Homeজাতীয়করোনার টিকা বঙ্গভ্যাক্সের মার্কিন...

করোনার টিকা বঙ্গভ্যাক্সের মার্কিন পেটেন্ট অর্জন

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশের গ্লোব বায়োটেকের আবিষ্কৃত কোভিড-১৯ টিকা বঙ্গভ্যাক্স মার্কিন পেটেন্ট (মেধাস্বত্ব) পেয়েছে। বাংলাদেশের ইতিহাসে ওষুধশিল্পে প্রথমবারের মতো এই পেটেন্ট পাওয়া গেছে বলে গ্লোব বায়োটেকের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে গ্লোব বায়োটেক।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপের সময় সারা বিশ্বের মানুষ যখন বিপর্যস্ত ছিল, তখন এই প্রতিষ্ঠানের বিজ্ঞানী কাকন নাগ ও নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে জাতীয় প্রয়োজনে ‘কোভিড-১৯’ শনাক্তকরণ কিট, টিকা ও ওষুধ আবিষ্কারসংক্রান্ত গবেষণা কর্মকাণ্ড শুরু হয়। ওই গবেষণায় আবিষ্কৃত ‘কোভিড-১৯ এমআরএনএ’ টিকা বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) ও ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) কর্তৃক ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন লাভ করে।

প্রথমে এই টিকার টার্গেটের সম্পূর্ণ কোডিং সিকুয়েন্স ২০২০ সালে যুক্তরাষ্ট্রের এনসিবিআই ডেটাবেজে প্রকাশিত হয়। পরবর্তী সময় কোভিড-১৯–এর বিরুদ্ধে কার্যকর বিশ্বের প্রথম এক ডোজের এই এমআরএনএ টিকার গবেষণাপত্র যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মেডিকেল জার্নাল এলসিডিয়ারের ভ্যাকসিনে এবং এই টিকা উৎপাদনের মৌলিক প্রযুক্তি যুক্তরাজ্যের নেচার জার্নালের সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২০ সালে গ্লোব বায়োটেক আবিষ্কৃত এই এমআরএনএ টিকা কোডিড-১৯ ভ্যাকসিন তালিকায় অন্তর্ভুক্ত করে।

গ্লোব বায়োটেক সূত্র জানায়, বানরের ওপর ট্রায়ালে এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল বানরের ওপর কোনো টিকার প্রথম ট্রায়াল।

গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘গ্লোব বায়োটেক লিমিটেড’ ২০১৫ সালে ক্যানসার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন ডিজিজসহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বায়োলজিকস, নোভেল ড্রাগ ও বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে।

গ্লোব বায়োটেক বলেছে, এটি একটি নিজস্ব উদ্ভাবিত মৌলিক প্রযুক্তির এমআরএনএ টিকা। এটি তৈরিতে ন্যানোটেকনোলজির নিজস্ব উদ্ভাবিত মৌলিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি বিশ্বের একমাত্র এক ডোজের বিভিন্ন ভ্যারিয়েন্ট–বিরোধী কার্যকরী কোভিড টিকা। এই প্রযুক্তি ব্যবহার করে এমআরএনএসহ অন্যান্য প্রযুক্তির টিকা তৈরি করা যাবে। এ ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করে দুরারোগ্য রোগের, যেমন ক্যানসার, ডায়াবেটিসের আধুনিক ওষুধ তৈরি করা যাবে।

এ অর্জন বাংলাদেশের চতুর্থ শিল্পবিপ্লবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের জনস্বাস্থ্যে টিকার ভূমিকা অপরিহার্য। পেটেন্টের এই মৌলিক প্রযুক্তি ব্যবহার করে সর্বাধুনিক পদ্ধতিতে কার্যকরী ও নিরাপদ টিকা নিজ দেশেই কম খরচে উৎপাদন ও সরবরাহ করা সম্ভব। এই পদ্ধতিতে টিকা উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে সম্মান ও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ ছাড়া ২০২৬ সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় টিকা আবিষ্কারের এই পেটেন্ট কার্যকর ভূমিকা পালন করবে।

Share Post Share

আরও পড়ুন

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম।...

পড়ুন

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্স, ইনোভেশন এন্ড ইডুকেশন (আই.সি.ই.আর.আই.ই) সম্মেলনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।  ‎‎ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব অভিযানে মোট ৪৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি বিশেষ টহল...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের...

নদী গর্ভে বিলীনের পথে গোলাপগঞ্জের শদাই শাহ (র:) এর মাজার

রুহুল আমিন, গোলাপগঞ্জ: এক সময় যেখানে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকিরের মধুর আওয়াজে কম্পিত হত পুরো এলাকা।সমাগম ছিল মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকের।দূর দুরান্ত হতে শিরনী নিয়ে আসতেন অসংখ্য ভক্ত ও আশেকান। আজ ভাঙ্গনের মুখে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ। স্থানীয়...

‎শাবির পরিবহন সেবা  সীমিত করায় ভোগান্তিতে শিক্ষার্থীরা,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে সীমিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।‎ ইরান-ইজরাইল ও আমেরিকা যুদ্ধের কারনে দেশে তেলের তীব্র সংকট...