শাবি প্রতিনিধি ::
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৮১.৮১ শতাংশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।
তিনি জানান, প্রথমদিনে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ৮২.৯৮ শতাংশ এবং সিলেটে ৭৬.৫৪ শতাংশ। সে হিসেবে এ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১.৮১ শতাংশ।এবারে এ ইউনিটের ৯৮৫ আসনের বিপরীতে অংশ নিয়েছে ৫২ হাজার ৮২৩ শিক্ষার্থী। উল্লেখ্য, বুধবার বি-ইউনিটের (বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
