Homeখেলা১৭৯ রানে জয়, রেকর্ড...

১৭৯ রানে জয়, রেকর্ড হলো না ৫ রানের জন্য

স্পোর্টস ডেস্ক ::

ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা ১৮৩ রানের। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডকে এই ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। মিরপুরে বৃহস্পতিবার সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল মিরাজদের। ওয়েস্ট ইন্ডিজ যখন ৯৭ রানে নবম উইকেট খোয়াল, পিছিয়ে ছিল ১৯৯ রানে। বাংলাদেশকে রেকর্ড করতে দেননি আকিল হোসেন। খারি পিয়েরকে নিয়ে ১০ম উইকেটে ২০ রান যোগ করেছেন। জুটিতে পিয়েেরের অবদান শূন্য রান। ১৫ বলে ২৭ রান করে মিরাজের বলে বোল্ড হয়েছেন আকিল।

২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ জয়ের পর টানা চারটি সিরিজে হার প্রশ্ন তুলে দিয়েছিল বাংলাদেশের ওয়ানডে সামর্থ্য নিয়েই। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হার নতুন করে তুলেছিল সে প্রশ্ন। মিরপুরে শেষ ম্যাচটা ১৭৯ রানের বড় ব্যবধানে জিতে যেটি মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ দল আপাতত দূরেই সরিয়ে দিল। ওয়ানডেতে এটি এখন রানের হিসাবে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় সর্বোচ্চ ব্যবধানে।

২৫.২ ওভার একসঙ্গে থেকে ১৭৬ রানের ওপেনিং জুটি গড়েছেন সাইফ-সৌম্য, যা শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। অবশ্য ২০২০ সালে তামিম ইকবাল-লিটন দাসের ২৯২ রানের পর ওয়ানডেতেই বৃহস্পতিবারের ১৭৬ এখন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৮ সালের জানুয়ারির পর ওয়ানডেতে মিরপুরে বাংলাদেশের প্রথম ৫০ ছোঁয়া উদ্বোধনী জুটিও। আর দলীয় সংগ্রহ ২৯৬ গত সাত বছরের মধ্যে মিরপুরের মাঠে ওয়ানডেতে যা বাংলাদেশের সর্বোচ্চ।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুঁড়িয়ে গেছে ১১৭ রানেই। ৩০.১ ওভারের ইনিংসে বল করেছেন শুধু বাংলাদেশের চার স্পিনার, একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান একটি বলও নয়। বাঁহাতি নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন ৩টি করে ও আরেক বাঁহাতি তানভীর ইসলাম এবং অফ স্পিনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২টি করে উইকেট। বড় রানের তাড়ায় একটু তাড়াহুড়া ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে, যেটির সুযোগ নিয়েছেন বাংলাদেশের বোলার-ফিল্ডাররা।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতির করা ১৬তম ওভারে ছক্কা মেরে দলের রান তিন অঙ্কে নিয়ে যান ওই ওভারেরই প্রথম বলে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া সাইফ। ওভারের শেষ বলে চার মেরে ওয়ানডেতে নিজের প্রথম ফিফটিও পেয়ে যান তিনি। সৌম্য পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি। দুই ওপেনারের সৌজন্যে ২০ ওভারেই বাংলাদেশের রান হয়ে যায় বিনা উইকেটে ১৩৯। সৌম্যর চার আর সাইফের ছক্কায় অ্যালিক অ্যাথানেজের ওই ওভারে আসে ১৩। পুরো ইনিংসে মারা ১৪টি ছক্কা ওয়ানডের এক ইনিংসেই বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছুঁয়েছে।  যেভাবে খেলছিলেন তাতে সৌম্য-সাইফ দুজনই সেঞ্চুরি পেতে পারতেন। সাইফের ৭২ বলে ৮০ রানের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা। ২৬তম ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে আরেকটি ছক্কা মারতে গিয়েই লং অনে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন সাইফ। দলের ১৮১ রানে ৪ ছক্কা ও ৭ চারে সৌম্যর ৮৬ বলে ৯১ রানের ইনিংস শেষ হয়েছে হতাশা ছড়িয়ে। ২৯তম ওভারে আকিল হোসেনের ঝুলিয়ে দেওয়া এক বলে মিডউইকেটে আকিম অগাস্টের হাতে ক্যাচ দেন সৌম্য। অল্প সময়ের মধ্যে থিতু দুই ব্যাটসম্যান আউট হয়ে গেলে যা হয়, সাইফ আর সৌম্যর বিদায়ের পর বাংলাদেশের ইনিংসও গতি হারাতে থাকে। পরের ১১ ওভারে তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন মিলে তুললেন ৫০ রান। ৪০তম ওভারে হৃদয় আউট হয়ে গেলে শেষ ১০ ওভারে দ্রুত রান তুলতে আগে পাঠানো হয় রিশাদ হোসেন ও নাসুম আহমেদকে। কিন্তু এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম ৪ উইকেট নেওয়া আকিল ৪৬তম ওভারেই ফেরান মাহিদুল, রিশাদ ও নাসুমকে। তারপরও নাজমুলের ৫৫ বলে ৪৪-এর পর শেষ দিকে নুরুল হাসানের এক ছক্কা এক চারে ৮ বলে অপরাজিত ১৬ আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ১৭ বলে ১৭ রানে তিন শর কাছাকাছি চলে যায় বাংলাদেশ।

spot_img

Most Popular

আরও পড়ুন

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম।...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র...

spot_img

পড়ুন

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব অভিযানে মোট ৪৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি বিশেষ টহল...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের...

নদী গর্ভে বিলীনের পথে গোলাপগঞ্জের শদাই শাহ (র:) এর মাজার

রুহুল আমিন, গোলাপগঞ্জ: এক সময় যেখানে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকিরের মধুর আওয়াজে কম্পিত হত পুরো এলাকা।সমাগম ছিল মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকের।দূর দুরান্ত হতে শিরনী নিয়ে আসতেন অসংখ্য ভক্ত ও আশেকান। আজ ভাঙ্গনের মুখে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ। স্থানীয়...

‎শাবির পরিবহন সেবা  সীমিত করায় ভোগান্তিতে শিক্ষার্থীরা,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে সীমিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।‎ ইরান-ইজরাইল ও আমেরিকা যুদ্ধের কারনে দেশে তেলের তীব্র সংকট...

শাবির সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে শাওন-রবিন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি:‎‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) শাখার ১০ম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নবঘোষিত কমিটির সভাপতি অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীশাওন দেবনাথ এবং সাধারণ সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী রবিন সরকার।‎‎ শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ের এক্সটেনশন গ্যালারি...

দক্ষতা উন্নয়নে শাবি প্রেসক্লাব কর্তৃক ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।‎‎ অনুষ্ঠানে...