Homeজাতীয়ভারতের সঙ্গে আমাদের সমস্যা...

ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে, কারণ ছাত্ররা যেটা করেছে, সেটা তারা পছন্দ করেনি : প্রধান উপদেষ্টা

আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ প্রসঙ্গে আলোচনায় তিনি বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনার কথাও উল্লেখ করেছেন। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিউং–ওহা ক্যাং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা।

আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এ ধরনের সহযোগিতার মাধ্যমে আমাদের সবাই (আঞ্চলিক অর্থনীতিতে) উপকৃত হয়। তাই আমি বলেছি, আমাদের আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবা উচিত। এটাই আমাদের করা উচিত। এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে। কারণ, ছাত্ররা যেটা করেছে, সেটা তারা পছন্দ করেনি। তারা (ভারত) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সব সমস্যা তৈরি করেছেন এবং তরুণদের হত্যা করেছেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এবং এটাই ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। তা ছাড়া অপর পক্ষ (ভারত) থেকে ভুয়া খবরও আসছে। এটা খুব খারাপ বিষয়।

বাংলাদেশে ইসলামপন্থীদের আন্দোলন হয়েছে বলে অপপ্রচার করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা বলেছে, এরা তালেবান এবং এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা এমনটাও বলেছে।রসিকতার সুরে তিনি ব‌লেন, আমিও একজন তালেবান। আমার দাড়ি নেই, মাত্রই তা বাড়িতে রেখে এসেছি।

এ সময় সার্কসহ আঞ্চলিক সংস্থার গুরুত্বও তুলে ধরেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আঞ্চলিক অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশও আপনার দেশে বিনিয়োগ করবে। এটাই সার্কের ধারণা।’

সার্ক সম্পর্কে প্রধান উপ‌দেষ্টা বলেন, সার্কের পুরো ধারণা বাংলাদেশে তৈরি হয়েছে এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজধানীতে রাজধানীতে এই ধারণা প্রচার করেছে। তিনি বলেন, সার্ক একটি পরিবারের মতো, যার মূল ভাবনা ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্র করা। তরুণেরা যেন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, শিক্ষা ও ব্যবসায় অংশগ্রহণ করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, একে অপরের দেশে সফর করা, বন্ধুত্ব গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়াশোনা করা এবং দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটাই মূল ধারণা। তবে কিছুকাল আগে এটি কোনো এক দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খায়নি। তাই আমরা এটিকে স্থগিত করতে বাধ্য হই। আমরা দুঃখিত এবং সবাইকে আবারও একত্র করতে চাই। এটাই আমাদের সমস্যাগুলোর সমাধানের একমাত্র পথ।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, আমি বললাম, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী এবং ভারতের সাতটি রাজ্যের দিকে তাকাচ্ছেন না কেন। বাংলাদেশের পূর্বাঞ্চলে সাতটি রাজ্য রয়েছে, যেগুলোর সাগরের সঙ্গে কোনো সংযোগ নেই। এগুলো স্থলবেষ্টিত অঞ্চল।’

প্রধান উপদেষ্টা বলেন, আসিয়ানের বর্তমান চেয়ার মালয়েশিয়া। সবাইকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গেই সমঝোতায় আসা সহজ নয়, বিশেষ করে মিয়ানমার, যাদের রোহিঙ্গাবিষয়ক সমস্যা রয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘সে কারণে তারা হয়তো এগিয়ে আসবে না, তবে আমরা কাজ চা‌লি‌য়ে যাব। আমরা মনে করি না, এটি মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে স্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি করবে। আমাদের তা করার দরকার নেই। তাই সব সমস্যা সমাধান করতে হবে। রোহিঙ্গারা চাইলে মিয়ানমারে ফিরে যেতে পারবে, তাদের ঘরবাড়ি, ব্যবসা ও পেশায় ফিরে যেতে পারবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। একে অপরের সঙ্গে বিরোধ করা কারও জন্যই উপকারী নয়। তাই সমস্যার সমাধান করতে হবে।’

বাংলাদেশের আসিয়ানের অনানুষ্ঠানিক সদস্য হওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে অধ‌্যাপক ইউনূস বলেন, ‘আমরা এটা করতে পারি। আসিয়ান একটি ভালো প্ল্যাটফর্ম, যেখানে আঞ্চলিক সমন্বয় ও আন্তসংযোগ গড়ে তোলা সম্ভব।’

spot_img

Most Popular

আরও পড়ুন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

আধুনিক ডেস্ক ::২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের...

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

spot_img

পড়ুন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

আধুনিক ডেস্ক ::২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট ২০২৬। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য জানান। পূর্বঘোষণা অনুযায়ী, ২০ জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। এর...

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আধুনিক ডেস্ক :: ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের 'গণহত্যার' অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ -এ...

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড....

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে দুই ছেলে–মেয়েসহ বাংলাদেশি নারী নিহত

আধুনিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তার ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ...

শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক শোকবার্তায়...

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা টিপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এমদাদ হোসেন টিপু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু আগামী উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত (সম্ভাব্য) চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা...

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা।...