জৈন্তাপুর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের প্রবাসী উপদেষ্টা ও লন্ডন প্রবাসী মো. বাবুল হোসেনের অর্থায়নে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার উপহার কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম. সাহিদ আলী সাহিদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশীদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রশীদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা, সাবেক চেয়ারম্যান এ.বি.এম. জাকারিয়া, বর্তমান ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, রাজনীতিবিদ সোহেল আহমেদ, জমিয়ত নেতা শরিফ উদ্দিন খাঁ এবং সাবেক মেম্বার আব্দুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি ইয়াছিন আলী, হাফিজ শাহিন আহমেদ ও মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, জেলার সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমীন ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আশিক উদ্দিন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হাসান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ইউপি সভাপতি সুবেদ মাহমুদ, নুরুল আমিন মেম্বার, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাসহুদ, সহ-সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
