Homeখেলাক্যাচ ছাড়ার পর বাজে...

ক্যাচ ছাড়ার পর বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক ::
এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে টস জিতে বোলিং নিয়ে দুর্দান্ত মোমেন্টাম পেয়েছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারে উইকেট নেওয়ার পর ৪৯ রানে তুলে নিয়েছিল পাকিস্তানের ৫ উইকেট। পরেই তিন ক্যাচ ফেলে মোমেন্টাম হারায় বাংলাদেশ। সুযোগ নিয়ে ৮ উইকেটে ১৩৫ রান তুলে ফেলে পাকিস্তান। জবাব দিতে নেমে তাওহীদ হৃদয়-জাকের আলীদের ব্যাটিং ব্যর্থতায় ১১ রানে হেরেছে বাংলাদেশ। ফাইনালে উঠে গেছে পাকিস্তান। রোববার শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে সালমান আগার দল।

শুরুতে ব্যাটিং করা পাকিস্তানের হয়ে মিডলে ব্যাট করা অধিনায়ক সালমান আগা ২৩ বলে ১৯ রানের ইনিংস খেলেন। জীবন পাওয়া পেসার শাহীন আফ্রিদি দুই ছক্কার শটে ১৩ বলে ১৯ রান করেন। মোহাম্মদ হারিসও জীবন পান। তিনি ২৩ বলে দলের পক্ষে সর্বাধিক ৩১ রানের ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কা মারেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ১৫ বলে দুই ছক্কা ও এক চারে ২৫ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৯ বলে ১৪ রান যোগ করেন।

জবাব দিতে নেমে বাংলাদেশও প্রথম ওভারে উইকেট হারায়। হুক খেলতে গিয়ে তানজিদ তামিমকে বসিয়ে একাদশে রাখা পারভেজ ইমন শূন্য করে ফিরে যান। ইনজুরির কারণে লিটন দাস খেলতে না পারায় তিনে ব্যাটিংয়ে নেমে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন তাওহীদ হৃদয় (১০ বলে ৫ রান)। পরেই সেট হওয়া ও আশা দেওয়া সাইফ হাসান ১৫ বলে দুই ছক্কা ও এক চারে ১৮ রান করে ফিরলে ২৯ রানে ৩ উইকেট হয়ে যায় বাংলাদেশ। চাপ জেঁকে বসে।

ওই চাপ আর কাটিয়ে উঠতে পারেননি নুরুল হাসান-জাকের আলীরা। চারে ব্যাট করতে নেমে যেমন শেখ মাহেদী ১০ বলে ১১ রান করেন। পাঁচে নেমে প্রথম বলেই এজড হয়ে ছক্কা পাওয়া নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত ধুঁকে ধুঁকে ২১ বলে ১৬ রান করে আউট হন। জাকের আলী ৫ রান করে আউট হন। আশা দেওয়া শামীম পাটোয়ারি ২৫ বলে ৩০ রান করে সপ্তম ব্যাটার হিসেবে দলের ৯৭ রানে আউট হতেই বাংলাদেশ দলের ফাইনালের আশা শেষ হয়। রিশাদ ১৬ রান করে শেষটায় হারের ব্যবধান ছোট করেন।

বাংলাদেশের পেসার ও স্পিনাররা বোলিং খারাপ করেননি। তাসকিন আহমেদ ও শেখ মাহেদী ৪ ওভারে ২৮ করে রান দিয়েছেন যথাক্রমে তিন ও দুই উইকেট পান। সমান রান দিয়ে তানজিম উইকেট শূন্য ছিলেন। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। এক উইকেট পাওয়া মুস্তাফিজ ৪ ওভারে ৩৩ রান খরচা করেন। পাকিস্তানের শাহিন আফ্রিদি ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩টি ও হারিস রউফ ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। সাইম ৪ ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

spot_img

Most Popular

আরও পড়ুন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

আধুনিক ডেস্ক ::২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের...

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

spot_img

পড়ুন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

আধুনিক ডেস্ক ::২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট ২০২৬। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য জানান। পূর্বঘোষণা অনুযায়ী, ২০ জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। এর...

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আধুনিক ডেস্ক :: ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের 'গণহত্যার' অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ -এ...

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড....

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে দুই ছেলে–মেয়েসহ বাংলাদেশি নারী নিহত

আধুনিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তার ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ...

শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক শোকবার্তায়...

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা টিপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এমদাদ হোসেন টিপু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু আগামী উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত (সম্ভাব্য) চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা...

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা।...