Homeবাছাইবিএনপিতে যোগ দিলেন রেজা...

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

আধুনিক ডেস্ক ::

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। বিএনপির আগামী সংসদ নির্বাচনে জন্য ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে। সেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।
অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চাকরি করেছেন দীর্ঘদিন। ২০১৮ সালে ওই চাকরি ছেড়ে বাংলাদেশে ফিরে ড. কামাল হোসেন গণফোরামে যোগ দেন এবং কিছু দিনের মধ্যে দলের সাধারণ সম্পাদক হন। পরে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সেখানে তাকে কেন্দ্র করে দলটিও দুই ভাগে বিভক্ত হয়। পরে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজা কিবরিয়া।
বিএনপিতে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, আমি বিএনপিতে যোগ দিয়ে খুবই গর্বিত। আমি বিএনপিতে আজকে ফরমালি জয়েন করলাম। এই দলটার ইতিহাসটা হল গণতন্ত্রের ইতিহাস। দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস…সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে রক্ষা করলেন। আর দ্বিতীয় বার শেখ হাসিনা-জেনারেলের এরশাদের সাথে গণতন্ত্র ধ্বংস এবং আমাদের বেগম খালেদা জিয়া যিনি এখন অনেক অসুস্থ…সবাই দোয়া করবেন উনার জন্য। উনি আবার এটা রক্ষা করলেন।
এটা একটা ঐতিহাসিক ভূমিকা। একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোনো দেশে দেখি না। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। উনার সাহস, উনার ব্যক্তিগত চরিত্র, উনার সততা এগুলো নিয়ে এত বছর পরও সবাই গর্ব করে। উনি যে কোয়ালিটির ছিলেন যে, এত বছর পরও গ্রামের লোক উনার কথা বলে, এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না হয়ত।
রেজা কিবরিয়া বলেন, “আমরা মনে করি, বিএনপির এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছেন বিএনপির সিনিয়র নেতারা, আমাদের দেশের নতুন প্রজন্ম, তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের যে ভিশন দেশের জন্য, এটা আগের ভিশন না। অনেক কিছু বদলে গেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনার যে রক্ত, এটা কোন কোয়ালিটির আপনারা যদি চিন্তা করেন, উনার বাপ কী ছিলেন, মা কী আছেন… এটা ইনক্রিডিবল, এটা বাংলাদেশে আর কারো ওই কোয়ালিটির ব্লাড লাইন নাই আপনাদেরকে বলতে পারি। আমরা সবাই উনাকে (তারেক রহমান) সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে।
তারেক রহমানের লন্ডনবাসের প্রসঙ্গ ধরে তিনি বলেন, এটা একদিক থেকে দুঃখজনক, আমাদের দেশের মানুষের কাছে নাই। আরেক দিক থেকে আমি এটাতে খুশি যে, উনি (তারেক রহমান) বিদেশের সব কোয়ালিটি, সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন, শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন আমি এটা আশা করি। আমি মনে করি উনার ইংল্যান্ডে থাকাও দেশের মানুষের জন্যে একটা লাভজনক জিনিস। উনি অনেক কিছু নিয়ে আসবেন এ দেশে যেটা আগে ছিল না।
রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশটাকে উন্নত করা, এশিয়ার মধ্যে প্রথম তিন দেশের মধ্যে আনা অসম্ভব কিছু না। আপনারা ভাবছেন, আমি কি রূপকথার মতো বলছি? এটা পরে দেখবেন। আমি ৩৫টা দেশে কাজ করেছি প্রায় ৪০ বছর। আপনাদেরকে বলতে পারি, আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো ‘টপ ক্লাস’ এবং এই মানুষগুলোকে দিয়ে একটা ‘টপ ক্লাস’ দেশ প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ।”
গণফোরাম, গণঅধিকার পরিষদ ঘুরে বিএনপিতে আসা এই রাজনীতিবিদ বলেন, বিএনপিকে এই সুযোগটা যদি ভোটাররা দেয়, তাহলে আপনারা দেখবেন তারা কী পারে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে তারা কী করতে পারে, আপনারা তখন দেখতে পাবেন। আমি আশা করি আমার এলাকায় নবীগঞ্জ-বাহুবল, সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি উনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়ার। আমি চাই, দেশের জন্য কাজ করতে। আমি খুব ভালো চাকরি ছেড়ে এসেছি। আপনারা জানেন, আইএমএফের চাকরি লাভজনক লোভজনক একটা চাকরি। সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্যে, দেশের মানুষের জন্যে কাজ করার জন্যে। এটা ছিল আমার বাবার স্বপ্ন। আমি আশা করি সেটা পূরণ করতে পারব।
রেজা কিবরিয়াকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া বাংলাদেশ গঠন ভূমিকা রাখতে পারবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

spot_img

Most Popular

আরও পড়ুন

ধর্মপাশায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক চিকিৎসক লাঞ্ছিত ও ভাঙচুর

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তিন মাস বয়সী...

শাবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ, সম্পাদক আল আমিন

শাবিপ্রবি প্রতিনিধি: হজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ তরুণ কলাম...

মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে ইজারাকৃত নদী দখলের অভিযোগ

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি বিধি মেনে ইজারা নেওয়া 'ঘাসী নদী...

লাখাইয়ে আমন আবাদে ব্যস্ত কৃষকরা,লক্ষ্যমাত্রা ছাড়াল আমন আবাদ

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় বর্ষার পানি নামতে থাকায় অপেক্ষাকৃত নিচু...

spot_img

পড়ুন

ধর্মপাশায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক চিকিৎসক লাঞ্ছিত ও ভাঙচুর

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তিন মাস বয়সী সিয়াম নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কে লাঞ্ছিত ও জরুরি বিভাগের কক্ষের জানালার কাঁচ এবং সেখানে থাকা একটি নেভুলাইজার মেশিন ভঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার...

শাবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ, সম্পাদক আল আমিন

শাবিপ্রবি প্রতিনিধি: হজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল আমিন মনোনীত হয়েছেন। শনিবার(১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সভাপতি মো. রুহুল আমিন...

মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে ইজারাকৃত নদী দখলের অভিযোগ

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি বিধি মেনে ইজারা নেওয়া 'ঘাসী নদী ২য় খণ্ড' দখলের চেষ্টা ও মাছ লুটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার ও সমিতির সম্পদ রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৎস্যজীবী সমিতি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর)...

লাখাইয়ে আমন আবাদে ব্যস্ত কৃষকরা,লক্ষ্যমাত্রা ছাড়াল আমন আবাদ

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় বর্ষার পানি নামতে থাকায় অপেক্ষাকৃত নিচু জমিও এখন আমন চাষের আওতায় আনা হয়েছে। হাওর অধ্যুষিত এ উপজেলায় ধানই প্রধান ফসল। উপজেলার ছয়টি ইউনিয়নে চলতি মৌসুমে রোপা আমনের আবাদ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে রোপণ করা বিস্তীর্ণ আমন জমিতে মৃদু বাতাসে দুলছে সবুজ ধানের পাতা।...

কোম্পানীগঞ্জের রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তাকিম আহমেদ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোহাম্মদ তারেক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪ ধারার বিধান অনুযায়ী...

শাবিপ্রবিতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রেড ওয়ারিয়র্স

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হল প্রশাসনের উদ্যোগে আয়োজিত 'শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রেড ওয়ারিয়র্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আলফা উলফসকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে দলটি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সৈয়দ মুজতবা আলী হল মাঠে...

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধান চাষাবাদ বিষয়ে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণগাঁও ও শত্রুমর্দন গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড...

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আল আমিন (২৮) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার ডাকঘর...

ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্ঠা গ্রেফতার ২

মো:ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের সড়কে এক কলেজ ছাত্রী (২২) ও তাঁর বড় বোন (২৪) কে যৌন নিপীড়ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীটির ভগ্নপতি (২৮) কে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা...

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যােগে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউএস বাংলা...

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ রোহান মন্ডল লিখন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব রায়। বুধবার(২সেপ্টেম্বর) এক সংবাদ...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইন্ডাসট্রিয়াল উইজার্ডস -কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ মুজতবা আলী হল দল। ১৭...