Homeখেলাআফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের...

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ::

সুপার ফোরে উঠতে হলে আফগানিস্তানকে হারানোর বিকল্প ছিল না বাংলাদেশের। আপাতত প্রথম লক্ষ্যে সফল হয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। মোস্তাফিজের করা শেষ ওভারের শেষ বলে নুর আহমেদ নুরুল হাসানের হাতে ক্যাচ দিতেই শেষ ম্যাচ। ১৪৬ রানে অলআউট আফগানিস্তান। এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল বাংলাদেশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৪ রান করেছিল বাংলাদেশ। পারভেজ ইমনের জায়গায় একাদশে ফিরে সাবলীল ব্যাটিং করতে না পারলেও তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে ৬৩ রান যোগ করেন সাইফ হাসান। ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলে তিনি। নতুন বলে শট খেলতে ব্যর্থ হওয়া এই ব্যাটার দুটি চার ও একটি ছক্কা মারেন। পরেই সাজঘরে ফেরা অধিনায়ক লিটন দাস ১১ বলে ৯ রান করেন।

ঝড়ো ব্যাটিংয়ে রান বাড়িয়ে নেওয়া তানজিদ তামিম তৃতীয় ব্যাটার হিসেবে দলের ১০৪ রানে ফিরে যান। তার ব্যাট থেকে ৩১ বলে ৫২ রান আসে। তিনি চারটি চার ও তিনটি ছক্কা তোলেন। চারে ব্যাট করা তাওহীদ হৃদয় এদিনও প্রত্যাশা মেটাতে পারেননি। তিনি ২০ বলের মুখোমুখি হয়ে ২৬ রান করেন। একটি করে চার ও ছক্কা মারেন। স্লগে শামীম ১১ বলে ১১ রান করেন। জাকের ১৩ বলে ১২ ও সোহান ৬ বলে ১২ রানের হার না মানা ইনিংস খেলেন। রান প্রত্যাশা ১৭০ রানের ওপরে থাকলেও দেড়শ’র পরই আটকে যায় বাংলাদেশ।

লড়াই করার পুঁজি পেলেও শঙ্কার কারণ হয় লিটন দাসদের একজন বোলার কম নিয়ে একাদশ সাজিয়ে পার্ট টাইম স্পিনার সাইফ হাসান ও শামীম পাটোয়ারির অফ স্পিনে ভরসা রাখায়। রশিদ খান ও নুর আহমেদদের বোলিং ওই শঙ্কা আরও প্রকট করে। স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ আহমেদ এবং পেসার মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করলেও শঙ্কা সত্যি প্রমাণ করেন সাইফ ও শামীম। 

নাসুম যেখানে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এবং রিশাদ ৪ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন, সেখানে সাইফ ৩ ওভারে দিয়েছেন ৩৯ রান। শামীম ১ ওভারে হজম করেছেন ১৬ রান। তাদের ৪ ওভারে ৫৫ রান খেয়ে হারতে বসা দলকে বাঁচিয়েছেন মুস্তাফিজ। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ১৯তম ওভারে ৫ রান দিয়ে জোড়া শিকার করেছেন। তাসকিন তার ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ২ উইকেট।

আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে উঠল বাংলাদেশ। দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে শ্রীলঙ্কা নেট রান রেটের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। শ্রীলঙ্কার নেট রাট রেট ‍+১.৫৪৬, বাংলাদেশের –০.২৭০।

এই শ্রীলঙ্কার হাতেই অবশ্য বাংলাদেশের সুপার ফোরে ওঠার চাবিকাঠি। বৃহস্পতিবার শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার ফোরে। তবে আফগানিস্তান জিতে গেলে আফগানরা উঠে যাবে সুপার ফোরে।

spot_img

Most Popular

আরও পড়ুন

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের প্রত্যাখ্যান, ওয়াকআউট

আধুনিক ডেস্ক :: সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২...

৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাড়বে চিকিৎসা সেবার সক্ষমতা

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত...

চাকরির পরীক্ষা দিতে ঢাকা গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জের রাজন, লাশ মিলল হবিগঞ্জের বাহুবলে

হবিগঞ্জ প্রতিনিধি :: চাকরির জন্য পরীক্ষা (ইন্টারভিউ) দিতে ঢাকা গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জের...

উচ্চশিক্ষায় এআই ও প্রযুক্তি দক্ষতা অপরিহার্য: ইউজিসি সদস্য ড. মামুন

শাবিপ্রবি প্রতিনিধি দেশের উচ্চশিক্ষাকে যুগান্তকারী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে নিরবচ্ছিন্ন গবেষণা,...

spot_img

পড়ুন

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের প্রত্যাখ্যান, ওয়াকআউট

আধুনিক ডেস্ক :: সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার রাতে সংসদে এ কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল...

৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাড়বে চিকিৎসা সেবার সক্ষমতা

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য জেলা শহরের হাসপাতালে রোগী পাঠানোর প্রয়োজনও অনেকাংশে কমে আসবে। স্বাস্থ্য...

চাকরির পরীক্ষা দিতে ঢাকা গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জের রাজন, লাশ মিলল হবিগঞ্জের বাহুবলে

হবিগঞ্জ প্রতিনিধি :: চাকরির জন্য পরীক্ষা (ইন্টারভিউ) দিতে ঢাকা গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জের মাহবুব সরোয়ার রাজন (৩০)। পরীক্ষা শেষে শুক্রবার ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি রাজনের। রোববার হবিগঞ্জ থেকে তার তার মরদেহ উদ্ধার করা হয়। রাজন জকিগঞ্জ উপজেলার গন্ধগত্ত এলাকার বাসিন্দা। রাজন...

উচ্চশিক্ষায় এআই ও প্রযুক্তি দক্ষতা অপরিহার্য: ইউজিসি সদস্য ড. মামুন

শাবিপ্রবি প্রতিনিধি দেশের উচ্চশিক্ষাকে যুগান্তকারী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে নিরবচ্ছিন্ন গবেষণা, সৃজনশীল উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই চরম প্রতিযোগিতামূলক বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল প্রথাগত সনদ...

বিয়ানীবাজারে মেয়েকে হত্যার ঘটনায় বাবা গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে ঘটনায় তার বাবা আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে গোপন তথ্যেরে ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার (১২ জুলাই) দুপুরে আদালতে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দিয়েছেন আবু বক্কর। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর...

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শাবিপ্রবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোকবার্তা প্রকাশ করা হয়। রোববার...

শাবিপ্রবিতে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের মানবাধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সোচ্চার স্টুডেন্টস' নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টারের উদ্যোগে "মানবাধিকার এবং ছাত্র-সক্রিয়তা: সুযোগ ও দায়িত্ব" শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারি রুম-২-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের...

লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরশিয়া ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা বাপ্পি আহমেদের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় যে, উপজেলার পূর্ব রুহিতনশী গ্রামের বাসিন্দা ইলিয়াস মিয়া তালুকদারের মেয়ে জান্নাত আক্তার (মৌসুমী) শিশু...

শাবি ছাত্রীদের সিট বাতিল সংক্রান্ত ২০১০ সালের পুরনো খবর নিয়ে বিভ্রান্তি

শাবিপ্রবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীদের হল সংক্রান্ত একটি পুরনো খবরকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। গত ২৯ আগস্ট ২০১০ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় “শাবি ছাত্রীদের বিয়ে হলেই সিট বাতিল” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। দীর্ঘ ১৬...

সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির...

শাবিপ্রবির কাইজেন সাস্ট’র ১৫তম কমিটি গঠন: সভাপতি ফখরুল, সাধারণ সম্পাদক রাফিয়া

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমভিত্তিক সংগঠন 'কাইজেন সাস্ট'র ১৫তম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী মো. ফখরুল ইসলাম এবং সাধারন...

জন্মস্থান মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন

আধুনিক ডেস্ক :: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বৃহস্পতিবার (৯ জুলাই) তার জন্মস্থান দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হয়েছে। সেখানকার পবিত্রতম ধর্মীয় স্থাপনা ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হয়। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন। বৃহস্পতিবার খামেনির মরদেহ একটি ট্রাকে করে মাশহাদের জনাকীর্ণ সড়ক দিয়ে...