কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে ও রোপওয়ে (বাঙ্কার) সংরক্ষিত এলাকায় বালু উত্তোলনের দায়ে ১জন কে ৩ মাসের জেল, ২০টি বারকি নৌকা জব্দ ও ২টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (ওসি), তদন্ত সুজন চন্দ্র কর্মকারসহ একদল পুলিশ সদস্য।
কারাদণ্ডপ্রাপ্ত হলেন, উপজেলার ভোলাগঞ্জ রুস্তমপুর গ্রামের জগম্বর আলী’র পুত্র মোহাম্মদ মামুন আহমেদ (২২)। এবং তাকে গত ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ দণ্ডবিধি ৩৭৯/৪৩১ ধারায় মামলা দায়ের করা আসামি হিসেবে দেখানো হয়।
ওসি রতন শেখ জানান, ভোলাগঞ্জ সাদাপাথর চুরি কাণ্ডে জড়িত বারকি নৌকার লাইনম্যান, গভীর রাত্রে ধলাই ব্রিজের পাশ থেকে আটক করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার
রবিন মিয়া জানান, এক জনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লীজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
