয়েছিলো শিশু পুনবার্সন কেন্দ্রে। বুধবার (১৩ মে) জাকজমকপূর্ণ আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছে সেই মেয়েটি। সিলেটের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিজের সংসারে যাত্রা করলেন...

‎শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আবাসিক হল থেকে জোরপূর্বক বের করার ঘটনায় তদন্ত কমিটি গঠন‎

শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।‎ অফিস আদেশে উল্লেখ করা হয়, গতবছরে ২৬ আগস্ট...

‎সিলেটে মেঘনা ব্যাংকের ১৩তম বর্ষপূর্তি উদযাপন

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎ বাংলাদেশের চতুর্থ প্রজন্মের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মেঘনা ব্যাংক পিএসসির ১৩তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ‎‎রোববার (১০ মে) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট সাব ব্রাঞ্চের উদ্যোগে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।‎‎ এসময় মেঘনা ব্যাংক পিএলসি শাবিপ্রবি গেট সাব ব্রাঞ্চের অফিসারবৃন্দ, ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা...

বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার দুই দিনব্যাপি ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব’ সম্পন্ন

‘রথের চাকার রবে জাগাও জাগাও সবে, আপনার ঘরে এসো বলভরে, এসো এসো গৌরবে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী ৩৭তম (সপ্তত্রিংশ) জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৫ ও ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (৮ ও ৯ মে ২০২৬)...

শান্তিগঞ্জের পাগলা বাজারে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: "লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূবালী ব্যাংক (পিএলসি)-এর পাগলা বাজার শাখার উদ্যোগে র‍্যালি ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাগলা বাজার সংলগ্ন পূবালী ব্যাংক শাখা প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।...

‎শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধন কর্মসূচি পালিত‎

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় কার্যালয়ের সাথে মিল রেখে অনলাইন নিউজ পোর্টাল ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচি পালন করা হয়েছে৷ ‎‎এ উপলক্ষে সোমবার (১১ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এ কর্মসূচির...

হাইকোর্টের রায় : গর্ভের সন্তান ছেলে না মেয়ে- তা আর প্রকাশ করা যাবে না

আধুনিক ডেস্ক :: ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছেন। সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের...