Homeশীর্ষ সংবাদহাওর এলাকায় উড়াল সড়ক...

হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো রাস্তার সিসি ব্লক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

ধর্মপাশা ও মধ্যনগর  সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ভাটাপাড়া পর্যন্ত রাস্তা পাকাকরণ ও রাস্তার দুই পাশে সিসি ব্লক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 

ঠিকাদার এ কাজের শুরু থেকেই নিম্নমানের উপকরণ দিয়ে যেনতেনভাবে কাজ চালিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছেনা। 

এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট এলজিইডি কার্যালয়ের কর্মকর্তাদের ম্যানেজ করেই ঠিকাদার এমন অনিয়ম করে যাচ্ছে।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ধর্মপাশা উপিসি, বাদশাগঞ্জ বাজার ভায়া মহিশেরকান্দা বাজার পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা নির্মাণ ও দুই পাশে সিসি ব্লক বসানোর জন্য ২৮ কোটি সাড়ে ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। আর এ কাজের দায়িত্ব পান কিশোরগঞ্জের হামীম ইন্টারন্যাশনাল এন্ড চ্যালেঞ্জার (জেভি) নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি চলতি বছরের ১৩ মার্চ শুরু করে ২০২৬ সালের ১৪ জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে। স্থানীয়দের অভিযোগ এ কাজের শুরু থেকেই সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। অনুসন্ধ্যানে দেখা যায়, ঠিকাদার স্থানীয়দের চোখ এড়াতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কচুয়ারচর এলাকায় কংস নদের তীরবর্তী একটি জায়গা ভাড়া নিয়ে ভিট বালু ও নিম্নমানের সিঙ্গেল পাথর দিয়ে সেখানে ব্লক তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে সপ্তাহ খানেক আগে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দিন সেখানে গিয়ে এ কাজে ব্যবহৃত প্রায় ২৫-৩০ হাজার ঘন ফুট নিম্নমানের সিঙ্গেল পাথর দেখতে পান এবং ওইসব নিম্নমানের পাথর সেখান থেকে অপসারণের জন্য ঠিকাদারকে নির্দেশ দেন। কিন্তু বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে সেখানে গিয়ে দেখা যায় প্রকৌশলীর নির্দেশ অমান্য করে ঠিকাদার ওইসব নিম্নমানের সিঙ্গেল পাথর ও ভিট বালু ব্যবহার করেই জোরেসুরে ব্লক তৈরীর কাজ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, এরই মধ্যে ঠিকাদার বাতিলকৃত প্রায় ২০ হাজার ঘন ফুট নিম্নমানের সিঙ্গেল পাথর ও ভিট বালু দিয়ে ৯০ হাজার ব্লকের মধ্যে প্রায় ৩০ হাজার ব্লক তৈরী করেছেন।

মোহনগঞ্জের কচুয়ারচর গ্রামের বাসিন্দা সাইদুর মিয়া ও হাবিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজটি অন্য উপজেলার হওয়ায় আমরা প্রতিবাদ করতে পারছিনা। নিম্নমানের সামগ্রী দিয়ে যেভাবে কাজ করছে তা আমাদের উপজেলার কাজ হলে এলাকাবাসী প্রতিবাদ করে অবশ্যই কাজটি বন্ধ করে দিতাম।

ধর্মপাশা উপজেলার প্রকল্প এলাকা সংলগ্ন খয়েরদিচর গ্রামের বাসিন্দা ও সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বারেক বাক্কি বলেন, শুরু থেকেই ঠিকাদার এ কাজে নিম্নমানের পাথর ও বালু ব্যবহার করে আসছেন। কিন্তু প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তিনি আরো বলেন, মূলত ঠিকাদার এ কাজের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদেরকে মোটা অংকের পার্সেন্টিস দিয়েই এভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়েই এ কাজটি করে যাচ্ছে।

একই ধরনের মন্তব্য করেন, একই এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন, কাজী নিজাম উদ্দিন, মজিবুর রহমান মজুমদার, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমানসহ আরও অনেকেই।

অভিযোগের ব্যাপারে ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি ক্ষিত্তিবাস দাসকে ফোন করা হলেও তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানান। কিন্তু পরে একাধিকবার কল করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দিন বলেন, সরেজমিন পরিদর্শন করে এ কাজে ব্যবহৃত প্রায় ২৫-৩০ হাজার ঘন ফুট নিম্নমানের সিঙ্গেল পাথর দেখতে পেয়ে ঠিকাদারকে তা ব্যবহার করতে নিষেধ করেছি। পরবর্তীতে ওইসব সিঙ্গেল পাথর যাচাই-বাছাই করে ব্লক তৈরীর উপযোগী মনে হওয়ায় ওইসব পাথর ব্যবহারের জন্য ঠিকাদারকে অনুমতি দেই। তবে তারা এ কাজের সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছেন বলেও তিনি জানান।

সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে ঠিকাদারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলার পাশাপাশি  বিষয়টি খতিয়ে দেখবো।

Share Post Share

আরও পড়ুন

সিলেটের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগের পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগের উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আধুনিক রিপোর্ট :: সিলেটের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার, দূর হবে সড়ক...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

আধুনিক ডেস্ক :: আট হাজার মিটার (২৬,২৪৬ ফুট) বা ততোধিক উচ্চতার পর্বত...

গোলাপগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক...

শাবিপ্রবিতে জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্কুল ও কলেজ পর্যায়ের...

পড়ুন

সিলেটের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগের পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগের উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আধুনিক রিপোর্ট :: সিলেটের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার, দূর হবে সড়ক ও রেল যোগাযোগে ভোগান্তিও, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

আধুনিক ডেস্ক :: আট হাজার মিটার (২৬,২৪৬ ফুট) বা ততোধিক উচ্চতার পর্বত আছে পৃথিবীতে চৌদ্দটি। ২০২৫ সাল পর্যন্ত এই ১৪টি পর্বত চূড়ার মধ্যে চারটি পর্বতের চূড়া ছুঁয়েছেন পর্বতারোহী বাবর আলী, যে কৃতিত্ব নেই আর কোন বাংলাদেশির। আর শনিবার (২ মে) ভোরে বাবর নিজেকে নিয়ে গেলেন আরেকটু উচ্চতায়। বাংলাদেশ...

গোলাপগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। এসময় র‍্যালিটি ঢাকাদক্ষিণ বাজারের...

শাবিপ্রবিতে জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে সচেতন করে তুলতে তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে ‘জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডের দ্বিতীয় আঞ্চলিক পর্ব’ অনুষ্ঠিত হয়েছে।‎‎ শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) আয়োজনে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহযোগিতায় অলিম্পিয়াডটি অনুষ্ঠিত...

শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে মুঠোফোনে কল দিয়ে হুমকি দেওয়া ও তার মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রিন্টিং ও ফটোকপির দোকানের এক কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত তরুণের নাম আশরাফুল ইসলাম (২৫)। তার গ্রামের বাড়ি জকিগঞ্জ। ‎‎ মঙ্গলবার...

কমলগঞ্জে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে গাছগাছালি ভেঙ্গে পড়ে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কপথ ও সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় মুন্সিবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অন্ধকারের মধ্যে দুর্ভোগ পোহাতে হয় এসএসসি পরীক্ষার্থীদের। দু’দিনের...

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ

কমলগঞ্জ প্রতিনিধি: গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বোরো ধান ও সবজি ক্ষেত। কওলার হাওরের পাশাপাশি নিম্নাঞ্চল এলাকায় ফসল ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছেন। ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে সম্পূর্ণ এলাকার বোরো ধান ও শাকসবজি বিনষ্ট হওয়ার আশঙ্কা...

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি কালভার্ট বিধ্বস্ত এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে। বৃহদ গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন...

অতিবৃষ্টির শঙ্কায় শান্তিগঞ্জের হাওরে বোরো ধান কাটায় অনিশ্চয়তা

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ: অতিবৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে শ্রমিক সংকটের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। টানা বৃষ্টিপাত ও রোদ না থাকায় ধান কাটা ও শুকানো- দুই প্রক্রিয়াই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা...

বন্যার আশঙ্কায় আধাপাকা ধান কাটতে মাঠে কৃষক:  আধুনিক যন্ত্র ও শ্রমিক সংকটে বিপাকে

জৈন্তাপুর প্রতিনিধি: আগাম বন্যার আশঙ্কায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর ও নিচু এলাকার কৃষকরা আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। এখনও পুরোপুরি পরিপক্ষ না হলেও সম্ভাব্য পানির চাপ থেকে ফসল রক্ষায় ঝুঁকি নিয়েই মাঠে নেমেছেন তারা। এতে একদিকে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা, অন্যদিকে শ্রমিক ও আধুনিক কৃষিযন্ত্রের সংকটে চরম...

দোয়ারাবাজারে তেল, শ্রমিক সংকট ও বৈরি আবহাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা

মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও তেল সংকট, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। উপজেলার হাওরাঞ্চলে ধান পাকার সঙ্গে সঙ্গে কৃষক কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও ধান কাটার ধুম পড়ায় খুশির...

কমলগঞ্জে হুমকির মুখে পরিবেশ, প্রতিবেশ; প্রশাসন নির্বিকার

টিলা, পাহাড়ি ছড়া কেটে ও ব্রিজের নিচ থেকে অবৈধভাবে মাটি বালি উত্তোলন নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: বনাঞ্চল ও চা বাগান অধ্যূষিত কমলগঞ্জ উপজেলায় প্রাকৃতিক টিলাভূমি ও সিলিকা বালু সমৃদ্ধ পাহাড়ি ছড়া কেটে নিশ্চিহ্ন করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে ব্রিজের নিচ থেকেও পলিমাটি কেটে ট্রাকযোগে স্থানান্তর করা হচ্ছে। এতে মারাত্মক হুমকির...