Homeশীর্ষ সংবাদসিলেট নগরে অটোরিকশার ভাড়ার...

সিলেট নগরে অটোরিকশার ভাড়ার তালিকা প্রস্তাব করলো এসএমপি

আধুনিক কাগজ ::

নগরে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণের উদ্যোগ দিয়েছে সিলেট মহানগর পুলিশ। এ লক্ষ্যে প্রস্তাবিত একটি ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের ফেসবুক পেজে গণবিজ্ঞপ্তি আকারে এ তালিকা প্রদান করা হয়।

সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়- ‘সিলেট নগরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের নিম্মিতে সিএনজি চালিত থ্রি হুইলার ভাড়ার হার পুণঃণির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রস্তুতকরণে নগরের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, সিএনজি মালিক ও শ্রমিক নেতৃবন্দসহ সর্বস্তরের সাধারণ জনগনের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে নগরবাসীকেও মতামত প্রদানের আহ্বান জানিয়েছেন পুলি কমিশনার। মতামত পাঠানো যাবে ফোন, ই-মেইল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী সিলেট নগরের সিএনজিভাড়া সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা প্রস্তাব করা হয়েছে। আর ঘণ্টা ভিত্তিতে ভাড়ার জন্য প্রতি ঘণ্টা ১৫০ টাকা ও পরবর্তী প্রতি ৩০ মিনিট ৭৫ টাকা করে প্রস্তাব করা হয়েেছে।

এর আগে সিলেট নগরের রিকশা ভাড়ার খসড়া তালিকা প্র্রকাশ করেছিলো মহানগর পুলিশ।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী- বন্দরবাজার, কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা, টিলাগড়, এমসি কলেজ, শিবগঞ্জ, হুমায়ূন রশিদ চত্তর, দক্ষিণ সুরমা বাস টার্মিনাল, ওসমানী মেডিকেল, রিকাবীবাজার, মধুশহীদ, ঘাসিটুলা, শেখঘাট, কলাপাড়া, লামাবাজার পর্যন্ত ৬০ টাকা, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, ইসলামপুর, মেজরটিলা, বাবনা পয়েন্ট ৭৫ টাকা, আখালিয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয়, কুমারগাঁও বাস টার্মিনাল ৯০ টাকা, টুকেরবাজার, শাহজালাল বিশ্ববিদ্যালয় গেইট, আখালিয়া, কুমারগাঁও বাস টার্মিনাল, শাহপরান (রহঃ) মাজার গেইট, খাদিম, টুকের বাজার ১২০ টাকা, মাসুক বাজার ১৫০, বিমানবন্দর, ক্যাডেট কলেজ, বড়শলা ১৭৫, বটেশ্বর, পীরের বাজার ১৮০ টাকা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইটের সম্মুখ থেকে বন্দরবাজার কোর্ট পয়েন্ট, আম্বরখানা পর্যন্ত ৬০ টাকা, কুমারগাও বাসটার্মিনাল, তেমুখি পয়েন্ট, টুকের বাজার ১০০ টাকা।

আম্বরখানা পয়েন্ট থেকে বন্দরবাজার পয়েন্ট, সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, বন্দরবাজার পর্যন্ত ৬০ টাকা, টিলাগড়, এমসি কলেজ, বালুচর, টুকেরবাজার ৭৫ টাকা,

বড়শলা, ক্যাডেট কলেজ, কোম্পানীগঞ্জ বাইপাস ৯০ টাকা, শাহপরান (রহঃ) মাজার গেইট, খাদিম, বিমানবন্দর, বাদাঘাট, সোনাতলা, মইয়ারচর, জালালাবাদ থানা ১২০ টাকা, সালুটিকর ১৫০ টাকা, লামাকাজী ১৮০ টাকা।

হুমায়ুন রশিদ চত্তর থেকে ওসমানী মেডিকেল ১২০ টাকা, কুমারগাঁও বাসটার্মিনাল ১৫০ টাকা।

রেলষ্টেশন পর্যন্ত বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা, জিতু মিয়া পয়েন্ট, চকের বাজার, নয়াবাজার, সিলাম, মোহম্মদপুর, বলদী আলশপাশ এলাকা পর্যন্ত ৯০ টাকা, ওসমানী মেডিকেল, লামাবাজার, রিকাবীবাজার পর্যন্ত ১২০ টাকা, আম্বরখানা সুবিদবাজার, মাজার গেইট আশপাশ এলাকা ১৫০ টাকা, কুমারগাঁও, টুকেরবাজার ১৮০ টাকা। টুকেরবাজার, তেমুখি থেকে আম্বরখানা, সুবিদবাজার, লামাকাজী, মোঘলাগাঁও, শিবেরবাজার, পিটারগঞ্জবাজার পর্যন্ত ৯০ টাকা।

মোগলাবাজার থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, রাখালগঞ্জ বাজার, আনিলগঞ্জ ৯০ টাকা, ক্বীনব্রীজ, কদমতলী, বাসটার্মিনাল, হুমায়ুন রশিদ চত্তর আশপাশ এলাকায় ১২০ টাকা।

খালোমুখ থেকে কিনব্রিজ, কদমতলী, হুমায়ূন রশিদ চত্বর, কদমতলী বাসটার্মিনাল, রেলষ্টেশন পর্যন্ত ৯০ টাকা।

কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে গোটাটিকর, পাসপোর্ট অফিস, কুশিঘাট আশপাশ এলাকায় ৬০ টাকা, পাঁচমাইল, সিরাজ উদ্দিন চত্তর পর্যন্ত ৬০ টাকা, হেতিমগঞ্জ (মেট্রোপলিটন এলাকার বাহিরে) ১৫০ টাকা।

শাহপরান মেইন গেইট থেকে আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট আশপাশ এলাকায় ১২০ টাকা।

কীন ব্রীজ, দক্ষিণপাড় (ভার্থখলা, বাবনা পয়েন্ট) থেকে চন্ডিপুল, দক্ষিণ সুরমা থানায় ৬০ টাকা, জালালপুর, কলাবাগান পর্যন্ত ১২০ টাকা, বিশ্বনাথ (কামাল বাজার হয়ে) ১৮০ টাকা।

চন্ডিপুল থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, বন্দরবাজার, সুরমা পয়েন্ট, জিতুমিয়া পয়েন্ট, তালতলা, সোবহানীঘাট বাজার, উপশহর পয়েন্ট পর্যন্ত ৯০ টাকা, রিকাবীবাজার, ওসমানী মেডিকেল আশপাশ এলাকায় ১২০ টাকা।

জেল রোড পয়েন্ট থেকে নোয়াগাঁও, সাদীপুর, সাদাটিকর, বুরহানউদ্দিন মাজার, কুশিঘাট পর্যন্ত ৭৫ টাকা, মুক্তিরচক, মীরেরচক/শাহপরাণ (রঃ) থানা গেইট, মুরাদপুর বাজার পর্যন্ত ১২০ টাকা।

জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে শাহজালাল উপশহর, শিবগঞ্জ পর্যন্ত ৫০ টাকা।

শাহী ঈদগাহ থেকে আম্বরখানা ৫০ টাকা, জেলরোড পয়েন্ট ৬০ টাকা।

বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন এলাকা থেকে টিলাগড় ৫০ টাকা, আম্বরখানা ৬০ টাকা।

জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ১৮০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সিলেট শহরের জন্য ঘন্টা ভিত্তিতে সিএনজি ভাড়া প্রতি ঘন্টায় ১৫০ টাকা এবং পরবর্তী ৩০ (ত্রিশ) মিনিটের জন্য ৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হলো।

Share Post Share

আরও পড়ুন

গোলাপগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক...

শাবিপ্রবিতে জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্কুল ও কলেজ পর্যায়ের...

শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে...

কমলগঞ্জে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ...

পড়ুন

গোলাপগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। এসময় র‍্যালিটি ঢাকাদক্ষিণ বাজারের...

শাবিপ্রবিতে জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে সচেতন করে তুলতে তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে ‘জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডের দ্বিতীয় আঞ্চলিক পর্ব’ অনুষ্ঠিত হয়েছে।‎‎ শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) আয়োজনে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহযোগিতায় অলিম্পিয়াডটি অনুষ্ঠিত...

শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে মুঠোফোনে কল দিয়ে হুমকি দেওয়া ও তার মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রিন্টিং ও ফটোকপির দোকানের এক কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত তরুণের নাম আশরাফুল ইসলাম (২৫)। তার গ্রামের বাড়ি জকিগঞ্জ। ‎‎ মঙ্গলবার...

কমলগঞ্জে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে গাছগাছালি ভেঙ্গে পড়ে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কপথ ও সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় মুন্সিবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অন্ধকারের মধ্যে দুর্ভোগ পোহাতে হয় এসএসসি পরীক্ষার্থীদের। দু’দিনের...

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ

কমলগঞ্জ প্রতিনিধি: গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বোরো ধান ও সবজি ক্ষেত। কওলার হাওরের পাশাপাশি নিম্নাঞ্চল এলাকায় ফসল ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছেন। ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে সম্পূর্ণ এলাকার বোরো ধান ও শাকসবজি বিনষ্ট হওয়ার আশঙ্কা...

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি কালভার্ট বিধ্বস্ত এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে। বৃহদ গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন...

অতিবৃষ্টির শঙ্কায় শান্তিগঞ্জের হাওরে বোরো ধান কাটায় অনিশ্চয়তা

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ: অতিবৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে শ্রমিক সংকটের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। টানা বৃষ্টিপাত ও রোদ না থাকায় ধান কাটা ও শুকানো- দুই প্রক্রিয়াই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা...

বন্যার আশঙ্কায় আধাপাকা ধান কাটতে মাঠে কৃষক:  আধুনিক যন্ত্র ও শ্রমিক সংকটে বিপাকে

জৈন্তাপুর প্রতিনিধি: আগাম বন্যার আশঙ্কায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর ও নিচু এলাকার কৃষকরা আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। এখনও পুরোপুরি পরিপক্ষ না হলেও সম্ভাব্য পানির চাপ থেকে ফসল রক্ষায় ঝুঁকি নিয়েই মাঠে নেমেছেন তারা। এতে একদিকে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা, অন্যদিকে শ্রমিক ও আধুনিক কৃষিযন্ত্রের সংকটে চরম...

দোয়ারাবাজারে তেল, শ্রমিক সংকট ও বৈরি আবহাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা

মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও তেল সংকট, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। উপজেলার হাওরাঞ্চলে ধান পাকার সঙ্গে সঙ্গে কৃষক কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও ধান কাটার ধুম পড়ায় খুশির...

কমলগঞ্জে হুমকির মুখে পরিবেশ, প্রতিবেশ; প্রশাসন নির্বিকার

টিলা, পাহাড়ি ছড়া কেটে ও ব্রিজের নিচ থেকে অবৈধভাবে মাটি বালি উত্তোলন নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: বনাঞ্চল ও চা বাগান অধ্যূষিত কমলগঞ্জ উপজেলায় প্রাকৃতিক টিলাভূমি ও সিলিকা বালু সমৃদ্ধ পাহাড়ি ছড়া কেটে নিশ্চিহ্ন করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে ব্রিজের নিচ থেকেও পলিমাটি কেটে ট্রাকযোগে স্থানান্তর করা হচ্ছে। এতে মারাত্মক হুমকির...

কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: 'সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সরকার কৃষকদের তেল পাওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দেওয়া হচ্ছে। কিছু কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সবাই তেল পাচ্ছেন। এবছর শুরু থেকেই কৃষকরা একটা আতংকের মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ এখন সবাই আতংক মুক্ত আছেন। স্বল্প...

ঢাবির সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের মানববন্ধন

‎‎শাবিপ্রবি প্রতিনিধিঃ‎‎ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একইসাথে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।‎‎শনিবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।‎‎শাবি প্রেসক্লাবের...