ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নাশকতার মামলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. নওয়াব আলী (৬৫)। তিনি খালিশাকান্দা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এবং মধ্যনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. নওয়াব আলীকে মধ্যনগর থানার মামলা নং-০৬, তারিখ ২৭/১১/২০২৪ খ্রি., ধারা ১৫(৩)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইনে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


