আধুনিক ডেস্ক ::
সুরমার জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সিলেটে শেষ হলো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টা থেকে কিন ব্রিজের নীচে চাঁদনিঘাটে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জন শুরু হয়। ঢাক-ঢোল ও নৃত্যের সাথে কয়েক শ ট্রাকে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে সেখানে জড়ো হন পূজারীরা। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ বছর সিলেট জেলা ও মহানগরে মোট ৬১৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সিলেট মহানগরে সর্বজনীন ১৪২টি ও পারিবারিক ২০টি পূজা অনুষ্ঠিত হয়। জেলায় সর্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি পূজা হয়েছে।
